এক্সপ্লোর

ED Raid in Sonarpur : ২০০ কোটি টাকার দুর্নীতি ! তদন্তে সোনারপুরে পৌঁছে গেল ইডি

Jharkhand 200 cr sand mine Scam : সোনারপুরে ২০০ কোটি টাকার দুর্নীতি মামলার তদন্তে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। 

হিন্দোল দে, সোনারপুর ( দক্ষিণ ২৪ পরগনা ) : সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল। সুজয়কৃষ্ণ ভদ্রের লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে রাতভর তল্লাশি অভিযান চালায় ইডি। আর তারপর বুধবার সকাল সকাল শহরে ফের সক্রিয় ইডি। সোনারপুরে ২০০ কোটি টাকার দুর্নীতি মামলার তদন্তে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। 

২০০ কোটি টাকার দুর্নীতি মামলা

ঝাড়খণ্ডের বেআইনি বালি খাদান মামলার তদন্তে রাজ্যের মোট ৩ টি জায়গায় ইডির তল্লাশি অভিযান। ২০০ কোটি টাকার দুর্নীতি মামলায় সোনারপুরে পৌঁছে গেল ইডি। রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লিতে বর্ণালী রায় নামে এক মহিলার বাড়িতে বুধবার সকাল থেকে তল্লাশি চালাতে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে,  তাঁর সদ্য প্রয়াত স্বামী অরুণ রায়ের বিরুদ্ধে ঝাড়খণ্ডে বেআইনি বালি খাদান দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বর্ণালীকে জিজ্ঞাসাবাদ

বুধবার , তাঁর স্ত্রী বর্ণালীকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। এই দুর্নীতিকাণ্ডে, দেশের মোট ২০ টি জায়গায় বুধবার তল্লাশি অভিযান চালায় ইডি।  

আরও পড়ুন :

'অপরাধী সাজানো হয়েছে', দাবি সৌরভের, 'কাউন্সেলিং হোক' দাবি মনোতোষ, দীপশেখরের আইনজীবীর

সুজয়কৃষ্ণ ভদ্রর অফিসে ED

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সোম ও মঙ্গলবার কলকাতায় তদন্ত চালায় ইডি। সোমবার সুজয়কৃষ্ণ ভদ্রর অফিসে ঢুকে মঙ্গলবার বেরোন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে দাবি, কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে রাতভর তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করে ১ হাজার পাতার নথি, বেশ কয়েকটি লেজার বুক, ডিজিটাল নথি ও হার্ড ডিস্ক।  কালীঘাটের কাকু-র সূত্রেই নিউ আলিপুরে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি করে ইডি।                            

বুধবারে পাওয়া তথ্য অনুসারে, ইডির স্ক্যানারে আপাতত লিপস অ্যান্ড বাউন্ডসের এক কর্মীর ফোন। সিজ করা হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মী চন্দন বন্দ্যোপাধ্যায়ের মোবাইল। ফোন থেকে কোনও তথ্য কি মুছে ফেলা হয়েছে? কর্মীর ফোনে কি কোনও নির্দেশ পাঠাতেন সুজয়কৃষ্ণ ভদ্র? জানতে ফরেনসিকে পাঠানো হচ্ছে ফোন।

সোমবার লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে রাতভর তল্লাশির সময় সেখানে উপস্থিত ছিলেন চন্দন বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদও করেন ইডি আধিকারিকরা। এবার সিজ করা হল তাঁর ফোন। অন্যদিকে, অভিযানের সময় উদ্ধার হওয়া হার্ড ডিস্ক থেকে তথ্য উদ্ধার করতে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে ইডি। 

সেরা শিরোনাম

SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget