এক্সপ্লোর

Abhishek on Saket Arrest : 'বিজেপির আজ্ঞাবহ হয়ে কাজ করছে', সাকেত গ্রেফতারিতে কমিশনের বিরুদ্ধে সরব অভিষেক

Saket Gokhale Arrest Update : রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে আগেই সরব হয়েছে তৃণমূল

কলকাতা : তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলের (Saket Gokhale) ফের গ্রেফতারির প্রতিবাদে গুজরাতে পৌঁছেছে দলের ৫ সদস্যের প্রতিনিধি দল। ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। এবার ট্যুইটারে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 'গণতন্ত্র নড়বড়ে অবস্থায়' বলে লিখেছেন তিনি। 

ট্যুইটারে অভিষেক লেখেন, 'মাত্র ৩ দিনের ব্যবধানে দু'বার সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ (Gujrat Police)। তাও আবার আদর্শ আচরণবিধি থাকার মধ্যেই। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে। বিজেপির আজ্ঞাবহ হয়ে কাজ করছে। নড়বড়ে অবস্থায় গণতন্ত্র।'

Gujarat Police arrests @SaketGokhale twice in a span of three days, that too with the Model Code of Conduct still being in place!

Election Commission remains completely surrendered, continuously acting as a subservient to @BJP4India.

Democracy remains to be in shambles!

— Abhishek Banerjee (@abhishekaitc) December 9, 2022

">

তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র (Spokesperson) সাকেত গোখলেকে (Saket Gokhale) ফের গ্রেফতার করা হয়েছে । আমদাবাদ থেকে তাঁকে গ্রেফতার করে গুজরাত পুলিশ । জামিন পাওয়ার পর সাকেতের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। এর আগে মঙ্গলবার জয়পুর যাওয়া পথে গ্রেফতার হন সাকেত। জয়পুর বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার করে গুজরাত পুলিশ (Gujrat Police)। কোনও নোটিস বা ওয়ারেন্ট ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ট্যুইটারে অভিযোগ করেন ডেরেক ও' ব্রায়েন। ঘটনায় জনপ্রতিনিধিত্ব আইন ভাঙা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। আদর্শ আচরণবিধি চালু থাকার সময় এভাবে গ্রেফতার করা যায় না বলে অভিযোগ তৃণমূলের। সাকেত গোখলের গ্রেফতারিকাণ্ডে নির্বাচন কমিশনের দ্বারস্থও তৃণমূল। ১২ ডিসেম্বর তাদের সময় দিয়েছে কমিশন ।

এদিকে হৃদরোগী সাকেতের গ্রেফতারিতে পর পর ট্যুইট তৃণমূল সাংসদ ডেরেক ও' ব্রায়েনের। ঘটনায় একই সঙ্গে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ট্যুইটারে তিনি লেখেন, "জামিন পাওয়ার পরও সাকেত গোখলেকে হেনস্থা করছে গুজরাত পুলিশ। ৮ ডিসেম্বর রাত পৌনে ৯টা নাগাদ ফের তাঁকে গ্রেফতার করা হয়েছে। আমদাবাদের সাইবার থানা থেকে বেরনোর সময় কোনও নোটিস বা ওয়ারেন্ট ছাড়াই তাঁকে গ্রেফতার করে অজানা গন্তব্যে নিয়ে যাচ্ছে পুলিশ। ঘৃণ্য কাজ।"

আরও পড়ুন ; ফের গ্রেফতার 'হৃদরোগী' সাকেত ! জামিনের পর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তৃণমূলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget