এক্সপ্লোর

Kunal Ghosh: এমন ব্যবহারের পরও তৃণমূলে থাকবেন? ইঙ্গিতপূর্ণ জবাব কুণালের

TMC Removes Kunal: বুধবার দুপুরে বিবৃতি জারি করে দলের রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কুণালকে।

কলকাতা: দলের দীর্ঘদিনের কর্মী তিনি, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়েও জোড়াফুল শিবিরেই রয়ে গিয়েছেন। সেই কুণাল ঘোষকেই (Kunal Ghosh) রাজ্য সম্পাদকের  পদ থেকে সরাল তৃণমূল। কুণালের সাম্প্রতিক কিছু মন্তব্য দলের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই এমন পদক্ষেপ, জানানো হয়েছে বিবৃতি জারি করে। কিন্তু কী অপরাধে তাঁকে সরানো হল, এখনও তা বুঝতে পারছেন না কুণাল। আর সেই আবহেই তৃণমূলে নিজের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি। (TMC Removes Kunal)

বুধবার দুপুরে বিবৃতি জারি করে দলের রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় কুণালকে। কুণালের দাবি, তিনি নিজেই, ঢের আগে ওই দু'টি পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন। তাই আলাদা করে সরানোর কী আছে, প্রশ্ন তোলেন তিনি। দলের এই আচরণে যে আহত হয়েছেন, তা নিয়ে কোনও রাখঢাক করেননি কুণাল। কিন্তু পরিস্থিতি বুঝে তাঁকেও যে সিদ্ধান্ত নিতে হতে পারে, তা বুঝিয়ে দিলেন। 

দলীয় নেতৃত্বের বিবৃতিতে তিনি হতবাক বলে জানিয়েছেন কুণাল। সংবাদমাধ্যমে তিনি বলেন, "দলের শীর্ষ নেতৃত্ব সব মহান, মহানুভব। ঈশ্বর মঙ্গল করুন ওঁদের। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি এবং থেকে যাওয়ার চেষ্টা করব। আমি দলবিরোধী কোনও কাজ করিনি। বাংলার তৃণমূল কর্মীরা জানেন, ১৯৯৩ সালের ২১ জুলাই মেয়ো রোডের পাশে যখন মমতা বন্দ্য়োপাধ্যায়কে খুনের চেষ্টা করেছিল সিপিএম, সেই সময় এই কুণাল ঘোষ, গাড়িতে তাঁকে তুলে প্রাণের ঝুঁকি নিয়ে বেরিয়ে গিয়েছিল। এর পর যাবতীয় উত্থান-পতনের পরও, ২০২১ সালে যখন একের পর এক নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন, সেই সময় যারা তৃণমূলের হয়ে মাটি কামড়ে পড়েছিল, কুণাল ঘোষ তাদের মধ্যে একজন। এখন যদি দলের মনো হয় এই বিবৃতি আমার প্রাপ্য, সেটা তাদের ব্যাপার।"

আরও পড়ুন: Kunal Ghosh: ‘দেবের মিঠুনস্তুতি দোষ নয়, আমার বেলাতেই অগ্নিপরীক্ষা!’ অপসারিত হয়ে তৃণমূলকে প্রশ্ন কুণালের

কুণাল জানিয়েছেন, কালও জেলাস্তরে বৈঠক করেছেন তিনি। যেখানে যেখানে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে কোনও রকম খামতি রাখেননি তিনি। কড়া ভাষায় আক্রমণ করেছেন বিরোধীদের। আজ তাঁর পদ যাওয়ায় বিরোধীরাই সবচেয়ে খুশি, তাই কার মুখে লাগাম পরানো হচ্ছে, তা দল বুঝছে না বলেও মন্তব্য করেন কুণাল। নিজেকে তৃণমূলের সাধারণ কর্মী, সৈনিক হিসেবেও উল্লেখ করেন কুণাল। তবে দলে থেকে যাওয়ার চেষ্টা করবেন বলে যে মন্তব্য করেছেন তিনি, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। আগামী দিনে কী সিদ্ধান্ত নেবেন তিনি, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget