এক্সপ্লোর

Eastern Railway: করোনার থাবা পূর্ব রেলে, আক্রান্ত ৪ হাজারের বেশি কর্মী

Eastern Railway Update: ৪ হাজারের বেশি কর্মীর অধিকাংশই হোম আইসোলেশনে (Home Isolation)। রেলের বেশ কয়েকজন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীও সংক্রমিত। যদিও রেলের দাবি, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা নেই।

কলকাতা: পূর্ব রেলে (Eastern Railway) দ্রুত ছড়াচ্ছে করোনার সংক্রমণ (Covid19)। রেল সূত্রে খবর, পূর্ব রেলে ৪ হাজারের বেশি কর্মী করোনা আক্রান্ত। ৪ হাজারের বেশি কর্মীর অধিকাংশই হোম আইসোলেশনে (Home Isolation)। রেলের বেশ কয়েকজন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীও সংক্রমিত। তবে এই পরিস্থিতিতেও পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা নেই, দাবি পূর্ব রেলের। 

এবিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, "যেভাবে সংক্রমণ বাড়ছে তার পাশাপাশি অনেকে সুস্থও হয়ে উঠছেন। তার জন্য এখনও পরিষেবা স্বাভাবিক রয়েছে। গতকালই ৭৪ জনের টেস্ট হয়েছিল। তার মধ্যে ৭২ জনের পজিটিভ এসেছে। অর্থাৎ ৯৫ শতাংশের বেশি সংক্রমিত। এর পাশাপাশি সুস্থও হয়ে উঠছেন অনেকেই। সেটাই আমাদের আশার আলো দেখাচ্ছে। দ্বিতীয় ঢেউয়ে বহু কর্মীকে আমরা হারিয়েছি। তৃতীয় ঢেউয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা কম। আশা করছি এবার এই ধাক্কা আমরা সামলে নিতে পারব।'' 

এদিকে রাজ্যে (West Bengal) একদিনে করোনা (Coronavirus) আক্রান্ত অনেকটাই বৃদ্ধি পেল। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২২ হাজার পার করল এদিন। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২২ হাজার ১৫৫জন। করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যে একদিনে রেকর্ড ২৩জনের মৃত্যু। কলকাতায় (Kolkata) একদিনে ৭ হাজার ৬০জন সংক্রমিত, ৭জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় (North 24 Paragana) একদিনে ৪ হাজার ৩২৬জন সংক্রমিত, ৮জনের মৃত্যু। হাওড়ায় (Howrah) একদিনে ১ হাজার ৩৬১জন করোনা আক্রান্ত, ২জনের মৃত্যু। উত্তর দিনাজপুরে (North Dinajpur) একদিনে ১৭৫জন সংক্রমিত, ২জনের মৃত্যু। 

উদ্বেগ বাড়িয়ে দেশে করোনার সাপ্তাহিক পজিটিভিটি রেটের (Positivity Rate) নিরিখে প্রথম স্থানে উঠে এল বাংলা। মহারাষ্ট্র, দিল্লিকে ছাপিয়ে বাংলার পজিটিভিটি রেট ৩২ শতাংশের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তালিকায় ডিস্ট্রিক্ট অফ কনসার্ন কলকাতায় সাপ্তাহিক পজিটিভিটি রেট ৬০ শতাংশেরও বেশি। যা দেশের সমস্ত জেলার মধ্যে সর্বোচ্চ। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যাও ২ লক্ষের দোরগোড়ায়। 

আরও পড়ুন: Coronavirus: 'এমন দিন আসছে নেগেটিভরা বাড়িতে থাকবেন, পজিটিভরা মাস্ক পরে ঘুরবেন', আশঙ্কা চিকিৎসকের

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget