এক্সপ্লোর

Bengal Cyclist Everest: সাইকেলে চড়ে এভারেস্ট বেসক্যাম্পে ত্রিপুরার বাপি, দু'চাকায় ভর করেই গড়লেন রেকর্ড

Everest Base Camp: ত্রিপুরার রাজধানী আগরতলার চন্দ্রপুরের বাসিন্দা বাপি দেবনাথ প্রথম বাঙালি সাইকেলিস্ট যিনি নয়া রেকর্ডও গড়লেন।

প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা: পাওলো কোয়েলহোর বিশ্বখ্যাত বই 'দ্য অ্যালকেমিস্ট'-এ ব্রাজিলিয়ান লেখক মনে করিয়ে দিয়েছিলেন-“Once you're done aiming, pull the trigger”- 'আমরা যদি সত্যি মন থেকে কিছু চাই, পুরো বিশ্ব আমাদের সে চাওয়াকে প্রাপ্তির রূপ দিতে চেষ্টা করে'। প্রথম বাঙালি সাইকেলিস্ট হিসেবে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে রেকর্ড করা বাপি দেবনাথের গল্প যেন সেই কথাই বলে।                                                                                         

এভারেস্ট- যেমন স্বপ্ন ছোঁয়ার শিখর তেমন বিশ্বের সর্বোচ্চ শিখরে যাত্রার প্রতিটি খাঁজে ওৎ পেতে থাকে মৃত্যু। সামান্যতম ভুল সংশোধনের সুযোগ পাওয়া যায় না সেখানে। প্রতি মুহূর্তে আবহাওয়া বদলায় সেখানে। উচ্চতা এবং অক্সিজেন অভাব অনেকসময়ই অজানা বিপদ ডেকে আনে। সেই বিপদের ভয় না করেই দু-চাকায় ভর করে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছলেন বঙ্গতনয় বাপি।    

ত্রিপুরার রাজধানী আগরতলার চন্দ্রপুরের বাসিন্দা বাপি দেবনাথ প্রথম বাঙালি সাইকেলিস্ট যিনি নয়া রেকর্ডও গড়লেন। এর উত্তর প্রদেশের উমা সিং (২০২২), শিবম প্যাটেল (জুন,২০২২) এর পর ভারতের তৃতীয় সাইকেলিস্ট হিসেবে ১৪ জুলাই এই কৃতিত্ব অর্জন করেন ৩৪ বছরের এই সাইকেলিস্ট। এভারেস্টের বেসক্যাম্পে আসা বিশ্বের অষ্টম সাইকেলিস্ট তিনি।                                                           

আরও পড়ুন, মেট্রোয় তুমুল ঝগড়া, অশান্তি থামাতে গিয়ে চড় খেয়ে গেলেন ব্যক্তি!

এভারেস্ট বেস ক্যাম্প থেকেই তিনি জানিয়েছেন ২১ মে ২০২৪ একটি সাধারণ সিঙ্গেল গিয়ারের সাইকেল নিয়ে কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলেন। কলকাতা থেকে বেনারস হয়ে অযোধ্যা, পঞ্জাব, কাঠমান্ডু হয়ে আজ এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে সাইকেল চালানো শেষ করেন তিনি। 

এর আগে দুই ভারতীয় মাল্টি গিয়ার বাইসাইকেল নিয়ে গিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। বর্তমানে কলকাতায় সিনেমেটোগ্রাফি ও এডিটিং এর কাজ করেন বাপি দেবনাথ।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget