এক্সপ্লোর

SSC Scam: পার্থ -ঘনিষ্ঠ অর্পিতার নামে থাকা একাধিক জমিতেও এবার নজর ইডি-র

Land Plot Of Arpita:কত সম্পত্তির 'মালিক' অর্পিতা মুখোপাধ্যায়? একাধিক ফ্ল্যাটের পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার নামে থাকা একাধিক জমিও এবার ইডি-র নজরে, বলছে সূত্র। 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: কত সম্পত্তির 'মালিক' অর্পিতা মুখোপাধ্যায় (arpita mukherjee)? একাধিক ফ্ল্যাটের পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) ঘনিষ্ঠ অর্পিতার নামে থাকা একাধিক জমিও এবার ইডি-র (ED) নজরে, বলছে সূত্র। 

ইডি-র রেডারে
টালিগঞ্জের ডায়মন্ড সিটি এবং রথতলার ব্লক ফাইভ এইটএ ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল নগদ, গয়না (jewellery) এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি (documents) উদ্ধার করেছে ইডি। সূত্রের খবর, সেই নথিপত্র থেকে তদন্তকারীরা আরও একাধিক ফ্ল্যাটের হদিস পেতে পারেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি একাধিক জমির প্লটের খোঁজও মিলতে পারে বলে খবর। এর মধ্যে কিছু জমি অর্পিতার নামে কেনা হয়েছিল। কিছু জমি কেনা হয় তাঁর আত্মীয়দের নামে। রিয়েল এস্টেট সংস্থার নামেও দুটি জমি কেনা হয়েছিল বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। এর মধ্যে দুটি রিয়েল এস্টেটের দিকে বিশেষ নজর রয়েছে ইডি আধিকারিকদের। বাণিজ্যিক ভবন নয়, বাসভবনের ঠিকানায় সংস্থাদুটি খোলা হয়েছিল বলে খবর। আপাতত নথিগুলির সূত্রে হদিস পাওয়া জমির (land) প্লট (plot) রেইকি করবেন তদন্তকারীরা। পরে প্রয়োজনে ঘটনাস্থলেও যেতে পারেন তাঁরা, খবর সূত্রে।

নজরে সোনার 'বার'
জমির প্লটের পাশাপাশি অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সোনার 'বার' গুলিও ভাবাচ্ছে ইডি আধিকারিকদের। তাঁদের ধারণা, কালো টাকা সাদা করতেই সেগুলি নগদে কেনা হয়েছিল। এরকম সোনার 'বার' আরও কিছু জায়গায় থাকতে পারে বলে ধারণা ইডি-র। তবে কালো টাকাকে সাদায় পরিণত করার কারবার অর্পিতার পক্ষে একা করা সম্ভব নয় বলেই মনে করছেন তদন্তকারীরা। সেক্ষেত্রে কারা তাঁকে সাহায্য করেছিলেন? জানার চেষ্টা করছে ইডি। তাদের ধারণা, কিছু 'বার' পাচারও হয়ে থাকতে পারে। সেগুলিরও খোঁজার চেষ্টা চলছে। সূত্রের খবর, অর্পিতার মোবাইল ফোনের কল ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত যেখানে...
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। এখনও পর্যন্ত অর্পিতার দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। সঙ্গে মেলে বিপুল সোনা যার মধ্যে রয়েছে 'বার', কঙ্কন, কলম এবং মুঠো মুঠো রুপোর কয়েনও। এছাড়াও বহু জমির নথি পাওয়া গিয়েছে বলে খবর। সূত্রের মতে, তদন্তকারীদের অর্পিতা জানিয়েছেন সব টাকা পার্থর। টাকা এসেছে জানলেও তার পরিমাণ জানতেন না। তাঁর ফ্ল্যাটে যে ঘরে টাকা থাকত, সেখানে ঢোকারও অনুমতি ছিল না। দাবি অর্পিতার। রহস্যের গোড়ায় পৌঁছতে এখনও পার্থ-অর্পিতাকে জেরা করছে ইডি।

আরও পড়ুন:"পার্থ যা পারফরম্যান্স দেখিয়েছেন !" নিজেকে 'চুনোপুঁটি' বললেন মদন

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget