এক্সপ্লোর

TMC Symbol Freeze : তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক 'ফ্রিজ' ! এবার কোন চিহ্নে লড়বে 'কালীঘাট' ও 'ঋতব্রত' শিবির?

শুক্রবার সকাল ১১টার মধ্যে নতুন নাম ও প্রতীক বেছে কমিশনকে জানাবে দু-পক্ষ। এমনটাই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

তৃণমূলের আঠাশ বছরের ইতিহাসে বিরাট ধাক্কা। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হল নিজের তৈরি দলের নাম ও প্রতীক। ব্যবহার করতে পারবে না ঋতব্রত শিবিরও। দু-পক্ষকেই উপনির্বাচনে লড়তে হবে নতুন নাম ও প্রতীকে। শুক্রবার সকাল ১১টার মধ্যে নতুন নাম ও প্রতীক বেছে কমিশনকে জানাবে দু-পক্ষ। এমনটাই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনে 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস' নাম  এবং 'জোড়াফুল' প্রতীক--- কোনওটাই থাকবে না। ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠার পর, এবার রাজ্য়ে একটা নির্বাচন হতে চলেছে, যেখানে EVM-এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম এবং জোড়াফুল প্রতীকটাই থাকবে না। অন্তর্বর্তী নির্দেশে কমিশন জানিয়েছে 'কালীঘাট-তৃণমূল' এবং 'ঋতব্রত-তৃণমূল' কেউই 'জোড়াফুল' প্রতীক ব্য়বহার করতে পারবে না। আজ সকাল ১১টার মধ্য়ে দু'পক্ষকে তাদের পছন্দের নাম ও প্রতীকের তালিকা জমা দিতে বলেছে কমিশন। 

এই পরিস্থিতিতে প্রতীক নিয়ে কী ভাবছে তৃণমূলের দুই শিবির ? ঋতব্রত শিবিরে থাকা বিধায়ক আখরুজ্জামান জানালেন, 'আমরা প্রত্যাশা করেছিলাম যে ঘাসের উপর জোড়াফুল সিম্বলটা আমাদের সঙ্গে থাকবে, আমাদের পক্ষে আসবে। কিন্তু নির্বাচন কমিশন যেহেতু সিদ্ধান্তকে এখন ফ্রিজ করে দিয়েছেন, কোনো পক্ষকে চিহ্ন দেননি, আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি । হ্যাঁ আমরা আশাবাদী যে আগামী দিনে যখন পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হবে, ঘাসের উপর জোড়াফুল আমাদের সঙ্গে থাকবে ।' 

অন্যদিকে কালীঘাট তৃণমূল শিবিরে থাকা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন , 'এই অর্ডার আমরা মানছি না। মানে এই অর্ডার যা করার আমরা তাই করব। কিন্তু যদি আমাদের সিম্বল বাড়তে হয় সেটা আমরা রাত্রিবেলা চিন্তাভাবনা করব।' 

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক 'ফ্রিজ' করেছে নির্বাচন কমিশন। তাহলে দুই কেন্দ্রের উপনির্বাচনে কী হবে? নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, দু'পক্ষই নিজেদের শিবিরের জন্য় ৩টি পছন্দের 'নাম' জানাতে পারবে। সেই সঙ্গে নির্বাচন কমিশনের 'ফ্রি সিম্বল'-এর তালিকা থেকে ৩টি পছন্দের 'প্রতীক' জানাতে পারবে। 
সেখান থেকে দু'পক্ষের জন্য় একটি করে 'নাম' ও 'প্রতীক' বরাদ্দ করবে জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার সকাল ১১টার মধ্য়ে দু'পক্ষকে তাদের পছন্দের নাম ও প্রতীকের তালিকা জমা দিতে বলেছে কমিশন। এখন দেখার দুই পক্ষেরই পরবর্তী পদক্ষেপ কী হল।                                 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget