এক্সপ্লোর

Egra Explosion Update : তৃণমূল-যোগে দোকানের লাইসেন্স ভানু বাগের, সেখানেই অবৈধ বাজি কারখানার রমরমা, চাঞ্চল্যকর নথি প্রকাশ্যে

TMC : স্থানীয়দের একাংশের অভিযোগ, বাজি বিক্রির দোকান আছে এই দাবি করে গ্রাম পঞ্চায়েতের থেকে এই ট্রেড লাইসেন্স বের করেন ভানু বাগ। আর এই ট্রেড লাইসেন্স দেখিয়েই বেআইনি বাজি কারবার চালাচ্ছিলেন তিনি।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : ২০১৯ সালে ভানু বাগকে ট্রে়ড লাইসেন্স দিয়েছিল তৎকালীন তৃণমূল (TMC) পরিচালিত সাহাড়া পঞ্চায়েত। দোকানের নামে ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছিল। আর দোকানের জন্য বরাদ্দ সেই লাইসেন্স ভাঙিয়েই চলছিল অবৈধ বাজি কারখানা। সামনে এল চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে বিজেপি (BJP) সমর্থিত পঞ্চায়েত প্রধানের অভিযোগ, তৎকালীন প্রধান নাকি অর্থের বিনিময়ে এই লাইসেন্স দিয়েছিলেন।

এগরার (Egra) খাদিকুল গ্রামে এখনও কান পাতলে শুনতে পাওয়া যায়, স্বজন হারাদের কান্না। গ্রামে আকাশে ঘনীভূত বিষাদের মেঘ। বাতাসে, এখনও পোড়া মৃতদেহের গন্ধ। গত মঙ্গলবার, কৃষ্ণপদ ওরফে ভানু বাগের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়েছে। এখানেই, প্রশ্ন উঠছে, কী করে এতদিন ধরে বেআইনি বাজি তৈরির কারবার চালাচ্ছিলেন ভানু ? কিসের ভিত্তিতে এই বেআইনি কারবার চলছিল ? এই চাপানউতোরের মধ্যে, এবিপি আনন্দর হাতে এসেছে চাঞ্চল্যকর নথি। 

২০১৯ সালে, ৩০০ টাকা ফি নিয়ে, কৃষ্ণপদ ওরফে ভানু বাগকে ট্রেড লাইসেন্স ইস্যু করেছিল, সাহাড়া গ্রাম পঞ্চায়েত। 'মা সারদা আতস বাজি ভান্ডারের' নাম জারি হয় যে ট্রেড লাইসেন্স। স্থানীয়দের একাংশের অভিযোগ, মা সারদা আতস বাজি ভান্ডারে'র নামে বাজি বিক্রির দোকান আছে এই দাবি করে গ্রাম পঞ্চায়েতের থেকে এই ট্রেড লাইসেন্স বের করেন ভানু। আর এই ট্রেড লাইসেন্স দেখিয়েই বেআইনি বাজি কারবার চালাচ্ছিলেন তিনি।

২০১৯ সালে, যে সময় ভানু এই ট্রেড লাইসেন্স বের করেছিলেন, তখন সাহাড়া গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূলের দখলে। কিন্তু, এগরা বিস্ফোরণকাণ্ডের পর, বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। বিজেপি চালিত পঞ্চায়েত বলেই জানান তিনি। যদিও ভানু তৃণমূল পরিচালিত পঞ্চায়েত থেকে লাইসেন্স বের করায় শাসকদলকে নিশানা করেছে বিজেপি। সাহাড়া গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপি সমর্থিত প্রধান স্বপন দন্ডপাট বলেছেন, প্রধান শান্তিলতা দাস বহু টাকার বিনিময়ে, এই কারখানার শেয়ার ছিল, টাকা নিয়েছে।

আরও পড়ুন- বঙ্গে বৈধ-বাজি কী ? কোন কোন নিয়ম মেনে চলার কথা গাইডলাইনে ?

এদিকে, এগরা বিস্ফোরণকাণ্ডের তদন্তে সোমবার খাদিকুল গ্রামে আসেন CID-র অফিসাররা। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। কত দিন ধরে ওই কারখানায় কাজ করছেন? কত টাকা মজুরি দেওয়া হত? কত ঘণ্টা কাজ করতে হত? এই সব বিষয়ে জানতে চান CID-র অফিসাররা। পুরোটাই ভিডিওগ্রাফি করে রাখা হয়। 

আরও পড়ুন, আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget