এক্সপ্লোর

East-West Metro Services: এসপ্ল্যানেড-হাওড়া ময়দান ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় আসছে বদল, কী সুবিধা যাত্রীদের জন্য ?

Metro Services: শুধু পূর্বমুখী টানেল দিয়েই পাওয়া যাবে পূর্ণাঙ্গ পরিষেবা। অন্যদিকের লাইনের মেট্রোতে উঠলে মহাকরণ স্টেশন থেকে করতে হবে মেট্রো বদল।

কলকাতা : এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় আসছে কিছু বদল। বাড়ছে সপ্তাহের কাজের দিনে মেট্রো সংখ্যা। ১১৮ থেকে তা বেড়ে হচ্ছে ১৫০। তবে, বৌবাজার এলাকার কাজের জন্য এই লাইনের পশ্চিমমুখী সুড়ঙ্গ আংশিক বন্ধ হচ্ছে। ফলে, শুধু পূর্বমুখী টানেল দিয়েই পাওয়া যাবে পূর্ণাঙ্গ পরিষেবা। অন্যদিকের লাইনের মেট্রোতে উঠলে মহাকরণ স্টেশন থেকে করতে হবে মেট্রো বদল। মাসখানেক এই ব্যবস্থা চালু থাকবে বলে প্রাথমিকভাবে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

মূলত গঙ্গার এপার ও ওপারের দুই শহরকে মিলিয়ে দিয়েছে কলকাতা মেট্রো। চলতি বছরের মার্চ মাসে যা প্রধানমন্ত্রী মোদির হাত ধরে উদ্বোধন হয়েছে। হাওড়া ময়দান মেট্রো পরিষেবার মাধ্যমে দ্রুতই গঙ্গার নীচ দিয়ে কলকাতায় যোগাযোগ রক্ষা করতে পারছেন সকলে। 

সম্প্রতি দুর্গাপুজো উপলক্ষে এই রুটে একগুচ্ছ ব্যবস্থা নেয় মেট্রো কর্তৃপক্ষ। সপ্তমী-অষ্টমী-নবমীতে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে রাতভর মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হয় যাত্রীদের জন্য। যাঁরা হাওড়া ও পার্শ্ববর্তী জেলা থেকে কলকাতায় পুজো দেখতে আগ্রহী থাকেন, তাঁদের জন্য এই উদ্যোগ উৎসাহ বাড়িয়ে দেয়। পুজোয় হাওড়া ময়দান থেকে এই পরিষেবা শুরু হয় রাত ১ টা ৩০ মিনিটে। পাশাপাশি এসপ্ল্যানেড থেকে মাঝরাত ১ টা ৪৫ মিনিট নাগাদ শেষ পরিষেবা দেওয়া হয়। যার ফলে হাওড়া ও হুগলি জেলা থেকে পুজো দেখতে আসা যাত্রীরা বিশেষ সুবিধা পান।

এদিকে মেট্রোপথে একের পর এক আত্মহত্যার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। প্রায় ১৫ দিনের মধ্যে কলকাতা মেট্রোয় দু-দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। পাতালপথে বারবার মৃত্যুর হানাদারি।

সম্প্রতি শোভাবাজার মেট্রো স্টেশনে চলন্ত রেকের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন এক যুবক। শুক্রবার, ঘড়ির কাঁটায় তখন বেলা ১২টা ৪৫। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাউন লাইনে কবি সুভাষগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন বছর তিরিশের এক যুবক। মৃত্যু হয় তাঁর। ঘটনার জেরে, দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত আপ ও ডাউন দুদিকেই প্রায় ৪৫ মিনিট মেট্রো চলাচল ব্যাহত হয়। 

গত ২৩ অক্টোবর চাঁদনিচক মেট্রো স্টেশনে স্কুলপড়ুয়া মেয়ের হাত ছেড়ে চলন্ত মেট্রোর সামনে মরণঝাঁপ দেন মা। এবার শোভাবাজার মেট্রো স্টেশনে যুবকের মরণঝাঁপ...মেট্রোয় আত্মহত্যার প্রবণতা যেন কিছুতেই রোখা যাচ্ছে না। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget