এক্সপ্লোর

ED Raid : প্রোমোটার, ক্রিমিনাল ও পুলিশ মিলে সিন্ডিকেট ! শান্তনু সিন্হা বিশ্বাস-এর বাড়িতে ED-র হানা

Santanu Sinha Biswas : গ্রেফতার হওয়ার পরও রেহাই নেই। সোনা পাপ্পু মামলার তদন্তে ফের এবার শান্তনু সিন্হা বিশ্বাসের কান্দির বাড়িতে ED-র হানা।

কলকাতা : গ্রেফতার হওয়ার পরও রেহাই নেই। সোনা পাপ্পু মামলার তদন্তে ফের এবার শান্তনু সিন্হা বিশ্বাসের কান্দির বাড়িতে ED-র হানা। 
আজ সাত সকালেই শান্তনুর কান্দির বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় সংস্থা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। দরজা বন্ধ থাকায় প্রথমে ঢুকতে পারেনি ED। পরে তালা ভেঙে ভিতরে ঢোকেন আধিকারিকরা। সোনা পাপ্পু মামলায় ইতিমধ্যেই শান্তনু সিন্হা বিশ্বাসকে গ্রেফতার করেছে ED।

অন্যদিকে, এই একই মামলায় নড়ে-চড়ে বসেছে ED। শুক্রবার সকাল থেকে কলকাতার ৩ জায়গায় ED হানা দেয়। চক্রবেড়িয়া, রয়েড স্ট্রিট ও কসবা, ৩ জায়গায় চলছে ED-র তল্লাশি। চক্রবেড়িয়ায় ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতে হানা দেয় ED আধিকারিকরা। কসবায় কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের বাড়িতেও ED'র তল্লাশি। রয়েড স্ট্রিটের একটি হোটেলে চলছে ED অভিযান। আপাতত বাইরে থেকে হোটেলে প্রবেশ ও বাইরে বেরোনো আটকে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। 

আরও পড়ুন - সোনা পাপ্পু মামলায় ফের ময়দানে ED, কলকাতা পুলিশের SI-এর বাড়ি সহ ৩ জায়গায় হানা

ইডি সূত্রে খবর, সোনা পাপ্পুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় লেনদেন সম্পর্কিত বেশ কিছু তথ্য হাতে আসে। একাধিক সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার পাশাপাশি সেই সমস্ত টাকা বহু প্রভাবশালীদের কাছেও পৌঁছে গিয়েছিল বলে জানা গিয়েছে। এখানেই বার বার শান্তনুর নাম উঠে আসে। এই কারণেই আজ ফের ইডির তল্লাশি। 

উল্লেখ্য, গত সপ্তাহে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিন্‌হা বিশ্বাসকে গ্রেফতার করেছিল ইডি। সোনা পাপ্পু সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। ৫ বার নোটিস পাঠানো হয়েছিল ইডি-র তরফে। হাজিরা এড়াচ্ছিলেন। কিন্তু হাজিরা দিতে গিয়েই তাঁকে গ্রেফতার করা হয়। ইডির দাবি, জিজ্ঞাসাবাদের সময় একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল। বলা হয়েছে, সোনা পাপ্পুদের সামনে রেখে কাউন্সিলরদের তোলাবাজির র‍্যাকেটে পুলিশ ম্যানেজ করতেন DCP শান্তনু সিনহা বিশ্বাস। প্রোমোটার, ক্রিমিনাল ও পুলিশ মিলে চলত বিশাল সিন্ডিকেট।

আরও পড়ুন - বহিষ্কার করল ক্যালকাটা পুলিশ ক্লাব, গ্রেফতার হওয়া পুলিশ কর্তাকে নিয়ে কী অবস্থান সিএবি-র?

প্রসঙ্গত উল্লেখ্য, ১৮ মে গ্রেফতার হয়েছেন জাভেদ খান ঘনিষ্ঠ সোনা পাপ্পু। ইডি সূত্রে খবর, সোনা পাপ্পুকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় লেনদেন সম্পর্কিত বেশ কিছু তথ্য হাতে আসে। একাধিক সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার পাশাপাশি সেই সমস্ত টাকা বহু প্রভাবশালীদের কাছেও পৌঁছে গিয়েছিল বলে জানা গিয়েছে। গ্রেপ্তারের পরে গত মঙ্গলবার কলকাতার ইডি আদালতে নিয়ে যাওয়া হয় তাঁকে। শান্তনু সিন্হা বিশ্বাস, সোনা পাপ্পু এবং জয় কামদার মিলে একটা চক্র গড়ে তুলেছিলেন বলে আদালতে দাবি করেছে ইডি।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
Advertisement

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget