এক্সপ্লোর

Tala Bridge: কাজ প্রায় শেষের পথে, জুনেই খুলছে টালা ব্রিজ?

Tala Bridge: জুনেই নতুন রূপে খুলে যেতে পারে নতুন টালা ব্রিজ। করোনা পরিস্থিতি ও রেলের অনুমোদনের জট কাটিয়ে বর্তমানে টালা ব্রিজের (Tala Bridge) কাজ প্রায় শেষের পথে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: জুনের মধ্যে কাজ শেষ হতে পারে টালা ব্রিজের (Tala Bridge)। রেলের অনুমোদনের পর সেতুর কাজও অনেকটা এগিয়েছে। নতুন টালা ব্রিজ চালু হলে দুর্ভোগ মিটবে বলে আশাবাদী উত্তর কলকাতা (North Kolkata) ও উত্তর শহরতলির বাসিন্দারা। 

জুনেই নতুন রূপে খুলে যেতে পারে নতুন টালা ব্রিজ। করোনা পরিস্থিতি ও রেলের অনুমোদনের জট কাটিয়ে বর্তমানে টালা ব্রিজের (Tala Bridge) কাজ প্রায় শেষের পথে। ২০২০-র ফেব্রুয়ারি (February) থেকে শুরু হয় ব্রিজ ভাঙার কাজ।  

পূর্ত দফতর সূত্রের খবর, নতুন রূপে যে টালা ব্রিজ (Tala Bridge) তৈরি হচ্ছে তার দৈর্ঘ্য হবে ৭০০ মিটার। ব্রিজ চওড়ায় ২০ মিটার। থাকবে ৪ লেনের রাস্তা। কেবল স্টেড ব্রিজের দুপাশে থাকবে ফুটপাথ। সংস্কারের জন্য টালা ব্রিজ ভেঙে দেওয়ায় দু ছর ধরে সমস্যায় রয়েছেন উত্তর কলকাতা ও উত্তর শহরতলির বাসিন্দারা। নতুন ব্রিজ চালু হলেই মিটবে দুর্ভোগ।

আরও পড়ুন: Swastha Sathi Card Scam : আঙুলের ছাপ নিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা, বর্ধমানের হাসপাতালে শতাধিক ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড উদ্ধার

গত জানুয়ারিতে ব্রিজ পরিদর্শনের পর পূর্তমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) জানিয়েছিলেন আগামী ৩ মাসের (Three Months) মধ্যে টালা ব্রিজ (Tallah bridge) খুলে দেওয়া হবে সাধারণ মানুষের ব্যবহারের জন্য। তিনি জানান, টার্গেট ছিল ফেব্রুয়ারির মধ্যেই ব্রিজ খুলে দেওয়ার। করোনা আবহে কাজ কিছুটা ব্যাহত হয়।  ২০২০ সালের পয়লা ফেব্রুয়ারি টালা ব্রিজ ভাঙার কাজ শুরু হ।

উত্তর কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টালা ব্রিজ। স্বাস্থ্য পরীক্ষায়  ধরা পড়েছিল পুরানো এই সেতুর র্জীর্ণ অবস্থা। তার পরেই রেলের সঙ্গে আলোচনার করে সেতুটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেইসঙ্গে নতুন করে সেতুটি তৈরির কাজও শুরু হয়। টালা ব্রিজ বন্ধ থাকায় আপাতত বিকল্প পথে যান চলাচল করছে। টালা ব্রিজ খুলে গেলে যান চলাচলের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছে, তাও মিটে যাবে।

এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, আসন্ন পয়লা বৈশাখের আগেই নতুন চেহারায় খুলে দেওয়া হতে পারে টালা ব্রিজ। এমনই চিন্তাভাবনা রয়েছে সরকারের। রাজ্য বিধানসভায় সরকারের এই পরিকল্পনার কথা গত বছরের নভেম্বরে জানিয়েছিলেন পূর্তমন্ত্রী। সরকারি সূত্রে জানানো হয়েছিল, ফেব্রুয়ারির মধ্যে প্রকল্পের কাজ শেষ করে, মার্চ-এপ্রিলে নাগাদ রেল ওভারব্রিজ খোলার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এপ্রিলে সম্ভব না হলেও জুনের মধ্যে ব্রিজটি সাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। 

সেরা শিরোনাম

Durga Puja 2026 : কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
" ভাতা বৃদ্ধি" নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কাদের 'পারিশ্রমিক' বাড়ছে ? কবে থেকে কার্যকর হবে ? পার্শ্ব শিক্ষকদের জন্যও বড় বার্তা
Weather Update: আগামীকাল থেকেই ঘনিয়ে আসছে দুর্যোগ! উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
আগামীকাল থেকেই ঘনিয়ে আসছে দুর্যোগ! উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
TMC MP Nadimul Haque: কলকাতা, দিল্লি-সহ ৭ জায়গায় ED-র তল্লাশি, অবশেষে রাঁচিতে খোঁজ পাওয়া গেল এই তৃণমূল সাংসদের
কলকাতা, দিল্লি-সহ ৭ জায়গায় ED-র তল্লাশি, অবশেষে রাঁচিতে খোঁজ পাওয়া গেল এই তৃণমূল সাংসদের

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget