এক্সপ্লোর

Shantanu Banerjee : অফিস থেকে উদ্ধার ৪০০টি ওএমআর শিট, ইডির হাতে গ্রেফতার শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল

শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটারের অফিস থেকে উদ্ধার ৪০০টি ওএমআর শিট। মিলল চাকরিপ্রার্থীদের তালিকা, অ্যাডমিট কার্ড। ইডি সূত্রে খবর।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা :  নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিস্ফোরক তথ্য হাতে এসেছে বলে দাবি করা হল ইডি সূত্রে! সল্টলেকের অফিসে প্রায় ৩৭ ঘন্টা  ম্যারাথন তল্লাশির পর  ইডির হাতে গ্রেফতার শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল । উদ্ধার বিপুল ওএমআর শিট, অ্যাডমিট কার্ড ও চাকরি প্রার্থীদের নামের তালিকা। উদ্ধার ৬০ থেকে ৭০ টি পুরসভার চাকরির নিয়োগপত্র। 

 গ্রেফতার করা হয় শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটারকে           

প্রায় ৩৭ ঘন্টা টানা তল্লাশির পর গ্রেফতার করা হয় শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে। গ্রেফতারের পর অয়নকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। দুটি ট্রলি ব্যাগে প্রচুর নথি বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে। মিলেছে ৭টি হার্ড ডিস্ক, বহু ডিজিটাল নথি।                    

 মিলেছে প্রচুর ওএমআর শিট, অ্যাডমিট কার্ড            

এছাড়াও মিলেছে প্রচুর ওএমআর শিট, অ্যাডমিট কার্ড, চাকরিপ্রার্থীদের নামের তালিকা। পাওয়া গিয়েছে ৬০ থেকে ৭০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি, দাবি ইডি-র। এর আগে নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষের নিউটাউনের ফ্ল্যাট থেকেও বেশকিছু OMR শিট উদ্ধার করেছিল ইডি। ফলে নিয়োগ দুর্নীতিতে শান্তনু-কুন্তলের যোগসূত্র আরও জোরাল হল বলেই মনে করছেন গোয়েন্দারা। শুধু হুগলি নয়, আশপাশের বেশ কিছু পুরসভার নিয়োগ সংক্রান্ত নথিও মিলেছে, খবর ইডি সূত্রে। অয়ন শীলের অ্যাকাউন্ট থেকে ৫০ কোটিরও বেশি লেনদেন, দাবি ইডি-র। প্রশ্নের জবাবে সদুত্তর দিতে পারেননি অয়ন, দাবি ইডি-র। 

 শান্তনুর টাকা বিনিয়োগ অয়নের মারফৎ

অয়নের অ্যাকাউন্ট ব্যবহার করেই শান্তনুর টাকা বিনিয়োগ হয়েছে, দাবি ইডি-র। অয়নের অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে টাকা, দাবি ইডি-র।  


কীভাবে ফাঁস হল সবকিছু

শনিবার হুগলির চুঁচুড়ায় গিয়ে প্রথম অয়নের ফ্ল্যাটের সন্ধান মেলে।সেখানেই সস্ত্রীক থাকতেন অয়ন। জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে পারে, সল্টলেকের FD ব্লকের ৩৮৮ নম্বর বাড়ির একতলায় অয়নের অফিস রয়েছে। ওইদিনই সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র একটি দল ওই অফিসে হানা দেয়। শনিবার দুপুর সাড়ে ৩টে থেকে তল্লাশি শুরু হয়। রাতেই অয়নকে নিয়ে আসা হয় সল্টলেকের অফিসে।

ইডি-র তল্লাশি অভিযান শেষ হয় রবিবার রাত ৩টে ৪০-এ। অয়নকে গ্রেফতার করে আনা হয় সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে। মেডিক্যাল পরীক্ষার পর আজই তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে। 

শনিবার হুগলিতে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহূল ফ্ল্যাট, গেস্ট হাউস, পেল্লায় তিনতলা বাড়িতে একযোগে অভিযানে নামে ইডি। তখনই গোয়েন্দাদের স্ক্যানারে চলে আসেন শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল!  চুঁচুড়ার বিলাসবহূল ফ্ল্যাটে তল্লাশি চালানোর সময় ডাক পড়ে প্রোমোটারের। শুরু হয় জিজ্ঞাসাবাদ।  

সেরা শিরোনাম

Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal News Live: ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
Unrest in SRFTI: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির অনুষ্ঠানে সংঘর্ষ SRFTI-তে, ছাত্রদের 'বাংলাদেশি, দেশদ্রোহী, পাকিস্তানি' বলার অভিযোগ
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির অনুষ্ঠানে সংঘর্ষ SRFTI-তে, ছাত্রদের 'বাংলাদেশি, দেশদ্রোহী, পাকিস্তানি' বলার অভিযোগ
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল
শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল

ভিডিও

Ritabrata Banerjee: সরকার তদন্ত করে দেখুক যে উনি এই কাণ্ডটি ঘটিয়েছেন কি না : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Kunal Ghosh Car Demolished |
Agnimitra Paul |
Humayun Kabir News : 'সেটাকে সুশাসন বলে না, কুশাসন বলে, অত্যাচারীর শাসন বলে', বললেন হুমায়ুন কবীর
TMC Leader News: মমতা সর্বভারতীয় তৃণমূলের নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Embed widget