এক্সপ্লোর

Sk. Shahjahan: সোমবার তৃতীয়বার তলব শেখ শাহজাহানকে, হাজিরা না দিলে কড়া পদক্ষেপ ইডির ?

Ration Scam Case: রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে ইডি-র ওপর বর্বরোচিত হামলায় মাস্টারমাইন্ড, তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও পুলিশের খাতায় অধরা

প্রকাশ সিনহা, জয়ন্ত পাল, সুদীপ্ত আচার্য, কলকাতা ও সন্দেশখালি : সোমবার তৃতীয়বার শেখ শাহজাহানকে তলব করেছে ইডি। তাঁর বিরুদ্ধে আগেই জারি করা হয়েছে লুক আউট নোটিস। সোমবারও ইডি দফতরে হাজিরা না দিলে এবার কি সোজাসুজি তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে ইডি ? নাকি তাঁকে চতুর্থবারের জন্য নোটিস পাঠাতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ? সেই দিকেই নজর রয়েছে সব পক্ষের।

৫ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি। পেরিয়ে গেছে ৩৭টা দিন। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে ইডি-র ওপর বর্বরোচিত হামলায় মাস্টারমাইন্ড, তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও পুলিশের খাতায় অধরা। এই পরিস্থিতিতে এবার সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ নেতাকে
তৃতীয়বার হাজিরার নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এর আগে ২৯ জানুয়ারি ও ৭ ফেব্রুয়ারি তলব করা হলেও শেখ শাহজাহান আসেননি। সোমবার সকাল ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে, সোমবার কি হাজিরা দেবেন শেখ শাহজাহান ? নাকি ফের এড়িয়ে যাবেন ইডির তলব ?
পরপর তিনবার হাজিরা এড়িয়ে কি পার পাবেন সন্দেশখালির বেতাজ বাদশা ?

ইডি সূত্রে খবর, সোমবার হাজিরা না দিলে, সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। তা নিয়ে ইতিমধ্যে আইনি পরামর্শও নিচ্ছেন আধিকারিকরা। বিশেষজ্ঞরা বলছেন, সেক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে খোলা থাকছে একাধিক পথ। পরপর তিনবার শেখ শাহজাহান হাজিরা এড়ালে, আদালতের দ্বারস্থ হতে পারে ইডি। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারির জন্য আর্জিও জানাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে, কোর্ট মারফত তাঁকে সমন পাঠানো হতে পারে। কোর্টের নোটিসের পরও শেখ শাহজাহান হাজির না হলে, তাঁকে 'প্রোক্লেমড অফেন্ডার' ঘোষণা করা হতে পারে। খাতায়-কলমে তাঁকে 'ফেরার' ঘোষণা করা হতে পারে। বাজেয়াপ্ত করা হতে পারে শেখ শাহজাহানের সম্পত্তি।

এদিকে অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন করেছেন শেখ শাহজাহান। সোমবার সেই মামলারও শুনানি রয়েছে ব্যাঙ্কশাল কোর্টে। শেখ শাহজাহানের আইনজীবী আগেই আদালতে নিজেদের বক্তব্য রেখেছেন। সোমবার জামিনের বিরোধিতা করে ইডির তরফে কি বলা হয় বা তাঁর বিরুদ্ধে আদালতে কোনও তথ্যপ্রমাণ পেশ করা হয় কিনা, সেদিকেই নজর সকলের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget