এক্সপ্লোর

Election 2026: রোগীর জন্য প্রয়োজন 'O' নেগেটিভ রক্ত, খবর পেয়েই প্রচার ফেলে রক্তদান করতে ছুটলেন নদিয়ার কল্যাণীর প্রার্থী!

Nadia Election News: নদিয়ার কল্যাণী বিধানসভার সিপিআইএম প্রার্থী সবুজ দাস। যথারীতি প্রচার চালাচ্ছেন তিনি।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভোটের প্রচারের মাঝেও মানবিকতা, তরুণ প্রার্থীর রক্তদান
  • নদিয়ার কল্যাণীর সিপিআইএম প্রার্থী সবুজ দাসের অনন্য উদ্যোগ
  • রোগীর প্রয়োজনে রক্তদান করে ফের প্রচারে ফিরলেন প্রার্থী
  • জনসংযোগ নয়, মানুষের পাশে থাকাই আসল উদ্দেশ্য জানান

সুজিত মন্ডল, নদিয়া: যত এগিয়ে আসছে নির্বাচন, ততই প্রচারে বাড়ছে চমক। কোথাও প্রার্থী ভোটারের বাড়ি ঢুকে যাচ্ছে, রুটি বেলতে! কখনও আবার কাতলা মাছ হাতে প্রচার করছেন কেউ, কেউ আবার বালতি করে বিতরণ করছেন জলের বোতল! কিন্তু আজ প্রচারের যে ছবি উঠে এসেছে, তাতে চমকের থেকে মানবিকতা অনেকটাই বেশি! রোগীর নেগেটিভ রক্ত লাগবে, সেটা শুনেই ব্লাড ব্যাঙ্কে ছুটলেন, সিপিআইএম-এর তরুণ প্রার্থী সবুজ দাস। অনেকেই বলছেন, যেখানে প্রার্থীরা ভোটারদের বাড়ি গিয়ে রীতিমতো ঘরের কাজ করে দিচ্ছেন, সেখানে এই ধরণের মানবিক উদ্যোগ সত্যিই অনন্য!

নদিয়ার কল্যাণী বিধানসভার সিপিআইএম প্রার্থী সবুজ দাস। যথারীতি প্রচার চালাচ্ছেন তিনি। পৌঁছে যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। তবে, শনিবার সন্ধ্যায় তিনি খবর পান, এক রোগীর "O" নেগেটিভ রক্তের প্রয়োজন। খবর এসে পৌঁছায় কল্যাণী বিধানসভা সিপিআইএম প্রার্থী সবুজ দাসের কাছে। সে সময়ে যথারীতি নির্বাচনের প্রচার করছিলেন সবুজ দাস। খবর পেয়েই প্রচার ফেলে ছুটে যান কল্যাণী জেএনএম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। সেখানেই এক ইউনিট রক্তদান করে আবার ফের প্রচারে যোগ দেন প্রার্থী।

সবুজ দাস বলেন, 'এটার সঙ্গে ভোট প্রচারের কোনও সম্পর্ক নেই। সারাবছরই এই ধরণের কাজের সঙ্গে আমি যুক্ত থাকি। নিয়মিত রক্তদান করি।' সবুজ জানান, তাঁর নিজের রক্তই "O" নেগেটিভ। সেই কারণেই সরাসরি ব্লাড ব্যাঙ্কে এসে রক্তদান করেন তিনি। রক্ত পেয়ে খুশি রোগীর পরিজনেরা। এদিন সবুজ দাস বলেন, 'রক্ত দেওয়ার মতো কাজের সঙ্গে আমি চিরকালই যুক্ত। যখন, যে, যেভাবে ডেকেছেন, আমি হাজির হয়ে গিয়েছি। ফলে এটা জনসংযোগ প্রমাণের জায়গা নয়। মানুষের পাশে থাকার জন্য রক্তদান করে আমায় প্রমাণ দিতে হবে না। বছরে আমি ৩ বার রক্ত দেওয়ার চেষ্টা করি। রক্ত দেওয়ার জন্য আমার ভোট কমে যাবে না বা বেড়ে যাবে না। আমায় যাঁরা চেনেন না, তাঁরা বলতেই পারেন যে এটা জনসংযোগ। কিন্তু আমার কাছে বিষয়টা একেবারেই তা না।'

সবুজ দাস এদিন আরও বলেন, 'মানুষের পাশে থেকে কাজ করতে হবে। আমরা বিশ্বাস করি, বাঁচলে সবাই মিলে একসঙ্গে বাঁচব। মরলে সবাই মিলে একসঙ্গে মরব। ভোট মিটে গেলেও, যে কোনও বিষয়ে আমায় পাবেন। প্রশাসন, সরকার আমাদের হাতে নেই। কিন্তু আমরা সমস্ত শক্তি দিয়ে সারা বছর মানুষের পাশে থাকার চেষ্টা করি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মমতার গাড়িতে হামলার প্রতিবাদে পথে কালীঘাট-তৃণমূল, বিধানসভার বাইরে বিক্ষোভ
মমতার গাড়িতে হামলার প্রতিবাদে পথে কালীঘাট-তৃণমূল, বিধানসভার বাইরে বিক্ষোভ
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget