এক্সপ্লোর

TMC Protest In Delhi: 'অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কেন হাত কাঁপছে মমতার ?' প্রশ্ন অনুরাগের

Anurag Attacks Abhishek: দিল্লিতে তৃণমূলের কর্মসূচির দিনেই তোপ দাগলেন অনুরাগ ঠাকুর। কী বললেন তিনি ?

নয়াদিল্লি: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আজ দিল্লিতে তৃণমূল (TMC)। আজ থেকে শুরু হয় দু'দিনের কর্মসূচি। রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে ধর্না শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের মন্ত্রী সাংসদরা (Abhishek Banerjee)। তবে শেষপর্যন্ত তা দীর্ঘতর হয়নি, তৃণমূলের ধর্নার শেষলগ্নে বিশৃঙ্খলা তৈরি হয়। দিল্লিতে তৃণমূলের কর্মসূচির দিনেই তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এদিন তিনি শুধু ১০০ দিনের কাজের ইস্য়ুতেই নিশানা করেননি, তাঁর বক্তব্যে এসেছে বাংলায় আবাস দুর্নীতি প্রসঙ্গ। সারদা, নারদাও হালকা ছুঁয়ে গিয়েছেন তিনি। 

গরিব মানুষের প্রাপ্য টাকা ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস : অনুরাগ

অনুরাগের কথায়, 'রাস্তা, পুকুরের নামেও বেলাগাম দুর্নীতি হয়েছে বাংলায়। নদী বাঁধের জন্য কাজ দেখিয়ে বালির বস্তাও পাওয়া যায়নি।বারবার রিপোর্ট চাওয়া হয়েছে, কিন্তু কোনও রিপোর্ট আসেনি। যার দোতলা, তেতলা বাড়ি, সেও আবাস প্রকল্পের আওতায়। সারদা, নারদের পর ১০০দিনের কাজের টাকাও লুঠ হয়েছে বাংলায়। গরিব মানুষের প্রাপ্য টাকা ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এরপরেই তৃণমূল সুপ্রিমোর নাম নিয়ে প্রশ্ন ছুড়ে দেন তিনি। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কেন হাত কাঁপছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? বড় প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীর।'গরিবদের টাকা কার কাছে যাচ্ছিল? কাটমানি কোথায় যাচ্ছিল? উত্তরপ্রদেশের চেয়ে ৪ গুণ বেশি টাকা পেয়েছিল বাংলা', ১০টি জেলার নাম করে পাল্টা আক্রমণে অনুরাগ ঠাকুর।

আরও পড়ুন, 'ভুয়ো জব কার্ডের নামে দুর্নীতি বাংলায়..', মমতাকে নিশানা গিরিরাজের 

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্নার ডাক তৃণমূলের

মূলত কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্নার ডাক দিয়েছে তৃণমূল। রাজঘাটে তৃণমূলের ধর্নার শেষলগ্নে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অভিষেকের সাংবাদিক বৈঠক শেষের আগেই দিল্লি পুলিশের হুইসল বাজতে শুরু করে। সাংবাদিক বৈঠক ভন্ডুল করে দেওয়ার অভিযোগ উঠেছে আজ। জোর করে ধর্না তুলে দেওয়ার অভিযোগে অমিত শাহর পুলিশের বিরুদ্ধে সরব তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব। তৃণমূলের সাংসদ-মন্ত্রীদের ধাক্কাধাক্কির অভিযোগ। রাজঘাট থেকে বেরিয়ে অভিষেকের সাংবাদিক বৈঠকও সরিয়ে দেয় দিল্লি পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে সমাধিস্থলে হট্টগোলের পাল্টা অভিযোগ দিল্লি পুলিশের। মোদির বিরুদ্ধে স্লোগান দেওয়ার সময় লাঠি উঁচিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের তাড়া করে অমিত শাহর পুলিশ বলে অভিযোগ।আর ঠিক এমনই সময় জুতো হারান দমকলমন্ত্রী সুজিত বসু! পথ হারান মন্ত্রী গোলাম রব্বানি। ফোন হারান সাংসদ শান্তনু সেন। 

 

 

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget