এক্সপ্লোর

Shantanu Banerjee: শান্তনুর সঙ্গে নতুন ২৬ জন চাকরিপ্রার্থীর লেনদেনের সন্ধান পেল ইডি

শান্তনু দিনমজুরদের দিয়ে কাজ করিয়ে তাঁদের অজান্তে চেকবুকে সই করিয়ে টাকা নয়ছয় করত, দাবি ইডির।

কলকাতা: শান্তনুর সঙ্গে নতুন ২৬ জন চাকরিপ্রার্থীর লেনদেনের সন্ধান পেল ইডি। শান্তনুর বাড়িতে মেলা ৩০০ জনের তালিকার বাইরে এই অতিরিক্ত চাকরিপ্রার্থীদের খোঁজ মিলেছে। এঁদের কাছ থেকে শান্তনুর কাছে ১ কোটি ৪০ লক্ষ টাকা গিয়েছে, দাবি ইডি-র। শান্তনু দিনমজুরদের দিয়ে কাজ করিয়ে তাঁদের অজান্তে চেকবুকে সই করিয়ে টাকা নয়ছয় করত, দাবি ইডির। লোটাস কনস্ট্রাকশন নামে এক কোম্পানির অ্যাকাউন্টকে কালো টাকা সাদা করার জন্য ফান্ড রুট হিসেবে ব্যবহার করা হত, দাবি ইডি-র। 

টাকা লেনদেনের সন্ধান পেল ইডি: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির সূত্রে খবর, সংখ্যাটা ৩০০ নয়, আরও ২৬ জনের কাছ থেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছেন শান্তনু। এর আগে শান্তনুর বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ জন চাকরিপ্রার্থীর নামের তালিকা পাওয়া গেছিল বলে ইডি সূত্রে দাবি করা হয়েছিল। এদিন আদালতে ইডির তরফে বলা হয়, সংশ্লিষ্ট ৩০০ ছাড়াও আরও ২৬ জন চাকরিপ্রার্থীর খোঁজ পাওয়া গিয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যেকের সঙ্গেই আর্থিক লেনদেন হয়েছে। সূত্রের খবর, এঁদের কাছ থেকে শান্তনুর কাছে ১ কোটি ৪০ লক্ষ টাকা গেছে। ইডি সূত্রে দাবি, অবৈধভাবে চাকরি দেওয়ার বিনিময়ে টাকা নিয়েছেন শান্তনু।

শুধু চাকরিপ্রার্থীদের থেকে টাকা নেওয়াই নয়, কালো টা্কা সাদা করার জন্যও নানা পথ বেছে নিয়েছেন তিনি। ED সূত্রে দাবি, এলাকার দিনমজুরদের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট ব্য়বহার করতেন শান্তনু।নানা সময় তাঁদের বিভিন্ন কাজ পাইয়ে দিতেন। এরপর দিনমজুরদের অজান্তেই ব্য়বহার করতেন তাঁদের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট। কখনও টাকা ডিপোজিট করতেন। চেকবুকে সই করিয়ে নিয়ে যখন খুশি অ্য়াকাউন্ট থেকে টাকা তুলে নিতেন। অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়েও কালো টাকাকে সাদা করতেন শান্তনু। এক্ষেত্রে উঠে আসছে লোটাস কনস্ট্রাকশন নামে এক সংস্থার নাম।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট রিপোর্ট জমা দিল সিবিআই। সুপ্রিম কোর্টে জমা দেওয়া সেই রিপোর্টে মানিক ভট্টাচার্যর উল্লেখ রয়েছে। মানিক ভট্টাচার্য কীভাবে নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। তাঁর প্রভাব কতটা ছিল, তারই একটা সুস্পষ্ট ধারণা হয়েছে ওই রিপোর্টে। সিবিআই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, 'প্রাথমিক শিক্ষা পর্ষদের বিভিন্ন বৈঠক মানিক ভট্টাচার্যর নিয়ন্ত্রণে ও নির্দেশে হত। বাকি সদস্যদের যান্ত্রিক পদ্ধতিতে সম্মতি জানাতে হত। ২০১৬ এবং ২০১৮, দুই বার মানিকের মেয়াদ রাজ্য সরকার বাড়িয়েছিল পদে বসিয়ে রাখার জন্য। জিজ্ঞাসাবাদে দাবি করেছেন তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচী, এমনটাই উল্লেখ করা হয়েছে সিবিআই রিপোর্টে। সেখানে আরও বলা হয়েছে যে, পর্ষদের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল মানিক ভট্টাচার্যর হাতে, তদন্তের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সবটা এড়ানোর চেষ্টা করছেন। কিছু চাকরিপ্রার্থীকে বাড়তি এক নম্বর দেওয়া হয়েছিল, সেই কারণেই তাঁরা চাকরি পেয়েছিলেন। ওই ব্যক্তিদের চাকরি দেওয়ার মাধ্যমে ব্যাপক অনিয়ম হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বোর্ডের যে বৈঠকে এই বাড়তি নম্বর দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল সেখানে উত্তর ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। উত্তর ২৪ পরগনার ১১, মুর্শিদাবাদের ২৬, বীরভূমের ১৩ জনকে দেওয়া নিয়োগপত্রের নম্বর যোগ্যতামানের থেকে কম। কলকাতা , কোচবিহার এবং পুরুলিয়ার ৩৬ জনকে চাকরি দেওয়া হয়েছে যাঁরা টেট উত্তীর্ণ হননি। সুপ্রিম কোর্টে দেওয়া রিপোর্টে এমনটাই জানিয়েছে সিবিআই। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, উর্দু মাধ্যমের ২ জন প্রার্থী যাঁরা বাংলা ভাষায় টেট উত্তীর্ণ হতে পারেননি, তাঁদের বাংলা মাধ্যম স্কুলে  নিয়োগপত্র দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Summer Scalp Care: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget