এক্সপ্লোর

Saket Gokhale Again Arrested: ফের গ্রেফতার 'হৃদরোগী' সাকেত ! জামিনের পর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তৃণমূলের

Gujrat Police : এর আগে মঙ্গলবার জয়পুর যাওয়া পথে গ্রেফতার হন সাকেত। জয়পুর বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার করে গুজরাত পুলিশ

কলকাতা : তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র (Spokesperson) সাকেত গোখলে (Saket Gokhale) ফের গ্রেফতার । আমদাবাদ থেকে তাঁকে গ্রেফতার করে গুজরাত পুলিশ । জামিন পাওয়ার পর সাকেতের গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। এর আগে মঙ্গলবার জয়পুর যাওয়া পথে গ্রেফতার হন সাকেত। জয়পুর বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার করে গুজরাত পুলিশ (Gujrat Police)। কোনও নোটিস বা ওয়ারেন্ট ছাড়াই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ট্যুইটারে অভিযোগ করেন ডেরেক ও' ব্রায়েন।

কী বলছে বিজেপি ?

এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, গুজরাত পশ্চিমবঙ্গ নয় যে প্রতিহিংসার রাজনীতি চলবে। গুজরাতে এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দল প্রতিহিংসার অভিযোগ কখনোও তুলিনি। প্রতিহিংসার রাজনীতি তো তৃণমূল করে আসছে। পার্থ চট্টোপাধ্যায় এতবড় টাকার পাহাড় প্রদর্শন করার পরেও, তৃণমূল বলছে  প্রতিহিংসা। এক মাছওয়ালার কোটি কোটি টাকার সম্পত্তি করার পরেও বলছে প্রতিহিংসা। যেভাবে অবাধে চাকরি বিলি হল তাতে ওদের লোক ধরা পড়লে বলে প্রতিহিংসা। গ্রেফতার হয়েছেন সাকেত। তার পেছনে কারণ নিশ্চয়ই আছে। সেই কারণ আগামীকালের মধ্যেই জানা যাবে।  

এদিকে সাকেত গোখলের গ্রেফতারির পর গুজরাতে প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল। ৫ সদস্যের দল যাচ্ছে গুজরাতের মোরবিতে। প্রতিনিধি দলে থাকছেন দোলা সেন, শান্তনু সেন, খলিলুর রহমান, অসিত কুমার মাল ও সুনীল কুমার মণ্ডল-রা। আজই রওনা হচ্ছে তৃণমূল প্রতিনিধি দল।

এর আগে গুজরাতের মোরবি সেতু বিপর্যয় নিয়ে ট্যুইটের জেরে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। দিল্লি থেকে বিমানে রাজস্থানের জয়পুরে নামেন সাকেত। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল গুজরাত পুলিশ। তাঁকে গ্রেফতার করা হয়। সাকেতের গ্রেফতারি নিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ট্যুইটারে লিখেছিলেন, 'তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ। সোমবার রাত ৯টা নাগাদ দিল্লি থেকে বিমানে চেপে জয়পুরের উদ্দেশে রওনা দেন সাকেত। উনি যখন নামেন, বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিল গুজরাত পুলিশ। সেখান থেকেই ওঁকে তুলে নেওয়া হয়'।

গুজরাত বিধানসভা নির্বাচনের ঠিক আগে, গত ৩১ অক্টোবর মোরবির ঝুলন্ত সেতু বিপর্যয় বিজেপি-র মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তাতে ১৪০ জনের মৃত্যু হয়। সেতু বিপর্যয়ের জন্য় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। ওঠে দুর্নীতির অভিযোগও। ঐতিহাসিক ওই সেতু মেরামতির বরাত কেন ঘড়ি নির্মাণকারী সংস্থাকে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। শুধু তাই নয়, স্বাস্থ্যপরীক্ষা ছাড়াই, সময়ের আগে ওই সেতু খুলে দেওয়া হয়। তাতে নির্ধারিত সংখ্যার চেয়ে ঢের বেশি মানুষ তোলা হয়। উৎসবের মরসুমে বেশি টিকিচট বিক্রি করে লাভের মুখ দেখতেই এমন সিদ্ধান্ত বলে অভিযোগ।

আরও পড়ুন ; মোরবি বিপর্যয় নিয়ে ট্য়ুইটের জের! গভীর রাতে গ্রেফতার তৃণমূলের জাতীয় মুখপাত্র, নিয়ে যাওয়া হচ্ছে আমদাবাদ

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget