এক্সপ্লোর

Beniapukur News: বেনিয়াপুকুরে উদ্ধার টাকার অনুসন্ধান শুরু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের

ইডি সূত্রে খবর, ৪ কোটি টাকা কোথা থেকে, কী কারণে আনা হয়েছিল, হাওয়ালা-যোগ অথবা জঙ্গিদের সাহায্য করতে ওই বিপুল পরিমাণ অর্থ আনা হয়েছিল কিনা, তা তদন্ত করে খতিয়ে দেখা হবে।

কলকাতা: বেনিয়াপুকুরে উদ্ধার হওয়া ৪ কোটি টাকা নিয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুল্ক দফতরের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল তারা। ইডি সূত্রে খবর, ৪ কোটি টাকা কোথা থেকে, কী কারণে আনা হয়েছিল, হাওয়ালা-যোগ অথবা জঙ্গিদের সাহায্য করতে ওই বিপুল পরিমাণ অর্থ আনা হয়েছিল কিনা, তা তদন্ত করে খতিয়ে দেখা হবে। ঘটনায় ধৃত ২ জনের সম্পর্কে শুল্ক দফতরের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে ইডি। খবর সূত্রের শনিবার বেনিয়াপুকুর থেকে নগদ ৪ কোটি টাকা উদ্ধার করে শুল্ক দফতর। 

এর আগেও কলকাতা থেকে উদ্ধার হয় প্রায় ৩৫ কোটি টাকার মাদক। ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। বাজেয়াপ্ত করা হয় পাচারকারীদের মোটরবাইক। 

গোপন সূত্রে খবর পেয়ে  তপসিয়ার ৪ নম্বর ব্রিজ এলাকায় অভিযান চালায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ৭ কেজি হেরোইন। যার বাজারমূল্য প্রায় ৩৫ কোটি টাকা। গ্রেফতার করা হয় এন্টালি ও বেনিয়াপুকুর এলাকার বাসিন্দা দুই পাচারকারীকে। কোথা থেকে মাদক আনা হয়েছিল, কোথায় পাঠানো হচ্ছিল খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে, গত ২ মার্চ, পূর্ব বর্ধমানের মেমারি থেকে ২৫ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করল কলকাতা পুলিশের এসটিএফ। এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গাড়িতে করে মাদক নিয়ে আসা হচ্ছে, গোপন সূত্রে এই খবর পেয়ে গতকাল রসুলপুর বাজারে হানা দেয় কলকাতা পুলিশের এসটিএফ। তল্লাশিতে মেলে প্রায় ৫ কেজি হেরোইন। যার বাজারমূল্য আনুমানিক ২৫ কোটি টাকা। 

ধৃত সুনীল হাওলাদার আউশগ্রামের বাসিন্দা। নেপথ্যে বড়সড় মাদক পাচার চক্র রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। মাদকের পাশাপাশি, ভোটের মুখে কলকাতা থেকে উদ্ধার হয়েছে  বোমা-অস্ত্রও।  

এদিনই তিলজলা থেকে উদ্ধার হল বোমা। গোপন সূত্রে খবর পেয়ে মসজিদ বাড়ি লেনে অভিযান চালায় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। কড়েয়া থানা এলাকার শিবতলা খালপাড়ে সিইএসসি-র একটি ট্রান্সফর্মারের পিছন থেকে উদ্ধার হয় ২২টি তাজা বোমা। ভোটের আগে বোমা মজুত করা হচ্ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। 

সেরা শিরোনাম

Sujit Bose: পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
পুজোর আগেই বড় ধাক্কা সুজিত বসুর! জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে, জেলেই কাটবে দুর্গাপুজো
Mamata Banerjee Rally: আজ মমতার মিছিল,
আজ মমতার মিছিল, "আমি পুলিশকে বলব যেখানে শুরু, সেখানেই শেষ করে দিতে", পরামর্শ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget