এক্সপ্লোর

RG Kar Case: মুখ্যমন্ত্রীকে চিঠি, আজ রাত ১২টা থেকে কর্মবিরতির হুঁশিয়ারি একাধিক চিকিৎসক সংগঠনের

Hunger Strike On RG Kar Case আজ রাত ১২টা থেকে কর্মবিরতির হুঁশিয়ারি একাধিক চিকিৎসক সংগঠনের

কলকাতা: জুনিয়র ডাক্তারদের অনশন, কর্মবিরতির হুঁশিয়ারি একাধিক চিকিৎসক সংগঠনের। আজ রাত ১২টা থেকে কর্মবিরতির হুঁশিয়ারি একাধিক চিকিৎসক সংগঠনের। 'অনশনরত চিকিৎসকদের দাবি পূরণে দ্রুত পদক্ষেপ করুক রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসে জট কাটাক সরকার', মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আবেদন একাধিক চিকিৎসক সংগঠনের।

ধর্মতলায় ৭২ ঘণ্টার বেশি সময় ধরে অনশনে জুনিয়র চিকিৎসকরা। অনশনমঞ্চে সিসিটিভি লাগানোর পাশপাশি দুটি এলইডি স্ক্রিনও লাগিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে অনশন মঞ্চের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন সকলে। ১০ দফা দাবি নিয়ে শনিবার রাত সাড়ে ৮টা থেকে আমরণ অনশন শুরু করেন  জুনিয়র ডাক্তাররা।

প্রায় ৩দিনে জুনিয়র ডাক্তারদের অনশন, পাশে সিনিয়ররাও । চাপ বাড়িয়ে আর জি কর মেডিক্যালের ৪০ ডাক্তারের 'গণ ইস্তফা'। 'অনশনকারীদের অবস্থার ক্রমশ অবনতি, সরকার দ্রুত হস্তক্ষেপ করুক', গণ ইস্তফার কথা জানিয়ে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তাকে চিঠি চিকিৎসক-অধ্যাপকদের। গণ ইস্তফার হুঁশিয়ারি কলকাতা মেডিক্যাল, এসএসকেএমের চিকিৎসকদেরও। বিচারের দাবিতে গণ ইস্তফার হুঁশিয়ারি, সরকারকে ২৪ ঘণ্টার সময়সীমা

এদিন ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের তরফে দেবাশিস হালদার বলেন, 'এখানে যে ৭ জন সহ যোদ্ধা, আমাদের সহকর্মী, আমরণ অনশনে বসেছেন, ৭২ ঘণ্টা পেরিয়েছে। তাঁদের শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক। রক্তের শর্করার মাত্রা কমছে। তাঁদের শারীরিক অবস্থা নিয়ে আমরাও উদ্বিগ্ন। তাঁরা মানসিকভাবে এখনও যথেষ্ট দৃঢ় রয়েছেন। মানসিকভাবে যথেষ্ট শক্ত জায়গায় রয়েছেন। আমরা তাঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখছি।'

আরও পড়ুন, 'ব্যঙ্গার্থক নানা কথা বলে আন্দোলনের দৃঢ়তা কমানো যাবে না', অনশন মঞ্চের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা জুনিয়র চিকিৎসকদের

তিনি আরও বলেন,' একটা কথা বলে নেওয়া জরুরি যে, এই যে এটা সবার উদ্বেগ, শুধু আমরা উদ্বিগ্ন এরকম নয়। আজকে যে বহু সাধারণ মানুষ যে পাশে এসে দাঁড়িয়েছেন, বিভিন্ন সিনিয়র টিচার, ফ্যাকাল্টি,  অন্যান্য স্বাস্থ্যকর্মী এসে দাঁড়িয়েছেন, তাঁরা প্রত্যেকেই উদ্বিগ্ন বোধ করছেন। সেই উদ্বেগের জায়গাটা সরকারের তরফ থেকে যে দেখানোর কথা ছিল, তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাঁরা কিন্তু যথারীতি বেশ নিশ্চুপ। বেশ নির্লিপ্ত। কী কারণে তাঁদের এই ভূমিকা, আমরা বুঝতে পারছি না। বরং দেখতে পাচ্ছি শাসকদলের বিভিন্ন মুখপাত্রের কাছ থেকে ব্যঙ্গার্থক নানা কথা উঠে আসছে, যে অনশনের নামে নাটক চলছে। এই সব করে আমাদের অনশনকারী যে সহযোদ্ধা, তাঁদের মানসিক দৃঢ়তা ভেঙে দেওয়া যাবে না। সবমিলিয়ে আমাদের আন্দোলনের শক্তি কমানো যাবে না।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget