এক্সপ্লোর

Recruitment Scam:নিয়োগ দুর্নীতিতে বাজেয়াপ্ত সম্পত্তি ও অর্থের মোট মূল্য ১১১ কোটি টাকা, দাবি ইডি-র

ED Claims:নিয়োগ দুর্নীতিতে এখনও পর্যন্ত নগদে প্রায় ৫০ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে, দাবি ইডির। তা ছাড়া বাজেয়াপ্ত হওয়া সোনা ও অলঙ্কারের আর্থিক মূল্য ৫ কোটি টাকারও বেশি।

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে (recruitment scam) এখনও পর্যন্ত নগদে প্রায় ৫০ কোটি টাকা বাজেয়াপ্ত (confiscated amount of money) হয়েছে, দাবি ইডির (ED)। তা ছাড়া বাজেয়াপ্ত হওয়া সোনা ও অলঙ্কারের আর্থিক মূল্য ৫ কোটি টাকারও বেশি। রয়েছে ৪৮ কোটি টাকারও বেশি সম্পত্তি। সব মিলিয়ে বাজেয়াপ্ত করা অর্থ ও সম্পত্তির মোট মূল্য ১১১ কোটি টাকা। কেন্দ্রীয় এজেন্সির আরও দাবি, শ্রমিক,কেরানি থেকে শুরু করে পিওন, মিস্ত্রি, গাড়ির চালকের নিয়োগেও দুর্নীতির প্রমাণ মিলেছে।

কী জানা গেল?
এদিকে সল্টলেকে অয়ন শীলের অফিসে মেলা অ্যাকাউন্টের নথিতে শ্বেতা চক্রবর্তী বলে এক মহিলার নাম পাওয়া গেল । ইডি সূত্রে দাবি, শ্বেতা চক্রবর্তীর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে। এই শ্বেতা চক্রবর্তী অয়ন শীলের ঘনিষ্ঠ। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, শ্বেতার গাড়ির নথিও অয়নের অফিসে মিলেছে। তাঁর অ্যাকাউন্টে অয়নের অ্যাকাউন্ট থেকেও লেনদেন হয়েছে বলে দাবি ইডি সূত্রে। কেন তাঁর ব্যাঙ্ক অযাকাউন্টের তথ্য অয়নের অফিসে? তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। এর আগে যে রহস্যময়ীর নাম উঠে এসেছিল, তার ব্যাপারে ইডি দাবি করেছিল, তিনি ইডি তল্লাশির আগেই অয়নকে মেসেজে জানিয়েছিল, পালিয়ে যাও। জিনিস সরিয়ে দাও। ইডি আসতে পারে। দাবি কেন্দ্রীয় এজেন্সি সূত্রের। আর এই মেসেজ দেখেই হতবাক ইডি আধিকারিকরা। কে এই রহস্যময়ী, তাঁর খোঁজ চালাচ্ছে ইডি। সূত্রের দাবি, এই মেসেজ নিয়ে অয়নকে প্রশ্ন করা হলে বারবার তা এড়িয়ে যাচ্ছেন অয়ন।

আর যা...
নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোটি কোটি টাকার লেনদেন! শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে ১০ মাসে মোট ৭ কোটি টাকা ট্রান্সফার হয়েছিল অয়ন শীলের অ্যাকাউন্টে। আদালতে  দাবি করেছে  ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রের আরও দাবি, অয়ন শীলের বিভিন্ন অ্যাকাউন্টে ২৫ কোটি টাকা ঢুকেছে! সবমিলিয়ে লেনদেনের অঙ্ক ৫০ থেকে ৬০ কোটি টাকার! সেটা কি নিয়োগ দুর্নীতির টাকা? এই প্রশ্নের উত্তরই খুঁজছে তদন্তকারীরা।                    

কেন্দ্রীয় এজেন্সির দাবি, নিজের আত্মীয় স্বজন, পরিচারক, অধস্তন কর্মীদের অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা অন্যত্র সরিয়েছেন অয়ন শীল। সূত্রের দাবি, শুধু তাই নয়, সেই টাকায় একাধিক জমি সম্পত্তিও কিনেছেন।এফডি ব্লকের অফিসে হানা দিয়ে এমন বহু নথি এখন ইডির হাতে। যৌথ মালিকানাতেও কেনা হয়েছে অনেক সম্পত্তি, এমনটাই দাবি ইডি সূত্রে।



আরও পড়ুন:কেন্দ্রের বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ, ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওড়িশা যাওয়ার পথে ঘোষণা

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget