এক্সপ্লোর

Bhangar Accident: পথ দুর্ঘটনাকে কেন্দ্র উত্তপ্ত ভাঙড়, পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ

Bhangar News: পথ দুর্ঘটনা একজন বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের সাইহাঁটি এলাকায়। এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধও করেন।

রঞ্জিত হালদার, ভাঙড়: পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের (Bhangar Accident) সাইহাঁটি এলাকায়। কার্যত পুলিশের ভয়ে পালিয়ে যাওয়ার সময় একজন বাইক আরোহী পথ দুর্ঘটনার কবলে পড়ে। যার জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। মৃত যুবকের বাড়ি সাইহাঁটি এলাকায়।

আরও পড়ুন: Doctors Protest: এবার ষষ্ঠীতে কলকাতায় 'অভয়া পরিক্রমা', বিচারের দাবিতে মণ্ডপে মণ্ডপে জুনিয়র ডাক্তাররা

মৃতের পরিবারের দাবি, পুলিশের তোলাবাজির কারণেই মৃত্যু হয়েছে ওই যুবকের। পথ দুর্ঘটনার পর মৃত ওই যুবক সহ দুর্ঘটনায় জখম আরও একজন যুবক স্থানীয় নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনেন স্থানীয় বাসিন্দারা। সেখানে যাওয়ার পর একজন যুবকের মৃত্যু হয়েছে বলে জানান স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকরা। 

আরও পড়ুন: RG Kar Case: মুখ্যমন্ত্রীকে চিঠি, আজ রাত ১২টা থেকে কর্মবিরতির হুঁশিয়ারি একাধিক চিকিৎসক সংগঠনের

এদিকে পথ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার বাসিন্দারা এসে বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে পুলিশে সেই অবরোধ তুলতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে প্রথমে বচসা এবং পরে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। যার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় ঘটকপুকুর এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেধড়ক লাঠিচার্জ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। যার জেরে রণক্ষেত্রের সৃষ্টি হয় ওই এলাকায়। এই ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়।

এই ঘটনার সময় ওই রাস্তা দিয়ে ফিরছিল তৃণমূল বিধায়ক সওকত মোল্লার কনভয়। রাস্তা অবরোধের কারণে তাঁর কনভয়ও আটকে পড়ে। পরে পুলিশ লাঠিচার্জ করে রাস্তা অবরোধকারীদের সরিয়ে দেওয়ার পর বাসন্তী হাইওয়েতে ফের স্বাভাবিক হয় যান চলাচল। যদিও বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায়শই ঘটকপুকুর মোড় সহ ভাঙড়ের বিভিন্ন মোড়ে গাড়ি দাঁড় করিয়ে তোলাবাজি চালায় পুলিশ। কেউ প্রতিবাদ করতে গেলে তাঁকে মারধর করে মিথ্যা মামলাতেও ফাঁসিয়ে দেওয়া হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করা হয়েছে পুলিশের তরফে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Udaynarayanpur News: তৃণমূলের প্রতীক ও স্ট্যাম্প দেওয়া কুপনে বাংলা মদ দেওয়ার সুপারিশ!

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Fake Currency Recovery: বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩
বর্ধমানে চারচাকা গাড়ি থেকে উদ্ধার ১ লক্ষ টাকার জাল নোট, গ্রেফতার মহিলা-সহ ৩

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget