এক্সপ্লোর

Abdul Latif : 'শ্যুটআউটের সময় রাজু-র সঙ্গেই গাড়িতে !' প্রভাবশালী যোগে 'নাগালের বাইরে' আবদুল লতিফ ?

Cow Smuggling Case : ED সূত্রে খবর, ২৯ মার্চ দিল্লিতে তলব করা হয় শেখ আবদুল লতিফকে ! কিন্তু, কেমোথেরাপি চলছে বলে জানিয়ে হাজিরা এড়ান গরুপাচারে অভিযুক্ত ব্যবসায়ী

প্রকাশ সিনহা, কলকাতা : রাজু-খুনের তদন্তের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য। ২৯ মার্চ গরুপাচার মামলায় আবদুল লতিফকে (Abdul Latif) দিল্লিতে তলব করে ইডি (Enforcement Directorate)। কিন্তু, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন তিনি। সেই লতিফকেই ২ দিন পর দেখা যায় রাজুর সঙ্গে। গরুপাচারকাণ্ডের তদন্তে ফের তলব করা হবে লতিফকে, দাবি ED সূত্রে। 

শক্তিগড়ে শ্যুটআউটের সময় কয়লা মাফিয়া রাজু ঝা-র সঙ্গে গাড়ির ভিতরেই ছিলেন গরু কারবারি শেখ আবদুল লতিফ ! এই কথা জানিয়েছেন, লতিফের গাড়ির চালক শেখ নুর হোসেনও। এবার লতিফ সম্পর্কে সামনে এল বিস্ফোরক তথ্য় ! শনিবার, অর্থাৎ যেদিন তাঁকে প্রকাশ্য়ে দেখা গেছে, ঠিক তার ৩ দিন আগে, বুধবার, গরুপাচার মামলায় তাঁকে তলব করেছিল ED।

ED সূত্রে খবর, ২৯ মার্চ দিল্লিতে তলব করা হয় শেখ আবদুল লতিফকে ! কিন্তু, কেমোথেরাপি চলছে বলে জানিয়ে হাজিরা এড়ান গরুপাচারে অভিযুক্ত ব্যবসায়ী। তবে দিল্লিতে ইডি দফতরে না গেলেও, তলবের দু’দিন পর, শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝা-কে খুনের সময় উপস্থিত ছিলেন আবদুল লতিফ !

আবদুল লতিফ ! স্থানীয়দের কাছে যিনি পরিচিত হিঙ্গুর নামে। গরু পাচারের অন্যতম কেন্দ্রবিন্দু, ইলামবাজার পশু হাটের মালিক,
যিনি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। সেই লতিফ, যিনি গরুপাচার মামলায় অভিযুক্ত এনামুল হকের ডান হাত বলে পরিচিত...। গরুপাচার মামলার কিংপিন। যাঁকে না কি সিবিআই খুঁজেই পাচ্ছে না। সেই লতিফ ! তাঁকেই দেখা যাচ্ছে, কয়লা মাফিয়া রাজু ঝা খুনের পর হন্তদন্ত হয়ে ঘুরে বেড়াতে !

সোমবারই লতিফের গাড়ির চালক শেখ নুর হোসেন দাবি করেছেন, শ্য়ুটআউটের দিন, দুপুর দেড়টা নাগাদ, ইলামবাজার থেকে আবদুল লতিফকে সঙ্গে নিয়ে দুর্গাপুরের দিকে রওনা দেন। এরপর সন্ধে ৬টা ১০ নাগাদ দুর্গাপুরের হোটেল ফরচুন থেকে লতিফ, রাজু ও ব্রতীনকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হন তিনি। কিন্তু শক্তিগড়ে ঘটনার কিছুক্ষণ পর আর মালিককে অর্থাৎ লতিফকে দেখতে পাননি তাঁর গাড়ির চালক।

প্রশ্ন উঠছে, যিনি কি না শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২ দিন আগে ইডি হাজিরা এড়িয়েছেন ! সিবিআই দাবি করেছে, তাঁকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। গরুপাচারের কিংপিন সেই লতিফই কি না কয়লা মাফিয়া রাজু ঝার সঙ্গে প্রকাশ্য়ে ঘুরে বে়ড়াচ্ছেন !
তবে কি কোনও প্রভাবশালী যোগ রয়েছে লতিফের ? উঠছে সেই প্রশ্নটাও।

ইডি সূত্রে খবর, গরুপাচার মামলায় খুব শিগগির ফের তলব করা হবে শেখ আব্দুল লতিফকে।

আরও পড়ুন ; রাজু ঝা খুনে মোড় ঘোরানো তথ্য, ঘটনার সময় উপস্থিত গরু পাচারে অভিযুক্ত 'পলাতক' লতিফ

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget