এক্সপ্লোর

West Bengal News: ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে ৪৮০ কেন্দ্রীয় বাহিনী, কীভাবে মোতায়েন? বৈঠকে রাজ্য পুলিশ-নির্বাচন কমিশন

Central Force in Bengal: আজ রাজ্যের পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন। সিইও মনোজ কুমার আগরওয়ালের নেতৃত্বে আজকের বৈঠক।

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) নিয়ে জল্পনা তুঙ্গে। একদিকে এসআইআর ইস্যু নিয়ে তপ্ত রাজনীতি আবার অন্যদিকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। জানা যাচ্ছে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী।  

আজ অর্থাৎ সোমবার দুই হাইভোল্টেজ বৈঠকের দিকে তাকিয়েছিল রাজ্যবাসী। এসআইআর শুনানির নিষ্পত্তি নিয়ে কলকাতা হাইকোর্টে বৈঠক হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এসআইআর শুনানির নিষ্পত্তি কীভাবে হবে? হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে তা নিয়ে বৈঠক হয়। অন্যদিকে, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য এবং নির্বাচন কমিশনের বৈঠক। মূলত কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন (Central Force Deployment) করা হতে পারে সেই বিষয়ে আলোচনা করতে মুখোমুখি দুই পক্ষ। জানা গেছে, মার্চ মাসেই রাজ্যে ২ দফায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে।

বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রাজ্যের পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সিইও মনোজ কুমার আগরওয়ালের (CEO Manoj Kumar Agarwal) নেতৃত্বে আজকের বৈঠক। উপস্থিত রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, কেন্দ্রীয় বাহিনীর এক শীর্ষ আধিকারিক থেকে শুরু করে রাজ্য পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক। জানা গেছে, ১ মার্চ ও ১০ মার্চ, এই দুই দফায় ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের কত বাহিনী নির্বাচনে কাজ করার উপযুক্ত - ইত্যাদি বিষয়ে সার্বিক রিপোর্ট পর্যালোচনা করতেই এই বৈঠক। 

সাধারণত, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরে এই ধরনের বৈঠক হয়ে থাকে। তবে এবছর চিত্রটা একেবারেই অন্য। ভোট ঘোষণার আগেই নিরাপত্তা নিশ্চিতে জোর দিচ্ছে নির্বাচন কমিশন। কোন কোন জেলায় কতগুলি স্পর্শকাতর বিধানসভা এলাকা রয়েছে, কোন জেলায় কত বাহিনী রাজ্য পুলিশ মোতায়েন সম্ভব ইত্যাদি বিভিন্ন তথ্য আজ রাজ্যের থেকে সংগ্রহ করবে নির্বাচন কমিশন। এর পাশাপাশি, কত সংখ্যক অপরাধী জামিনে মুক্ত, তাদের কী স্ট্যাটাস, তারা অন্য কোনও অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে কি না - ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য চাইবে কমিশন। আসন্ন ভোটে কোনওরকম অশান্তি এড়াতে বিভিন্ন আন্তঃরাজ্য সীমান্ত এবং আন্তর্জাতিক সীমান্তগুলিতে কী ধরনের তল্লাশি অভিযান, সীমান্ত এলাকায় নিরাপত্তা কতটা জোরদার - তা জানতেও তৎপর কমিশন।  

রাজনৈতিক মহলের মতে, এবছর নির্বাচন কমিশন রাজ্য পুলিশের সঙ্গে বৈঠক করে ভোটের আগেই একটি ব্লু প্রিন্ট তৈরি করতে চাইছে। ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে কোন জেলায় কত বাহিনী মোতায়েন হবে, এরপরে কি আরও কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হবে ইত্যাদি বিভিন্ন বিষয় উঠে আসবে আজকের এই বৈঠকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget