এক্সপ্লোর

Calcutta High court: ১১ বছর পর, বালির তৃণমূল নেতা খুনে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

জলাভূমি ভরাটের প্রতিবাদ করায়, ২০১১ সালের ৬ মে খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত।

সৌভিক মজুমদার, কলকাতা: ১১ বছর পর, বালির তৃণমূল নেতা তপন দত্ত (Tapan Dutta) খুনে সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। এরপর থেকে তদন্ত চালিয়ে নিয়ে যাবে সিবিআই (CBI), নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। যেখানে তদন্ত করা প্রয়োজন, সেখানে ফের তদন্ত করবে সিবিআই (CBI), জানিয়েছেন বিচারপতি।

৬ মে খুন হন বালির তৃণমূল নেতা: জলাভূমি ভরাটের প্রতিবাদ করায়, ২০১১ সালের ৬ মে খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত। প্রথমে বালি থানার পুলিশ তদন্ত করলেও পরে তদন্তভার দেওয়া হয় সিআইডি-কে। এদিন নিহত তৃণমূল নেতা প্রতিক্রিয়া দিয়ে বলেন, স্ত্রী প্রতিমা দত্ত সিবিআইয়ের প্রতি আস্থা রয়েছে। ঘরে বন্দি থাকি, অপরাধীরা বাইরে ঘুরে বেড়ায়। এবার মনে হচ্ছে অপরাধীরা শাস্তি পাবে।

এক যুগ পার: ১১ বছর পর বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনে CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নিহত তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্তের কথায়, ১২ বছর পর CBI তদন্ত পেলাম, আমার মনে হল এই প্রশাসনের মুখে থাপ্পড় মারতে পারলাম। একটা থাপ্পড আমি প্রশাসনের মুখে মারতে পেরেছি।

২০১১ সালের ৬ মে, খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত। ঘটনার ৭ দিনের মাথায় তদন্তভার নেয় CID। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। নিহত তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রীর করা CBI তদন্তের দাবিতে মামলা কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ঘুরে ফের কলকাতা হাইকোর্টে আসে।

এই মামলায় এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বলেন, হাওড়া আদালত নয়, এরপর থেকে এই মামলার শুনানি হবে CBI’র বিশেষ আদালতে। CID’র কাছে মামলা সংক্রান্ত যে সব নথি, তথ্য-প্রমাণ রয়েছে, তা CBI’কে দিতে হবে। প্রয়োজন মনে করলে CBI তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবে। তদন্তে কোনও খামতি থাকলে তাও পুনরায় করতে পারবেন CBI।

আদালতের পর্যবেক্ষণ: বলা হয়, আদালতের সামনে পেশ করা তথ্য-প্রমাণ থেকে এটা পরিষ্কার যে, এই মামলার ক্ষেত্রে CID’র ওপর ওপর তদন্ত করেছে। গভীরতায় গিয়ে তদন্ত করেনি। রাজ্যের তদন্তকারী সংস্থা কার্যকরী তদন্ত করতে এবং আসল অপরাধীদের ধরতে ব্যর্থ হয়েছে। তাই মানুষের মনে তদন্ত এবং বিচার প্রক্রিয়া সম্পর্কে আস্থা বজায় রাখতে এক্ষুনি তদন্তকারী সংস্থা বদলানোর প্রয়োজন রয়েছে। 

তদন্ত এবং বিচারপ্রক্রিয়ার স্বাধীনতা এই ধরনের মামলার ক্ষেত্রে খুবই গুরত্বপূর্ণ, যেখানে প্রভাবশালী ব্যক্তি যেমন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিদের নাম জড়িয়ে থাকে। 

এই ধরনের ব্যক্তিরা তদন্ত এবং বিচারপ্রক্রিয়াকে নিয়ন্ত্রণ এবং প্রভাবিত করার চেষ্টা করেন এবং যার ফলে মামলা ভুলপথে চালিত হয়। ষড়যন্ত্র এবং দ্বন্দের কারণে এই খুন হয়ে থাকতে পারে।  যারা বিপুল অর্থ এবং রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিলেন তাদের মাঝে তপন দত্ত হয়ত বাধা সৃষ্টি করেছিলেন। 

এই ব্যক্তিরা রাজনৈতিকভাবে শক্তিশালী এবং ভাল যোগাযোগ রয়েছে। একটা স্বচ্ছ এবং কার্যকরী তদন্ত হয়ত একটা পোকাভর্তি পাত্রের মুখ খুলে দিতে পারে অথবা কোনও প্রভাবশালী ব্যক্তির ভূমিকা প্রকাশ করতে পারে। তাই কিছু ব্যক্তি এবং তাদের জঘন্য কাজকর্মকে আড়াল করার জন্য রাজ্য পুলিশ এবং তদন্তকারী সংস্থার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল, সেই সম্ভাবনা বাতিল করা যায় না। 

৬ মাসের মধ্যে বিচারপ্রক্রিয়া শেষ করার নির্দেশ। নিহত তৃণমূল নেতা তপন দত্তের মেয়ে প্রিয়ঙ্কা দত্তের কথায়, এরা প্রভাবশালী, রাজ্যের মন্ত্রী থেকে জেলার নেতা, সবাই জড়িত। হাওড়া কোর্টে মাকে ভয় দেখিয়েছে। রাস্তায় আমাদের হুমকি দিয়েছে। এখন এই মামলায় CBI কী পদক্ষেপ করে, সেদিকেই সবার নজর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget