এক্সপ্লোর

Murshidabad News: মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস ও তৃণমূলের বচসার জেরে উত্তেজনা, চলল গুলিও

Murshidabad News: মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস ও তৃণমূলের বচসার মধ্যে গুলি চালানোর ঘটনা ঘটায় প্রবল উত্তেজনা ছড়াল। বুধবার ঘটনাটি ঘটেছে দিয়ারা মল্লিকপুর গ্রামে। খবর পেয়ে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে।

রাজীব চৌধুরী,খড়গ্রাম: মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রামের (Khargram) দিয়ারা মল্লিকপুর গ্রামে গুলি চলার জেরে উত্তেজনা তৈরি হল। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে বচসা ও হাতাহাতির মাঝেই গুলি চালানোর অভিযোগ উঠল। বুধবার দুপুরে দিয়ারা মল্লিকপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও ওই গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্যা জিতা খাতুন ও তাঁর অনুগামীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বচসা পরিণত হয় হাতাহাতিতে। তুমুল ঝামেলা চলার মাঝেই এক যুবক পকেট থেকে পিস্তল বের করে পরপর দু-রাউণ্ড গুলি চালায় বলে অভিযোগ। যদিও এই ঘটনার ফলে এখনও পর্যন্ত কারও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: BSF: ভারত-বাংলাদেশ সীমান্তে ফের ব্যর্থ সোনা পাচারের চেষ্টা, প্রায় কোটি টাকার সোনা সহ গ্রেফতার পাচারকারী

এদিকে এই ঘটনায় কংগ্রেসের খড়গ্রামের ব্লক সভাপতি গুলি চালানোর ঘটনায় অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আলতামাস কবীরের বিরুদ্ধে। যদিও গুলি চলার ঘটনা অস্বীকার করে এই ঘটনাকে পারিবারিক অশান্তির জেরে গুলি চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে খড়গ্রাম থানার পুলিশ। শুরু হয়েছে তদন্তও।  লোকসভা নির্বাচনের ঠিক আগে এদিন প্রকাশ্য দিবালোকে গুলি চালনার ঘটনায় আতঙ্কিত স্থানীয় এলাকার বাসিন্দারা।

প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে। নানা জায়গায় যেমন এক দল ছেড়ে অন্য দলে যোগ দানের ঘটনা ঘটছে তেমনি রাজনৈতিক সংঘর্ষও হচ্ছে প্রায় প্রতিদিনই। যার ফলে ছড়াচ্ছে রাজনৈতিক উত্তাপ। বহরমপুরে রামনবমীর মিছিলে গণ্ডগোলের জেরে সেখানে লোকসভা ভোটের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে স্বয়ং কলকাতা হাইকোর্ট। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশ সম্পূর্ণ ব্যর্থ বলেও কটাক্ষ করছে বিরোধী দলগুলি। এর মধ্যে বুধবার খড়গ্রামে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে হওয়া সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ ওঠায় উত্তেজনা আরও বেড়েছে।

আরও পড়ুন: Kunal Ghosh: এমন ব্যবহারের পরও তৃণমূলে থাকবেন? ইঙ্গিতপূর্ণ জবাব কুণালের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget