এক্সপ্লোর

Bratya Basu:রাজ্যপালের সঙ্গে ফের সংঘাতে শিক্ষামন্ত্রী

Governor C V Ananda Bose: রাজ্যপালের সঙ্গে ফের সংঘাতে শিক্ষামন্ত্রী। 'মুখ্যমন্ত্রীকে আচার্য করতে গত বছর জুনে বিধানসভায় বিল পাস হয়েছিল। অনন্তকাল ধরে সেই বিল ফেলে রাখতে পারেন না', বার্তা ব্রাত্য বসুর।

কলকাতা: রাজ্যপালের (Governor C V Ananda Bose) সঙ্গে ফের সংঘাতে শিক্ষামন্ত্রী (Education Minister)। 'মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) আচার্য করতে গত বছর জুনে বিধানসভায় বিল পাস হয়েছিল। অনন্তকাল ধরে সেই বিল ফেলে রাখতে পারেন না', বার্তা ব্রাত্য বসুর (Bratya Basu)। সঙ্গে বললেন, 'রাজ্যপালকে বলেছি, দয়া করে সই করুন। না হলে ফেরত পাঠান। বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে আমরা কোনও নিয়ন্ত্রণ চাই না। কিন্তু বাইরের কেউ নিয়ন্ত্রণ চাইলে, আমরা তীব্র প্রতিবাদ জানাই। এতে কোনও কোনও বিশ্ববিদ্যালয় আগামীদিনে অচলাবস্থার দিকে যাবে। আমরা নির্বাচিত জনপ্রতিনিধি, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। কোনও মনোনীত মানুষ পুরোটা নিয়ন্ত্রণ করতে পারেন না।'

এক কথা আগেও...
দিনদশেক আগেও এক কথা শোনা গিয়েছিল শিক্ষামন্ত্রীর মুখে। বলেছিলেন, “রাজ্যপালকে আচার্য চাই না, মুখ্যমন্ত্রীকে আচার্য চাই। নৈতিক অর্থে আমাদের কাছে আচার্য মুখ্যমন্ত্রী। অবিলম্বে বিলে সই করুন, না হলে ফেরত পাঠান। আবার বিধানসভায় বিল পাস করব। শ্বেতহস্তীর মতো দাপিয়ে বেড়াচ্ছেন, মুখ্যমন্ত্রীকে না জানিয়ে উপাচার্য ঠিক করছেন। যেখানে সেখানে চলে যাচ্ছেন, অনুদান দিচ্ছেন।’’ সম্প্রতি রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নির্দেশিকা জারি করে রাজভবন। তাতে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক লেনদেনের বিষয়ে আচার্য তথা রাজ্যপালের অনুমতি নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক কাজের রিপোর্ট রাজভবনে ই-মেল মারফত জানাতে হবে। আচার্যের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি কথা বলতে পারবেন উপাচার্য। ইতিমধ্যেই এই নির্দেশিকা প্রত্যাহারের জন্য আবেদন জানান শিক্ষামন্ত্রী। পাশাপাশি অভিযোগ, সম্পূর্ণ অন্ধকারে রেখে এই চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি তিনি উপাচার্যদের থেকে জানতে পেরেছেন বলে জানান শিক্ষামন্ত্রী।যে চিঠি নিয়ে এত বিতর্ক সেই চিঠির আইনি বৈধতা নেই, আরও দাবি তাঁর। একই সঙ্গে চিঠি প্রত্যাহার করার দাবিও করছেন। শুধু তাই নয়, রাজ্যপালের সঙ্গে সুসম্পর্কের কথা বলে সরাসরি বিরুদ্ধাচরণ করছেন। এমনকী পুরনো রাজ্যপালদের কথা বলে বর্তমানকে কটাক্ষ করছেন। শিক্ষামন্ত্রী বলেন, 'রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক প্রতিযোগীর নয় সহযোগীর। ইউজিসি-র প্রতিটি সমীক্ষায় রাজ্য উচ্চস্থানে আছে। আমরা কোনও দ্বৈরথ চাইনা, সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চাই। রাজ্যপালের চিঠির আইনি বৈধতা নিয়ে সংশয় আছে। রাজ্যপাল যা বলতে চান তা পরিষ্কার করে বলুন অথবা কাজে তা প্রকাশ করুন। সাংবাদিক বৈঠকে বলা হয়েছে একসঙ্গে কাজ করতে চাই। এই চিঠি সেই সাংবাদিক বৈঠকের অভিমুখের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। শিক্ষা দফতরের প্রধান সচিবকে বলেছি আইনে কী সংস্থান আছে দেখতে।'

আরও পড়ুন:দহনজ্বালা থেকে নেই নিস্তার, কাল থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপমাত্রা

 

সেরা শিরোনাম

News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget