এক্সপ্লোর

ED Raid At IPac: রাজীব কুমার-সহ রাজ্যের একঝাঁক শীর্ষ পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হোক! ED-র আর্জি ঘিরে শোরগোল

West Bengal: দুর্ব্যবহার এবং অসহযোগিতার অভিযোগে রাজ্য পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের আর্জি জানানো হল ইডি-র তরফে ।

কলকাতা: সুপ্রিম কোর্টে আজ আইপ্যাক অফিসে ইডি-র তল্লাশিকাণ্ডের শুনানি রয়েছে । তার আগে নতুন আর্জি ED-র । ডিজিপি রাজীব কুমারকে সাসপেন্ড করার দাবি ED-র আর্জিতে । কলকাতার CP ও DC সাউথকেও সাসপেন্ড করার দাবি করল ED। দুর্ব্যবহার এবং অসহযোগিতার অভিযোগে রাজ্য পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের আর্জি জানানো হল ইডি-র তরফে ।

আইন মেনে তল্লাশি চালানোর সময় নির্দিষ্ট পদ্ধতিতে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল, তল্লাশিতে তুলকালাম নিয়ে আর্জিতে উল্লেখ ED-র । 'রাজ্যের প্রশাসনিক প্রধান তদন্তপ্রক্রিয়ায় নাক গলিয়েছেন, তাঁর সঙ্গে সহযোগিতা করেছেন সরকারি আধিকারিক ও সঙ্গী-সাথীরা,' আর্জিতে অভিযোগ ED-র । 'কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিক সুপ্রিম কোর্ট', সুপ্রিম কোর্টে দায়ের করা নতুন আর্জিতে জানাল ED ।

IPAC তল্লাশিকাণ্ডে আজ নজর সুপ্রিম কোর্টের দিকে । তল্লাশিকাণ্ডে ED-র তরফে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের হয়েছে, তার আজ শুনানি । বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে হবে শুনানি । গতকাল তৃণমূলের করা মামলায় নিষ্পত্তি হয়েছে হাইকোর্টে । তল্লাশিতে বাজেয়াপ্ত নথি-ইলেকট্রনিক ডিভাইস সংরক্ষণের দাবিতে করা মামলার নিষ্পত্তি হয়েছে । যদিও ED-র মামলার শুনানি মুলতুবি হাইকোর্টে, আজ সেই মামলা শুনবে সুপ্রিম কোর্ট । তৃণমূলের 'নথি চুরি' না ED-র 'নথি ডাকাতি'? কী বলবে আদালত ?

গতকাল জোড়া মামলার শুনানির শুরুতেই ED-র আইনজীবী সুপ্রিম কোর্টে মামলার শুনানি না হওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্টে দায়ের মামলা মুলতবি করে দেওয়ার আবেদন জানান । তিনি যুক্তি দেন, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা দুটির বিষয়বস্তু একই । অন্যদিকে হাইকোর্টে মামলার শুনানিতে অনড় থাকেন তৃণমূলের আইনজীবী । প্রথমে তৃণমূলের করা নথি-ইলেকট্রনিক ডিভাইস সংরক্ষণের আর্জির মামলার শুনানি শুরু হয় । তৃণমূলের এই আবেদন আদৌ গ্রহণযোগ্য কি না, তা নিয়ে দীর্ঘক্ষণ সওয়াল-জবাব চলে!

ED-র আইনজীবী বলেন, ৮ জানুয়ারির তল্লাশিতে তাদের তরফে কোনও কিছুই বাজেয়াপ্ত করা হয়নি । যা নেওয়ার তা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন । তাই ইডির নথি সংরক্ষণের প্রশ্ন আসছে কোথা থেকে? এরপরেই মামলাটি নিষ্পত্তি করে দেন বিচারপতি । বলেন ED জানিয়েছে, তারা ওই সংস্থার (IPAC) অফিস বা কর্তার (প্রতীক জৈন) বাড়ি ৮ জানুয়ারি কোনও নথি বাজেয়াপ্ত করেনি । ফলে এই মামলার নিষ্পত্তি করা হল । 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget