এক্সপ্লোর

Eastern Railway : ইচ্ছেমতো চেন টেনে ট্রেন থামালেই জেল বা জরিমানা ! শত-শত যাত্রীকে গ্রেফতার করল রেল

Eastern Railway : রেলওয়ে সূত্রের খবর, গত ১ অগাস্ট থেকে  ১৫ সেপ্টেম্বরের মধ্যে,ইস্টার্ন রেলওয়েতে কর্তব্যরত আরপিএফদের হাতে গ্রেফতার হয়েছেন ৩৯৩ জন।

কলকাতা : নিজের প্রয়োজনে ট্রেনের চেন টেনে থামিয়ে দেওয়া এই অভ্যেস অনেকের। নিজের সুবিধের জন্য ট্রেন থামিয়ে রেলওয়ের ক্ষতি করা কিংবা অন্য যাত্রীদের অসুবিধে তৈরি করা যে অপরাধ, সেই জ্ঞান নেই অনেকেরই। এবার এই সব চেন-পুলারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রেল।  ইস্টার্ন রেলওয়ে ট্রেনে অ্যালার্ম চেইনের অপব্যবহার বন্ধ করতে আইনি পদক্ষেপ নিল বেশ কিছু অপব্যবহারকারীদের বিরুদ্ধে।  অবৈধভাবে ট্রেনের অ্যালার্ম চেইন টানার জন্য ৩৯৩ জনকে গ্রেফতার করেছে রেল। 

রেলওয়ে সূত্রের খবর, গত ১ অগাস্ট থেকে  ১৫ সেপ্টেম্বরের মধ্যে,ইস্টার্ন রেলওয়েতে কর্তব্যরত আরপিএফদের হাতে গ্রেফতার হয়েছেন ৩৯৩ জন। এছাড়া জরিমানা আদায় করা হয়েছে ১লাখ ৩৫হাজার ৮০০ টাকা। পূর্ব রেলওয়েতেই আরপিএফ অবৈধ ভাবে ট্রেনের চেন পুল করার মোট ৪৫৪ টি মামলা রুজু করেছে। জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। 

তিনি আরও বলেন, অনেকেই অ্যালার্ম চেন পুল করেন শুধুই মজা করার জন্য ।  রেলওয়ে জানান, অ্যালার্ম চেন যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই। কোনও জরুরি পরিস্থিতিতে  ট্রেন থামানোর জন্য শুধুমাত্র ব্যবহার করার জন্য। কিন্তু তার অপব্যবহার বাড়ছে। তা নিয়ে সতর্ক করতেই এই ব্যবস্থা।  

রেল জানিয়েছে, এভাবে অকারণে, অবৈধ ভাবে চেন টেনে ট্রেন থামিয়ে দিলে অকারণ লেট হয় ট্রেন। আর তার জেরে পরপর ট্রেনে দেরি হতে থাকে। এই সমস্যা এড়াতে এবার কড়া রেল। পরিষ্কার জানানো হয়েছে, এ ব্যাপারে আর কাউকে রেয়াত নয়। রেলওয়ে আইনের ১৪১  ধারা অনুসারে এটি একটি দণ্ডনীয় অপরাধ। আইন অনুসারে  বৈধ কারণ ছাড়া অ্যালার্ম চেন টানলে হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।  কারাদণ্ডও হতে পারে।

ইস্টার্ন রেলের তরফে এমন ট্রেনগুলিকে চিহ্নিত করেছে যেগুলিতে এ ধরনের ঘটনা বেশি ঘটেছে।  এর মধ্যে রয়েছে 13403 রাঁচি-ভাগলপুর বনাঞ্চল এক্সপ্রেস, 13071 হাওড়া-জামালপুর এক্সপ্রেস, 12510 গুয়াহাটি-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস, 13402 দানাপুর-ভাগলপুর ইন্টারসিটি এক্সপ্রেস, এবং 13236 দানাপুর-সাহিবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস।

পূর্ব রেলওয়ের জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন , “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। পূর্ব রেল  সমস্ত যাত্রীদের রেলওয়ের কর্মীদের সহযোগিতা করার এবং সতর্ক করার জন্য অনুরোধ করছে। যাত্রীরা যদি কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখতে পান, তাহলে যেন রেলওয়েকে জানান” । 

আরও পড়ুন : 

দেশ থেকে শুরু বর্ষা বিদায়, বঙ্গের আকাশ থেকে কবে বিদায় নেবে কালো মেঘ?

 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget