এক্সপ্লোর

ED Raid:সাতসকালে ঝাড়গ্রামের সরকারি আবাসনে WBCS অফিসারের ফ্ল্যাটে হানা ED-র

Jhargram News:ফের অ্যাকশনে নামল ইডি, সাতসকালে ঝাড়গ্রামে হানা দিল কেন্দ্রীয় বাহিনী। সকাল ৮টা নাগাদ বাছুরডোবায় সরকারি আবাসনে পৌঁছয় ইডি-র ৬ সদস্যের টিম।

সৌমিত্র রায় ও আবির দত্ত, ঝাড়গ্রাম ও হুগলি: ফের অ্যাকশনে নামল ইডি (ED Raid In Jhargram), সাতসকালে ঝাড়গ্রামে হানা দিল কেন্দ্রীয় বাহিনী। সকাল ৮টা নাগাদ বাছুরডোবায় সরকারি আবাসনে পৌঁছয় ইডি-র ৬ সদস্যের টিম (ED Raid WBCS Officer Flat)। আবাসনের ব্লক বি-র দোতলায় ডব্লুবিসিএস অফিসার ও সংখ্যালঘু সেলের আধিকারিক শুভ্রাংশু মণ্ডলের ফ্ল্যাটে তল্লাশি। আবাসন ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সরকারি আধিকারিকের ফ্ল্যাটে ঢুকতে বাধা ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকারকে। 

যা জানা গেল...
বাছুরডোবা সরকারি আবাসনের ফার্স্ট ফ্লোর বা দোতলায় থাকেন ডব্লুবিসিএস অফিসার তথা সংখ্যালঘু সেলের আধিকারিক শুভ্রাংশু মণ্ডল। সকাল ৮টা নাগাদ তাঁরই ফ্ল্যাটে আসেন ৬ সদস্য়ের ইডি-র টিম। জিজ্ঞাসাবাদের পর্ব চলছে। এই ৬ জন ইডি আধিকারিক আসার পরই স্থানীয় থানার আইসি বিপ্লব কর্মকার সেখানে আসেন। ইডি আধিকারিকদের তিনি প্রশ্ন করেন, এই তল্লাশির জন্য কোনও সার্চ ওয়ারেন্ট এনেছেন কিনা। জবাবে কেন্দ্রীয় এজেন্সির তরফে জানানো হয়, পুলিশ সুপারকে ই-মেল মারফত সার্চ ওয়ারেন্ট পাঠানো হবে। এই কথা বলার পর মিনিট পনেরো ফ্ল্যাটের বাইরে অপেক্ষা করেন বিপ্লব কর্মকার। সূত্রের খবর, এর মধ্যে পুলিশের সুপারের কাছে ই-মেল মারফত ওয়ারেন্ট যায়নি। ১৫ মিনিট পর আইসি ফ্ল্যাটে ঢুকতে গেলে বাধা দেওয়া হয় তাঁকে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে আবাসন ঘিরে তল্লাশি চলছে। এর পর ৬ জন ইডি আধিকারিকের মধ্য়ে ১ জন নেমে এসে সার্চ ওয়ারেন্ট দেখান ঝাড়গ্রাম থানার আইসি-কে। তিনি সেখান থেকে বেরিয়ে গেলেও আবাসনের বাইরে অপেক্ষা করতে থাকেন।

আর যা...
শুধু ঝাড়গ্রাম নয়, এদিন হুগলির চুঁচুড়াতেও হানা দিয়েছে ইডি। একশো দিনের কাজে দুর্নীতি-মামলায় অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে খবর, একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের হয়। ধনেখালি ও মুর্শিদাবাদের বেলডাঙায় এফআইআর দায়ের হয়েছে বলে সূত্রের খবর। তার ভিত্তিতেই আজকের তল্লাশি। সাতসকালে চুঁচুড়া স্টেশন লাগোয়া ময়নাডাঙায় ব্যবসায়ী সন্দীপ সাধুখাঁ-র বাড়িতে হানা দিয়েছে ইডি। প্রায় ১ কোটি ৭৯ লক্ষ টাকা নয়ছয় করা হয়েছে বলে খবর। কারা রয়েছে এর পিছনে? সেটি জানতেই এই অভিযান বলে সূত্রের খবর। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার একজন ইডি অফিসার, যিনি কিনা এই মামলার ইনভেস্টিগেটিং অফিসার, তিনি যখন তল্লাশি অভিযানের জন্য আসছিলেন, তখন সন্দীপ সাধুখাঁ-র পরিবারের একজন তাঁকে আটকে দেন বলে অভিযোগ। তীব্র বাগবিতণ্ডাও চলে বলে শোনা যাচ্ছে। বেশ কিছুক্ষণ আটকে থাকে তল্লাশি অভিযান। তবে আপাতত তা শুরু হয়েছে। 

 

সেরা শিরোনাম

Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget