এক্সপ্লোর

Lost Phone Recovery : হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?

Kolkata Police : জিডিতে তিনটি তথ্যের ভিত্তিতে শুরু হয় খোঁজ। প্রথমত, কটা নাগাদ হারিয়েছে ফোন। দ্বিতীয়ত, ফোনের মডেল নম্বর। আর তৃতীয়ত তথা সবথেকে গুরুত্বপূর্ণ, ফোনের IMEI নম্বর।

পার্থপ্রতিম ঘোষ ও অঞ্জন চক্রবর্তী, কলকাতা : হারিয়ে গেছে ফোন (Phone Lost) ? কাছের-কাজের জিনিস হঠাৎই গিয়েছে খোওয়া ? ঘাবড়ানোর দরকার নেই। আপনার হারানো ফোন খুঁজে দেবে পুলিশ (Police)। কলকাতা হোক বা রাজ্যের যে কোনও প্রান্ত, এমনকি রাজ্যের বাইরে গিয়েও ফোন হারালেও তা ফিরে পেতে পারেন আপনি। শুধু কয়েকটা ধাপ মেনে এগোলেই হয়ে যাবে মুশকিল আসান। 

প্রত্যেক শনিবার লালবাজার (Lal Bazar) সহ বিভিন্ন ডিভিশনে ফোন করে ডেকে পাঠানো হয় হারানো ফোনের মালিকদের। পুলিশের তরফে ফোন উদ্ধার হলেই অভিযোগকারীর কাছে যায় ফোন। ফোন খোওয়া গেলেই প্রথম যে কাজটা করতে হবে, তা হল কাছের কোনও থানায় গিয়ে জেনারেল ডায়েরি (GD)।  জিডিতে তিনটি তথ্যের ভিত্তিতে শুরু হয় খোঁজ। প্রথমত, কটা নাগাদ হারিয়েছে ফোন। দ্বিতীয়ত, ফোনের মডেল নম্বর। আর তৃতীয়ত তথা সবথেকে গুরুত্বপূর্ণ, ফোনের IMEI নম্বর।

কলকাতা পুলিশের ওয়াচ ডিভিশনের ওসি অনির্বাণ দত্তর কথায়, প্রত্যেক ফোনের IMEI নম্বর আলাদা হয়। জিডিতে উল্লেখ থাকা সেই নম্বরের ভিত্তিতেই বিশেষ ডিভাইসের মাধ্যমে শুরু হয় হারানো ফোন ট্র্যাকিংয়ের কাজ। প্রাথমিকভাবে IMEI ট্র্যাকিং থেকে শুরু করে চোরাই মোবাইল উদ্ধার হলে সেখানকার IMEI নম্বর মেলানো, একাধিক উপায়ে খোঁজ চলে। 

IMEI নম্বর যদি মনে না থাকে ? বা মোবাইলের বিল যদি হারিয়ে যায় ? ঘাবড়ানোর কিছু নেই। সেক্ষেত্রে অভিযোগকারীর মোবাইল নম্বরের ভিত্তিতে সার্ভিস প্রোভাইডারের সাহায্য নিয়ে ফোনের খোঁজ চালানো হয়। পুলিশ ব্যবহার করে থাকে নিজেদের সোর্সও। ফোন হারানোর পর করা অভিযোগের ভিত্তিতে পুলিশ খোঁজ শুরু করে। আর তা পেয়ে গেলেই লালবাজারের সেন্ট্রাল ডিভিশন থেকে ফোন করে ডাকা হয় অভিযোগকারীকে। মাঝে হারানো ফোন পাওয়া গেল কি না, সে নিয়ে খোঁজ পাওয়া যেতে পারে বন্ধু অ্যাপে। পাশাপাশি জিডি নিয়ে সরাসরি লালবাজারে পৌঁছে খোঁজ করলেও পুলিশের পক্ষ থেকে শেষ পাওয়া তথ্য জানিয়ে সাহায্য করা হয়ে থাকে। সঙ্গে শনিবার বেশিরভাগ জায়গাতেই অর্ধদিবস কাজ ও রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা থাকার কথা মাথায় রেখেই সেদিন ডেকে পাঠানো হয় হারানো ফোনের মালিকদের।

কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশেও রয়েছে হারিয়ে যাওয়া ফোন খুঁজে দেওয়ার ব্যবস্থা। কলকাতা পুলিশের যুগ্ন কমিশনার (ক্রাইম) শঙ্খশুভ্র চক্রবর্তী যে প্রসঙ্গে জানালেন, সমস্ত অভিযোগগুলোই আমরা গুরুত্ব সহকারে দেখি। আমাদের বিশেষ টিম এর জন্য প্রতিনিয়ত কাজ করে।

আরও পড়ুন- রবিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, দুর্যোগ হবে বাংলায়?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : হাওড়ার দেউলটিতে চ্যাটার্জী বাড়ির দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী | ABP
Durga Puja 2026 | ১১ তম বর্ষে পদার্পণ, আন্তরিকতায় সেরা আরবানার দুর্গাপুজো | #abpananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের ‘নগরভাবনায় সেরা’ পুরস্কার পেল হাতিবাগান সর্বজনীন | ABP Ananda
Durga Puja 2026 | পুনর্নির্মানে সেরার শিরোপা জিতে নিল সিঁথি বন্ধুদল স্পোর্টিং ক্লাব | #abpananda
Durga Puja 2026 : মহাষষ্ঠীতে ত্রিধারা সম্মিলনীর প্যান্ডেলে জনজোয়ার | ABP Ananda | Tridhara Sammilani

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget