এক্সপ্লোর

Kolkata: বড়দিনের আগে  কলকাতায় উদ্ধার বিস্ফোরক, অস্ত্র-সহ গ্রেফতার ২

Explosives found in Kolkata:রাজারহাটে এসটিএফের অভিযান, ১৩ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।  এই ঘটনায় রাজারহাটে কার্বাইন, ৯ এমএম পিস্তল-সহ ২জন গ্রেফতার করা হয়েছে।

কলকাতা: বড়দিনের (Christmas)আগে  কলকাতায় (Kolkata) উদ্ধার বিস্ফোরক (Explosives), অস্ত্র-সহ গ্রেফতার  (Arrest)২।  রাজারহাটে (Rajarhat) এসটিএফের (STF)  অভিযান, ১৩ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।  এই ঘটনায় রাজারহাটে কার্বাইন, ৯ এমএম পিস্তল-সহ ২জন গ্রেফতার করা হয়েছে। সাপুরজি বাসস্ট্যান্ডে রাজ্য পুলিশের এসটিএফের অভিযান চালায়। কোথায়, কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিস্ফোরক? তদন্তে এসটিএফ।

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সাপুরজি আবাসনের কাছের বাসস্ট্যান্ডে হানা দেন কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। এই সাপুরজি আবাসনের কাছেই কিছুদিন আগে এনকাউন্টারের ঘটনা ঘটেছিল। বাসস্ট্যান্ড থেকে বিস্ফোরক ও অস্ত্র সহ দুই জনকে পাকড়়াও করেন এসটিএফের আধিকারিকরা। কোথা থেকে ওই বিস্ফোরক ও অস্ত্র আনা হয়েছে, কী উদ্দেশে আনা হয়েছে, কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল, তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এসটিএফ। বাজেয়াপ্ত হওয়া ১৩ কেজি বিস্ফোরকের প্রকৃতি কী ধরনের তাও জানার চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, আগামী শনিবার বড়দিন। সেজে উঠেছে পার্ক স্ট্রিট। আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। শনিবার বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট এবং সংলগ্ন এলাকায় তিন হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবে। সেই সঙ্গে থাকবে ক্যুইক রেসপন্স টিম, ১১টি ওয়াচ টাওয়ার, ১৫টি পুলিশ সহায়তা কেন্দ্র। কলকাতার বিভিন্ন দ্রষ্টব্য স্থান এবং শপিং মলগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় ঘুরবে উইনার্স টিম।

কলকাতা পুরভোটের (Kolkata Municipality Vote) আগে দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Pargana) মিলেছিল অস্ত্র কারখানার (Arms Factory) হদিশ। উদ্ধার হয়েছিল বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকার শরৎ সর্দারের বাড়িতে চলছিল অস্ত্র কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার তরফে গতকাল রাতে অভিযান চালিয়ে তারক কর্মকার নামে একজনকে গ্রেফতার করা হয়। ভাঙড়ের বাসিন্দা ওই ব্যক্তি অস্ত্র তৈরির কারিগর। কারখানার মালিক-সহ বাকিরা পলাতক। 

আগ্নেয়াস্ত্রের ভুয়ো লাইসেন্স চক্রের পর্দাফাঁস করল সিআইডি বর্ধমানের মেমারি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ৬ জন। ধৃতদের থেকে উদ্ধার ৫টি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ৫টি জাল লাইসেন্স। বাজেয়াপ্ত বিভিন্ন সরকারি দফতরের নামে করা জাল স্ট্যাম্প, সিল। কলকাতার বিভিন্ন বেসরকারি সিকিওরিটি এজেন্সির সঙ্গে যুক্ত ধৃতরা। 

 

সেরা শিরোনাম

SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget