এক্সপ্লোর

Train Cancel: অগ্নিপথ বিক্ষোভের আঁচ, ফের ট্রেন বাতিল ঘোষণা পূর্ব রেলের

Eastern Railway Train Cancel: পূর্ব-মধ্য রেল অঞ্চলে বিক্ষোভের আশঙ্কায় আজ আরও কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল।

কলকাতা: অগ্নিপথ বিক্ষোভের আঁচ। বেশি প্রভাব পড়েছে রেল পরিষেবায়। রেলমন্ত্রক জানিয়েছে, দেশজুড়ে ১৮১টি মেল এক্সপ্রেস ও ৩৪৮টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব-মধ্য রেল অঞ্চলে বিক্ষোভের আশঙ্কায় আজ আরও কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। একইসঙ্গে ট্রেনের সূচিও পরিবর্তন করা হয়েছে ট্রেনের। 

কোন কোন ট্রেন বাতিল এবং সূচি পরিবর্তন করা হয়েছে?

  • বাতিল করা হয়েছে হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস
  • সাহিবগঞ্জ-দানাপুর এক্সপ্রেস
  • হাওড়া-যোগনগরী হৃষিকেশ দুন এক্সপ্রেস
  • শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস
  • আজ সন্ধে ৭টা ১০ মিনিটের পরিবর্তে ২১.০৬.২২ তারিখে রাত ১২টা ১৫ মিনিটে মালদা টাউন থেকে ছাড়বে মালদা টাউন- দিল্লি ফারাক্কা এক্সপ্রেস।

প্ল্যাটফর্ম টিকিট বিক্রি নিয়ন্ত্রণ: পাশাপাশি দেশজুড়ে আংশিক বাতিল করা হয়েছে ৪টি মেল এক্সপ্রেস ও ৬টি প্যাসেঞ্জার ট্রেন। দিল্লির শিবাজি ব্রিজ স্টেশনে ট্রেন আটকাল বিক্ষোভকারীরা। আটকে পড়ে হুজুর সাহিব নান্দেড় শ্রী গঙ্গানগর সুপার ফাস্ট এক্সপ্রেস।  অন্যদিকে, ভারত বন‍্‍ধে অশান্তির আশঙ্কায় চেন্নাই ডিভিশনের সমস্ত স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি নিয়ন্ত্রণ করা হয়েছে। 

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় ভারত বনধ: সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় সোশাল মিডিয়ার মাধ্যমে দেশের বেশ কয়েকটি রাজ্যে আজ ২৪ ঘণ্টার ভারত বন‍্‍ধের ডাক দিয়েছে কয়েকটি গণ সংগঠন। সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিভিন্ন রাজ্য প্রশাসন। বিহারের ২০টি জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। বিক্ষোভের আশঙ্কায় বিহারে আজ বন্ধ ট্রেন চলাচল। ঝাড়খণ্ড সরকার রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। রাজ্যজুড়ে হাইঅ্যালার্ট জারি হয়েছে পাঞ্জাবে। নিরাপত্তা জোরদার করা হয়েছে হরিয়ানায়। পাশাপাশি, অগ্নিপথ প্রকল্প নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার।  

আরও পড়ুন:  Mamata Banerjee: "লাখখানেক চাকরির মধ্যে ৫০-১০০টা কেস ভুল হতেই পারে'' শিক্ষক নিয়োগ মামলা নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Dinhata Mamata Trinamool: মমতা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে হামলা, গর্ভে মৃত্যু সন্তানের
Dinhata Mamata Trinamool: মমতা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে হামলা, গর্ভে মৃত্যু সন্তানের
Sandip Ghosh: 'দুর্নীতির ত্রিভুজ'! এবার জামিন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠর, কত শতাংশ কমিশন নিতেন প্রাক্তন অধ্যক্ষ ? কী খেলা চলত RG করে ?
'দুর্নীতির ত্রিভুজ'! এবার জামিন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠর, কত শতাংশ কমিশন নিতেন প্রাক্তন অধ্যক্ষ ? কী খেলা চলত RG করে ?
ED Raid: কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! ৫ জায়গায় তল্লাশি চালাল ED
কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! ৫ জায়গায় তল্লাশি চালাল ED

ভিডিও

Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান
Koustav Bagchi vs Arjun Singh |
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল সেন, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার। Supreme Court

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget