এক্সপ্লোর

Coal Scam : সকাল সকাল ফের অ্যাকশন মোডে ইডি, কয়লা পাচার মামলায় এবার সোজা পুলিশের বাড়িতে

কয়লা পাচার মামলাতেই মঙ্গলবার ফের তল্লাশি শুরু করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

প্রকাশ সিনহা, কলকাতা : কয়েক দিন আগে কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার ও তাঁর অফিসে ED-র অভিযান...সেখানে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হঠাৎ পৌঁছে যাওয়া...নথি নিয়ে বেরিয়ে আসা...তা নিয়েও রাজনৈতিক চাপানউতোর চরমে।  মঙ্গলবার সুপ্রিম কোর্টে আইপ্যাককাণ্ডে ইডির দায়ের করা মামলার শুনানি। এই নিয়ে উত্তেজনা তুঙ্গে। সকলেই তাকিয়ে শীর্ষ আদালতের দিকে। এদিকে কয়লা পাচার মামলাতেই মঙ্গলবার ফের তল্লাশি শুরু করল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।                   

কলকাতার কয়লা পাচার মামলায় কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, দিল্লি সহ ৯ জায়গায় এক জায়গায় তল্লাশি চালাচ্ছে ED। উল্লেখযোগ্যভাগে  এই মামলাতেই বুদবুদ থানার OC মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা  দিলেন তদন্তকারী অফিসাররা। ইডি সূত্রে খবর,  কয়লা পাচারে, টাকা পাচারে যোগ ও প্রোটেকশন মানি নেওয়ার অভিযোগ রয়েছে। ইডি সূত্রে খবর, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, দিল্লি সহ ৯ জায়গায় ৯ জনকে চিহ্নিত করে তাঁদের বাড়িতে গিয়ে তল্লাশি করছে ED। OC মনোরঞ্জন মণ্ডল ২-৩দিন আগেই বুদবুদ থানার OC-র দায়িত্ব পেয়েছেন। ২০২৪-এর নভেম্বরে সাসপেন্ড হয়েছিলেন এই মনোরঞ্জন। তখন তিনি বারাবনি থানার OC -র দায়িত্বে। মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়। বিরোধীরা বলছে, এই মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। তবে পুলিশ কর্তার বাড়িতে ইডি অভিযান ঘিরে চড়ছে রাজনীতির পারদ।                   

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৮ জানুয়ারি বেআইনি কয়লা পাচার সংক্রান্ত একটি মামলার সূত্রেই কলকাতায় জোড়া অভিযান চালিয়েছিল ইডি।  তদন্তকারীদের একটি দল গিয়েছিল সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতরে। আরেকটি দলটি গিয়েছিল লাউডন স্ট্রিটে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। তারপর দুই জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখান থেকে বিভিন্ন নথি ও ফাইল বের করে আনেন। কারণ আইপ্যাক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শ দাতা। সেই ঘটনার জল গড়িয়েছে দিল্লিতে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আইপ্যাককাণ্ডে ইডির দায়ের করা মামলার শুনানিও রয়েছে। এই পরিস্থিতিতে আজ, মঙ্গলবার কয়লা পাচার মামলায় ৯ জায়গায় এক জায়গায় তল্লাশি করছে ইডি।                                                   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
Academy Of Fine Arts: নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
নিজে হাতে রং করলেন রুদ্রনীল, সাদা থেকে ফের গেরুয়া হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget