এক্সপ্লোর

Paschim Medinipur:জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে হাতির মুখে, মৃত্যু বৃদ্ধার

Elephant Attack: ফের হাতির হানায় মৃত্যু জঙ্গলমহলে। আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত মুড়াকাটায় ঘটনাটি ঘটে।মৃতার নাম শিলা ঘোড়ই। বয়স ৬০ বছর।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: ফের হাতির (elephant attack) হানায় মৃত্যু জঙ্গলমহলে। আজ সকালে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত মুড়াকাটায় ঘটনাটি ঘটে। মৃতার নাম শিলা ঘোড়ই। বয়স ৬০ বছর।

কী ঘটেছিল? 
মৃতার ছেলের দাবি, মা আজ ভোরে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন। সেই সময়ই হাতির সামনে পড়ে যান। তখনই গুরুতর জখম হন শিলা। সকালে তাঁকে মেদিনীপুর হাসপাতালে নিয়ে আসা হয়। একটু পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।    

বার বার মর্মান্তিক মৃত্যু...
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় রেঞ্জে গত অক্টোবরেই হাতির হানায় মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, ২টি হাতি দুধ পাথরি গ্রামে ঢুকে পড়ে। তার মধ্যে ছিল রামলাল নামে শান্ত স্বভাবের বিশালদেহী একটি হাতি। গ্রামবাসীরা খেদানোর জন্য বাঁশ, লাঠি নিয়ে তাড়া করে ওই হাতিটিকে।  গ্রামবাসীরা উত্যক্ত করায় হাতিটি আচমকা ঘুরে দাঁড়ায়। সে সময় সামনে পড়ে যান গ্রামের বাসিন্দা মাধব মল্ল। হাতিটি শুঁড়ে জড়িয়ে তাঁকে আছাড় মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে হাতিটি জঙ্গলের দিকে চলে যায়। ঘটনার দিন সকালে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার অন্তর্গত দুধপাথরি গ্রামে প্রবেশ করেছিল বিশাল দেহি হাতি রামলাল। বিশাল এই দাঁতাল হাতিটি শান্ত স্বভাবের বলেই পরিচিত। সে  নিয়েই গ্রামে প্রবেশ করার পর বহু কৌতুহলীরা তাকে নিয়ে লেজ টেনে উত্তপ্ত করছিল। দীর্ঘক্ষণ এমন চলার পর উত্তেজিত হাতিটি হঠাৎ বাঁক নিয়েই পেছনে থাকা এক বৃদ্ধকে আছড়ে মারল সকলের সামনে। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর ৫৫-র মাধব মল্ল নামে ওই বৃদ্ধের। বিশালদেহি এই হাতিটি বেশ কয়েক বছর ধরে পশ্চিম মেদিনীপুর ও ঝাড় গ্রামের জঙ্গলমহলে ঘুরে বেড়াচ্ছে। শান্ত স্বভাবের দাঁতাল এই হাতির নাম জঙ্গলমহলের বাসিন্দারা দিয়েছেন "রামলাল"। দল বিচ্ছিন্ন এই হাতিটি যখন তখন বিভিন্ন এলাকাতে প্রবেশ করে খাবারের খোঁজে। দল বিচ্ছিন্ন এই হাতিটি শান্ত স্বভাবের হওয়ায় তাকে উত্তপ্ত করতে কম করেননি কেউই। মৃতের ছেলে অশ্বিনী মল্ল জানান, তার বাবা একটি দোকানে বিড়ি কিনতে যাচ্ছিলেন। তখনই ওই দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যেই হাতির হামলার মৃত্যুর ঘটনায় সরকারি চাকরির জন্য আবেদন করেছে মৃতের পরিবার। এবং বন দফতরের তরফে ৭৫ শতাংশ  ক্ষতিপূরণের দ্রত তোড়জোড় করা হচ্ছে।

আরও পড়ুন:'আমার নাম সাভারকর নয়...', কেন্দ্রকে বার্তা রাহুলের

সেরা শিরোনাম

Bengali News Live: প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget