এক্সপ্লোর

Tapas Mandal: ফের মানিক ঘনিষ্ঠ তাপসকে ইডির জিজ্ঞাসাবাদ

ED on Tapas Mandal: সিজিও কমপ্লেক্সে ফের মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে ইডির জিজ্ঞাসাবাদ। এই নিয়ে পরপর ৩ বার, শিক্ষক নিয়োগ মামলায় ফের মানিক-ঘনিষ্ঠকে ইডির তলব।

কলকাতা: সিজিও কমপ্লেক্সে ফের মানিক (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে (Tapas Mandal) ইডির (ED) জিজ্ঞাসাবাদ। এই নিয়ে পরপর ৩ বার, শিক্ষক নিয়োগ মামলায় ফের মানিক-ঘনিষ্ঠকে ইডির তলব। সূত্রের খবর, তাপস মণ্ডলের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ইডির। উল্লেখ্য, এর আগে বারাসাতে তাপস মণ্ডলের বাড়িতেও তল্লাশি চালায় ইডি। প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা।

সূত্র মারফত খবর, মানিক ভট্টাচার্যের নির্দেশ মেনে কীভাবে কাজ করতেন তাপস ? জানতে চায় ইডি। মানিকের বিরুদ্ধে অফলাইনে ছাত্র পিছু ৫ হাজার করে নেওয়ার অভিযোগ। প্রায় ৬০০ কলেজের কত ছাত্রের কাছ থেকে টাকা আদায় ? এনিয়েও জানতে চায় ইডি। সূত্রের খবর, ৬৫৪টি বেসরকারি ডিইএলইডি কলেজের সঙ্গে যুক্ত ছিলেন তাপস মণ্ডল।  সেই কলেজ সংক্রান্ত তথ্য চেয়ে তাপস মণ্ডলকে ফের তলব। তাপসের বিরুদ্ধে বারবার জিজ্ঞসাবাদেও সঠিক তথ্য না দেওয়ার অভিযোগ।

মানিক ভট্টাচার্যর দুর্নীতির দোসর তাপস মণ্ডল ? প্রভাব খাটিয়ে বারবার ছেলের সংস্থাকে কাজের সুযোগ পাইয়ে দিয়েছেন মানিক ? স্বেচ্ছাসেবী সংস্থাকে ঢাল করে বেসরকারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ? ইডি সূত্রের দাবি, ৪টি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৬টি ইনস্টিটিউট চালাতেন তাপস। স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে মানিকের ছেলের সংস্থাকে ৩ কোটি দেওয়া হয়। লকডাউনে অনলাইন ক্লাস করানোর জন্য ৩ কোটি টাকা দেওয়া হয়। ছাত্রপিছু নেওয়া হয় ৫০০ টাকা। কনসালটেন্সি ও পরিকাঠামো উন্নয়নের জন্য দেওয়া হয় ২ কোটি ৬৪ লক্ষ। মানিকের সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদে এর আগে জানান তাপস। মহিষবাথানে তাপসের অফিস ও বারাসাতের বাড়িতেও দিনভর তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

 আরও পড়ুন, বাংলায় আসছেন না অমিত শাহ, নবান্নয় মমতা-সাক্ষাৎ আপাতত স্থগিত
 
 প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। এদিকে ED’র স্ক্যানারে রয়েছেন মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ ব্যবসায়ী তাপস মণ্ডল। কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়ে ওঠার পরই তাঁর বিরুদ্ধে উঠে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য। ED সূত্রে দাবি, বাম আমলে চিটফান্ডের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তাপস মণ্ডল। এখন তৃণমূল আমলে একাধিক বেসরকারি কলেজের মালিক তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে, ৪টি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ৬টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ চালাতেন মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের সম্পাদকও। ED সূত্রে আরও দাবি করা হয়েছে, তাপস মণ্ডলের স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে মানিক ভট্টাচার্যের আত্মীয়দের অ্যাকাউন্টে। 

 

সেরা শিরোনাম

Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
CM Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস

ভিডিও

Humayun Kabir | পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, হুমায়ুনকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলল পুলিশ
Humayun Kabir | আইনভঙ্গের অভিযোগে রেজিনগরে পার্টি অফিস থেকে আটক হুমায়ুন কবীর #abpananda
By Poll News | সকাল ১১টা পর্যন্ত ৪৪% ভোট Nandigram-এ, Rejinagar-এ কত?
Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget