এক্সপ্লোর

New Year 2024: বর্ষবরণে যাত্রী সুরক্ষায় জোর, কলকাতা মেট্রোয় আঁটসাঁট নিরাপত্তা

Kolkata Metro: মেট্রো স্টেশনে একটি করে বিশেষ টিমও রাখা হবে। আর কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বর্ষবরণের (New Year Eve) রাতে যাত্রী সুরক্ষার কথা ভেবে কলকাতা মেট্রোয় (Kolkata Metro) আঁটসাঁট করা হচ্ছে নিরাপত্তা (Security)। প্রতিটি স্টেশনে বাড়ানো হচ্ছে নজরদারি। মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত RPF। 

ভিড় সামলাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট (Park Street), ময়দান, রবীন্দ্র সদন এবং দমদম, এই পাঁচটি মেট্রো স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রশিক্ষিত RPF জওয়ান মোতায়েন করার পাশাপাশি, এই স্টেশনগুলিতে থাকবেন মেট্রো রেলের একাধিক কর্মী ও আধিকারিক। মহিলা, শিশুদের জন্য পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে থাকবে মহিলা RPF। 

পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি করে বিশেষ টিমও রাখা হবে। বর্ষবরণে ভিড় বাড়ার সম্ভাবনায় প্রতিটি মেট্রো স্টেশনে পর্যাপ্ত টোকেন ও স্মার্ট কার্ডের ব্যবস্থা রাখা হচ্ছে।  

বর্ষবরণের রাতে ভিড় এড়াতে বিশেষ উদ্যোগ নেয় কলকাতা পুলিশও। ৩১ ডিসেম্বর রাতে পার্ক স্ট্রিট সহ বিভিন্ন এলাকায় বিশেষ  নজরদারি করা হয়। কলকাতার ভিড়প্রবণ এলাকার আরও আঁটোসাঁটো করা হবে নিরাপত্তা, এমনটাই খবর।                                                 

আরও পড়ুন, বর্ষশেষেও শীত উধাও! ফের কবে থেকে হাড় কাঁপানো ঠান্ডা?

অন্যদিকে, শীতের আমেজের মধ্যেই বর্ষবরণের প্রস্তুতি শুরু হয়ে গেছে জেলায় জেলায়। দিঘা, দার্জিলিঙের মতো পর্যটনগুলিতে সকাল থেকেই ভিড়। বীরভূমের শান্তিকেতন, তারাপীঠও বছরের শেষ দিনে গমগম করে। এবারও  শান্তিনিকেতনের সোনাঝুরি, কোপাই, খোয়াই, আশ্রমে ভিড় হয়েছে পর্যটকদের।  চলছে বাউলগানও।  দার্জিলিঙেও ভিড় পর্যটকদের। পাহাড়ের বিভিন্ন ট্যুরিস্ট স্পটও জমজমাট।  বাতাসিয়া লুপেও ভিড় হয়েছে পর্যটকদের।                                                                                                         

পার্ক স্ট্রিট থেকে শুরু করে ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, নিক্কো পার্ক, ইকো পার্ক-- বর্ষবরণের আমেজে গা ভাসাতে চলেছেন সকলেই। রঙিন আলো, বাহারি পোশাকে শহরের রং এখনই উত্সবমুখর৷ 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Chorbagan Durga Puja: 'চোরবাগানকাণ্ডে কারা দোষী, কাদের জন্য এই ঘটনা ঘটেছিল? চিহ্নিত করতে হবে', Exclusive অবসরপ্রাপ্ত বিচারপতি
'চোরবাগানকাণ্ডে কারা দোষী, কাদের জন্য এই ঘটনা ঘটেছিল? চিহ্নিত করতে হবে', Exclusive অবসরপ্রাপ্ত বিচারপতি
হাসপাতালের বেহাল দশা দেখে ক্ষুব্ধ বিজেপি সাংসদ, সোজা স্বাস্থ্যমন্ত্রীকে ফোন, তারপর...
হাসপাতালের বেহাল দশা দেখে ক্ষুব্ধ বিজেপি সাংসদ, সোজা স্বাস্থ্যমন্ত্রীকে ফোন, তারপর...
আসছে বিরাট বিপদ? সুপার এল-নিনোর প্রভাবে এমন কিছু ঘটবে, যা আগে কখনও হয়নি? বড় সতর্কবার্তা WMO-র
আসছে বিরাট বিপদ? সুপার এল-নিনোর প্রভাবে এমন কিছু ঘটবে, যা আগে কখনও হয়নি? বড় সতর্কবার্তা WMO-র

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget