এক্সপ্লোর

ED Raid: সকাল থেকে কলকাতার চারিদিকে তৎপর ইডি ! চলছে জোর তল্লাশি, কী ঘটল ?

ED Raid In Bengal : সূত্রের খবর, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ মিলিয়ে ১২টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি। 

সুকান্ত মুখোপাধ্যায় , কলকাতা : সকাল থেকে কলকাতায় ফের তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট(ED)। সল্টলেকের ( Saltlake ) দুই জায়গায় দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চলছে।  

ইডি ( ED ) সূত্রে খবর, তাদের ৪টি দল শহরে তল্লাশি অভিযানে বেরিয়েছে। দুটি টিম গিয়েছে সল্টলেকে। বাকি ২টি টিমের গন্তব্য কলকাতার আরও ২টি জায়গা।  সূত্রের খবর, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ মিলিয়ে ১২টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি। 

সেনার জমি জবরদখলের অভিযোগ
সূত্রের খবর, সেনার জমি জবরদখলের অভিযোগে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ মিলিয়ে ১২টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, তল্লাশি চলছে কলকাতার এক ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়ি ও অফিসে। 

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবিপি আনন্দ য় 

গত কয়েকমাস ধরেই সক্রিয় ইডি
কিছুদিন আগে পুজোর মরসুম শুরু আগেই, শহরে বড়সড় অভিযান চালিয়েছিল ইডি। গত সেপ্টেম্বরে মোবাইল গেমিং অ্যাপ প্রতারণাকাণ্ডে কলকাতার ৬টি জায়গায় ইডি-র তল্লাশি অভিযান চালায়। ED’র অভিযানে গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ১৭ কোটি ৩২ লক্ষ টাকা! বেশিরভাগই ৫০০ ও ২ হাজারের নোট!  গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে ব্যবসায়ী আমির খানের বাড়িতে ইডি-র হানায় খাটের নিচ থেকে স্তূর স্তূপ টাকা উদ্ধার হয় । এছাড়াও ৫০ লক্ষ টাকার ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্ত করে ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, কোটি কোটি টাকা কলকাতা থেকে দুবাইয়ের ক্রিপ্টো এক্সচেঞ্জের একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এর পাশাপাশি, গাজিয়াবাদের একটি বাড়ি থেকে প্রতারণা চক্রের অন্যতম পাণ্ডা আমির খানকে গ্রেফতার করে পুলিশ । 

এই ঘটনার ঠিক আগেই মালদার গাজোলে মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে ৫০০ ও ২ হাজারের নোটে, উদ্ধার হয় ১ কোটি ৩৯ লক্ষের বেশি টাকা!

১৭ অগাস্ট, উত্তর ২৪ পরগনার শাসন থেকে গ্রেফতার হয় আল কায়দা জঙ্গি। তারপরই  কলকাতা এয়ারপোর্ট থেকে উদ্ধার হয়, ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ন’কোটি টাকার প্রায় ১২ লক্ষ মার্কিন ডলার। এছাড়াও কলকাতা বন্দরে গুজরাত ATS ও ও ডিআরআইয়ের যৌথ অভিযানে, ২০০ কোটি টাকা মূল্যের ৪০ কেজি মাদক উদ্ধার হয়।  

গত কয়েক দিনে একের পর এক ঘটনায় তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি!  এর মধ্যেই আবার ই়ডির তল্লাশি অভিযানে কি বেরিয়ে আসবে আরও কোনও গুপ্তধন রহস্য ?

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget