এক্সপ্লোর

West Burdwan News: বাঁধ ভাঙায় চরম সমস্যা, দ্রুত ব্যবস্থা নিক প্রশাসন, আর্জি কৃষকদের

West Burdwan Farmers Problem: এ বছর এখনও অবধি তেমন বৃষ্টি হয়নি। তারওপর, কাঁকসার বিষ্ণুপুর, বিদবিহারের কৃষকদের ভরসা টুমনি নদীর উপর তৈরি এই বাঁধ ভেঙে পড়ায়, চরমে উঠেছে সমস্যা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা: গতবছর বর্ষায় (Monsoon) ভেঙে পড়ে পশ্চিম বর্ধমানের (West Burdwan) কাঁকসার (Kanksa) চেক ড্যাম। তারওপর, এবার এখনও তেমন বৃষ্টি না হওয়ায় সমস্যায় পড়েছেন বিষ্ণুপুর (Bishnupur), বিদবিহারের (Bidbihar) কৃষকরা (Farmers)। এই পরিস্থিতিতে, রাজ্যের কৃষি উপদেষ্টা ও দুর্গাপুর পূর্বের (Durgapur East) তৃণমূল বিধায়কের আশ্বাস, দ্রুত নতুন করে তৈরি করা হবে এই বাঁধ।

বাঁধ ভাঙায় চরম সমস্যায় কৃষকরা: দেড়কোটি টাকায় তৈরি হওয়ার পর ৫ বছর সুফল মিলেছিল। কিন্তু, গতবছর বর্ষায় ভেঙে পড়ে পশ্চিম বর্ধমানের কাঁকসার এই চেক ড্যাম। এ বছর এখনও অবধি তেমন বৃষ্টি হয়নি। তারওপর, কাঁকসার বিষ্ণুপুর, বিদবিহারের কৃষকদের ভরসা টুমনি নদীর উপর তৈরি এই বাঁধ ভেঙে পড়ায়, চরমে উঠেছে সমস্যা। গোটা জেলাজুড়েই শিল্পের চাষ। এখানকার কৃষির হাল ধরে রেখেছে একমাত্র কাঁকসাই। ধান, পাট থেকে সবজি চাষিদের দাবি, এখন জল না পেলে, পরে বেশি বৃষ্টি হলে ফসল এমনিতেই নষ্ট হয়ে যাবে।

পশ্চিম বর্ধমানের (West Burdwan) কাঁকসার চাষি পবিত্র মজুমদার জানাচ্ছেন, “কেরোসিন তেলের যা দাম তাতে তেল খরচ করে পাম্প চালিয়ে করা সমস্যা। পাম্প চালাতে পারছি না।’’ ওই এলাকারই আরেক চাষি লক্ষ্মীনাথ গরাইয়ের কথায়, “ড্যামটা ভেঙে গেছে তাড়াতাড়ি প্রশাসন ব্যবস্থা নিলে ভাল হয়।’’ এই পরিস্থিতিতে, রাজ্যের কৃষি উপদেষ্টা ও দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়কের আশ্বাস, দ্রুত নতুন করে তৈরি করা হবে এই বাঁধ। দুর্গাপুর পূর্বের কৃষি উপদেষ্টা ও তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদার বলেন, “ভেঙে পড়েছিল। নতুন করে তৈরি করতে ৩ কোটি টাকা খরচ হবে। বেশি জল ধরবে। দ্রুত ছাড়পত্র আসবে। তারপরই কাজ শুরু হয়ে যাবে।’’ কবে প্রতিশ্রুতিপূরণ হবে? কবে মিটবে সমস্যা? সেদিকেই এখন তাকিয়ে বিষ্ণুপুর, বিদবিহারের চাষিরা।

আরও পড়ুন: Howrah News: জল খেতে গিয়ে বিপত্তি! স্কুলেই তড়িদাহত চতুর্থ শ্রেণির পড়ুয়া

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget