এক্সপ্লোর

Madhyagram News: উপস্থিত না থাকলেও তৃণমূলের যোগদান সভায় ISF পঞ্চায়েত সদস্যার নাম ঘোষণা, বিতর্ক মধ্যমগ্রামে

Madhyagram TMC Meeting: সভায় উপস্থিত না থাকলেও আইএসএফ-এর একজন মহিলা সদস্যা তৃণমূলে যোগদান করছে বলে নাম ঘোষণা করে দেওয়ায় বিতর্ক তৈরি হল। ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামে।

সমীরণ পাল, দেগঙ্গা: ২১ জুলাই ধর্মতলায় আয়োজিত তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উপলক্ষে প্রচার সভার আয়োজন করা হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। সেই রকমই একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল মধ্যমগ্রাম বিধানসভার চণ্ডীগড় রোহন্ডা গ্রাম পঞ্চায়েতের রোহন্ডা গ্রামে। ওই সভায় আইএসফের স্থানীয় পঞ্চায়েত সদস্যা পারভিনা বিবি তৃণমূলে যোগ দিচ্ছে বলেন মঞ্চ থেকে ঘোষণা করেন ঘাসফুল শিবিরের বারাসত ২ নম্বর ব্লক সভাপতি শম্ভু ঘোষ।

কিন্ত বাস্তব ক্ষেত্রে দেখা যায়, মাইকে ঘোষণা করা হয় পারভিনা বিবি আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ করছেন এই ঘোষণা করা হলেও আদতে তিনি ওই সভাস্থলে উপস্থিতই হননি। বরং হাজিরর রয়েছেন তাঁর স্বামী আইজ্জুদিন মোল্লা। মাইকে পারভিনা বিবির যোগদান করার কথা ঘোষণা করা হলেও তাঁর স্বামীকে যোগদান করছেন এই খবর শোনার পরেই মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করেন শম্ভু ঘোষ। ক্ষোভে উত্তেজিত হয়ে পড়েন সেখান উপস্থিত নেতা-কর্মীরাও।

আরও পড়ুন: Kolkata Weather: সোমবার কি বৃষ্টি হবে? না বাড়বে গরম কলকাতায়

তাঁদেক কথায়, পঞ্চায়েত সদস্যা উপস্থিত নেই তাহলে তৃণমূলে কীভাবে যোগদান করবেন  তাঁদের দাবি পঞ্চায়েত সদস্যার স্বামী উপস্থিত থাকলে হবে না যিনি পঞ্চায়েত সদস্যা তাঁকে উপস্থিত থাকতে হবে। বিষয়টি নিয়ে কর্মীদের মধ্যে তুমুল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বারাসাত ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সম্ভূ ঘোষ মঞ্চের উপ মেজাজ হারান। এরপর সিদ্ধান্ত বদল করা হয়। শম্ভু ঘোষ জানান, আইএসএফের পঞ্চায়েত সদস্যা তৃণমূলে যোগদান করবেন বলে লিখিত জানিয়ে ছিলেন। সেইমতো তিনি উপস্থিত হননি তাই দলের যোগদান করানো যায়নি তবে আমাদের এই কর্মসূচি দলবদলের কর্মসূচি ছিল না। ২১শে জুলাই এর প্রস্তুতি সভা ছিল। 

এ বিষয় নিয়ে বারাসাত ২ নম্বর ব্লকের আইএসএফের অবজারভার শেখ নাজিমউদ্দিন বলেন, "আইএসএফের কোনও পঞ্চায়েত সদস্যা চোর-চারটার দল তৃণমূলের যোগদান করবেন না  এ বিষয়ে তাঁদের কিছু জানার নেই বরং তৃণমূলের কিছু পঞ্চায়েত সদস্য এই চোরদের দলে থাকবেন না আই এস এফ যোগদান করবে বলে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন:  Bengal Cyclist Everest: সাইকেলে চড়ে এভারেস্ট বেসক্যাম্পে ত্রিপুরার বাপি, দু'চাকায় ভর করেই গড়লেন রেকর্ড

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Trinamool: ব্যাঙ্কে থাকা কোটি কোটি টাকা এখন কার, তৃণমূলের তহবিল নিয়ে শুনানির পর কী রায় দিল সুপ্রিম কোর্ট?
ব্যাঙ্কে থাকা কোটি কোটি টাকা এখন কার, তৃণমূলের তহবিল নিয়ে শুনানির পর কী রায় দিল সুপ্রিম কোর্ট?
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget