এক্সপ্লোর

Udaynarayanpur News: তৃণমূলের প্রতীক ও স্ট্যাম্প দেওয়া কুপনে বাংলা মদ দেওয়ার সুপারিশ!

Coupon Controversy In Udaynarayanpur: বাংলা মদ দেওয়ার সুপারিশ করে তৃণমূল কংগ্রেসের তরফে দেওয়া কুপনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যদিও বিষয়টিকে বিজেপির চক্রান্ত বলে অভিযোগ ঘাসফুল শিবিরের।

সুনীত হালদার, উদয়নারায়ণপুর: তৃণমূলের দলীয় প্রতীক ও নামের স্ট্যাম্প (TMC symbol and stamp) দেওয়া কুপনে বাংলা মদ (Wine) দেওয়ার সুপারিশ করা হয়েছে! আর এই কুপনের ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়াল হাওড়ার উদয়নারায়নপুরে (Udaynarayanpur)।

যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, ত্রাণের কুপনকে নিয়ে চক্রান্ত করছে বিজেপি। তাদের বক্তব্য, উদয়নারায়নপুরে ত্রাণ বিলির জন্য দলের পক্ষ থেকে এবং অঞ্চল সভাপতির সই সহ ফাঁকা কুপন দেওয়া হয়েছিল বন্যা দুর্গতদের। কেউ না বুঝে সেই কুপন বিজেপির হাতে তুলে দিয়েছে। তা নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি। সেখানে বাংলা মদ একটি বলে লিখে দেওয়া হয়েছে। এই ধরনের মদের কথা লিখে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এটা তৃণমূলের বিরুদ্ধে বিজেপির চক্রান্ত।

আরও পড়ুন: RG Kar Case: 'ব্যঙ্গার্থক নানা কথা বলে আন্দোলনের দৃঢ়তা কমানো যাবে না', অনশন মঞ্চের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা জুনিয়র চিকিৎসকদের

প্রসঙ্গত উল্লেখ্য, গত রবিবার তৃণমূলের ব্লক সভাপতি সমরেশ চোংদারের জন্মদিন ছিল। সেখানে জন্মদিন উপলক্ষে কেকও কাটা হয়। অভিযোগ, সেখানে আনন্দ করার জন্য মদের সুপারিশ করা হয় তৃণমূলের দলীয় প্রতীক সহ স্ট্যাম্প মারা কুপনে। 

দাবি করা হয়েছে, উদয়নারায়ণপুরের পাঁচারুল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পার্টি অফিস থেকে বিলি করা হয় ওই মদের কুপন। সেখানে ওই অঞ্চলের দলীয় সভাপতি তথা উদয়নারায়নপুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দীনবন্ধু পালের সই রয়েছে এবং রয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক সহ স্ট্যাম্প।

এপ্রসঙ্গে সমরেশ চোংদারের বক্তব্য, জন্মদিনে ছোট করে অনুষ্ঠান হয়েছিল। এর আগে তৃণমূল থেকে ত্রাণের জন্য রাজনৈতিক দলের রং না দেখে সবাইকে কুপন বিলি করা হয়। কিন্তু, সেই কুপন নিয়ে বিজেপি রাজনীতি করছে। তিনি আরও দাবি করেন কুপনের সই নকল করা হয়েছে। এই ব্যাপারে দলের উচ্চ নেতৃত্ব ব্যবস্থা নেবে। তবে তৃণমূল নেতারা এই ব্যাপারে ক্যামেরার সামনে কিছু বলতে অস্বীকার করেন।

এদিকে এই ঘটনার পর তৃণমূলকে বিঁধেছে বিজেপি। হাওড়া জেলা গ্রামীণ বিজেপির সভাপতি অরুণোদয় পাল চৌধুরী বলেন, "বিজেপি কুপন তৈরি করে স্ট্যাম্প মারেনি। আর সইও জাল করেনি। ওনাদের কাছে যদি প্রমাণ থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নিক। শুধুমাত্র বিজেপির চক্রান্ত বলে ব্যাপারটা এড়িয়ে গেলে হবে না।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget