এক্সপ্লোর

Abhishek Banerjee: দিল্লিতে অভিষেক, রাত পেরোলেই কলকাতায় ED-র সমন, জল্পনা তুঙ্গে

ED On Abhishek: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্নার ডাক দিয়েছে তৃণমূল। এদিকে রাত পেরোলেই নিয়োগ দুর্নীতি মামলায় ইডির সমন। কী বলছেন অভিষেক ?

কলকাতা:  রাত পেরোলেই নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) কলকাতায় ইডির সমন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। এদিকে এই মুহূর্তে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের কর্মসূচিতে দিল্লিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাল কী হবে ? এনিয়ে জল্পনা বাড়ছে, মূলত দিল্লি চলো কর্মসূচির তারিখ এবং ইডি তলবের তারিখ মিলে যাওয়ার পর থেকেই। দুটোই একইদিনে।

'ইডি যা চিঠি দিয়েছে, তার জবাব পেয়ে যাবে..'

মূলত কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্নার ডাক দিয়েছে তৃণমূল। এদিকে মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছে ইডি। এদিকে ওই দিনই তৃণমূলের দ্বিতীয় দিনের কর্মসূচি। তবে রাত পেরোনোর আগেই জল্পনা উসকে রেখেছেন বক্তব্য। সিজিও কমপ্লেক্সে হাজিরা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'ইডি যা চিঠি দিয়েছে, তার জবাব পেয়ে যাবে, আমি তো এখানেই আছি।' এখন প্রশ্ন একটাই আগামীকাল কী হবে, দিল্লি তথা কলকাতায় চোখ সারা বাংলার।

রাত পেরোলেই কলকাতায় ED-র সমন, জল্পনা তুঙ্গে

 অভিষেক জানিয়েছেন তিনি দিল্লিতে দলের ধর্না কর্মসূচিতে থাকবেন। সম্প্রতি অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ' যতদিন না বাংলার মানুষ প্রাপ্য় টাকা না পাবে ততদিন আন্দোলন চলবে।' তাঁর সংযোজন,' আমি ফের বলছি, পারলে আমাকে আটকে দেখাও। আমি কোনও তদন্তকারী এজেন্সিকে চ্যালেঞ্জ করছি না। আমার যা বলার ছিল, বলেছি। দিল্লির মাটিতে দাঁড়িয়েও ফের এই চ্যালেঞ্জ করছি।'

আরও পড়ুন, 'অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কেন হাত কাঁপছে মমতার ?' প্রশ্ন অনুরাগের

'দেশের সবচেয়ে বড় পাপ্পু..'

প্রসঙ্গত, এর আগে কয়লাপাচার মামলায় ইডি তলবে দিল্লি যাওয়ার আগে অভিষেক বলেছিলেন, যদি দোষী প্রমাণিত করতে পারে, তাহলে তিনি নিজেই শাস্তি মাথা পেতে নেবেন। কিন্তু সুপ্রিম নির্দেশের পর ইডি তলবের স্থান বদলালেও বক্তব্যে অটুট অভিষেক। কলকাতায় ইডির তলব শেষে, বাইরে বেরিয়ে এসে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে করেছিলেন তীব্র কটাক্ষ। তিনি বলেছিলেন 'দেশের সবচেয়ে বড় পাপ্পু অমিত শাহ।'এখানেই শেষ নয়, সেই কটাক্ষে শান দিয়ে টি-শার্টও প্রকাশ্যে এনেছিল তৃণমূল। কিন্তু বলাইবাহুল্য দেখতে দেখতে বছর পার। গত সেপ্টেম্বরের পর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। দিল্লিতে ধর্নার ডাক দিয়েছে তৃণমূল। এখন সেই দিল্লিতেই শাহ-র পুলিশের বিরুদ্ধে সরব বাংলার শাসকদল।

সেরা শিরোনাম

News Live Updates: বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের এই তিন হেভিওয়েট, যোগ দেবেন প্রসেনজিৎ-ইউসূফ পাঠানও ?
Weather Update: সকাল থেকেই আকাশ অন্ধকার, সরেনি কমলা-হলুদ সতর্কতা, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজ গোটা রাজ্যেজুড়ে
সকাল থেকেই আকাশ অন্ধকার, সরেনি কমলা-হলুদ সতর্কতা, তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস আজ গোটা রাজ্যেজুড়ে
Sabyasachi Dutta : এত দুর্নীতি ? জেলে থাকতেই নতুন অভিযোগ সব্য়সাচী দত্তের বিরুদ্ধে, ফাঁস নয়া কীর্তি
Sabyasachi Dutta : এত দুর্নীতি ? জেলে থাকতেই নতুন অভিযোগ সব্য়সাচী দত্তের বিরুদ্ধে, ফাঁস নয়া কীর্তি
Baruipur Incident: এই প্রথম নয়, ধর্ষণে অভিযুক্তের ওপর এনকাউন্টার হয়েছে আগেও, মৃত্যু নিয়ে হয়েছে বিতর্ক ও
এই প্রথম নয়, ধর্ষণে অভিযুক্তের ওপর এনকাউন্টার হয়েছে আগেও, মৃত্যু নিয়ে হয়েছে বিতর্ক ও

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget