এক্সপ্লোর

TMC News : কমিশনে জমা পড়ল দুই তৃণমূলেরই বিকল্প নাম-প্রতীকের প্রস্তাব ! কে কী নাম চাইলেন?

শুক্রবার সকাল ১১টার মধ্য়ে দু'পক্ষকে তাদের পছন্দের নাম ও প্রতীকের তালিকা জমা দিতে বলেছিল কমিশন।  প্রস্তাব জমা ২ তৃণমূলেরই ।

জোড়া কেন্দ্রে উপনির্বাচনের আগে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক 'ফ্রিজ' করে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে আপাতত মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতছাড়া হল 'জোড়াফুল' প্রতীক। অর্থাৎ ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস' নাম  এবং 'জোড়াফুল' প্রতীক, কোনওটাই থাকবে না। অন্তর্বর্তী নির্দেশে কমিশন জানায় 'কালীঘাট-তৃণমূল' এবং 'ঋতব্রত-তৃণমূল' কেউই 'জোড়াফুল' প্রতীক ব্য়বহার করতে পারবে না। শুক্রবার সকাল ১১টার মধ্য়ে দু'পক্ষকে তাদের পছন্দের নাম ও প্রতীকের তালিকা জমা দিতে বলেছিল কমিশন।  

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা 'কালীঘাট তৃণমূল' নামে পরিচিত গোষ্ঠী, ইতিমধ্যেই নিজেদের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে। খবর সূত্রের। সেখানে তাঁদের পছন্দের নাম কী কী , তাও কি জানানো হয়েছে ?  কী কী নাম বেছে নিয়েছে 'কালীঘাট তৃণমূল'  , তা এখনও জানা যায়নি। সকাল ১১টার মধ্যে 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল'-কে ৩টি বিকল্প নাম ও প্রতীক জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। রাতেই ইমেল মারফৎ কমিশনকে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, খবর সূত্রের। 

অন্যদিকে নিজেদের দলের ৩টি বিকল্প নাম ও প্রতীক নির্বাচন কমিশনের কাছে দিচ্ছে 'ঋতব্রত-তৃণমূল। শুক্রবার সকালে বিকল্প নাম ও প্রতীক নিয়ে জাতীয় কর্মসমিতির জুম বৈঠকে আলোচনাও করবে তারা। আলোচনার পর নাম ও প্রতীক নিয়ে নিজেদের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানিয়ে দেবে 'ঋতব্রত-তৃণমূল' । সূত্রের খবর ঋতব্রত শিবির তাদের প্রস্তাবিত  নামে 'তৃণমূল' কথাটি রাখতে চলেছে। সূত্রের খবর, আপাতত দুটি বিকল্প নামের প্রস্তাব নির্বাচন কমিশনে জমা দিচ্ছে 'ঋতব্রত-তৃণমূল'। 'প্রথম বিকল্প নাম জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস'। 'ঋতব্রত-তৃণমূল'-এর দ্বিতীয় বিকল্প নাম 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস', খবর দলীয় সূত্রে। 

এখন দেখার কে কোন প্রতীক নিয়ে ও নাম নিয়ে আগামী উপনির্বাচনে লড়াই করে। এরই মধ্যে তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন , ' রাজনীতি একটি স্থায়ী লড়াই ; এখানে প্রতি ঘণ্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে যুদ্ধ—এমন এক যুদ্ধ, যেখানে স্বার্থ, প্রয়োজন এবং অগ্রাধিকার রোজ বদলে যায়। ভারতের সংবিধানে গণতন্ত্রের চিরন্তন আদর্শ ও মূল্যবোধ দীর্ঘজীবী হোক। ' 

অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নির্বাচন কমিশন 'ফ্রিজ' করে দেওয়ায় 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল', একসঙ্গে দুই শিবিরকেই খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট করলেন শতরূপ ঘোষ। সিপিএম নেতা চপ্পল ও বালিশের ছবি চিহ্নিত করে লেখেন -  ' সুখবর! নির্বাচন কমিশন অনুমোদিত প্রতীকের তালিকায় এই দুটো বিকল্পই রয়েছে। ঋত তৃণমূলী ও মৃত তৃণমূলীরা সত্ত্বর যোগাযোগ করুন। '                        

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget