এক্সপ্লোর

Purulia News: পুরুলিয়া জেলা Congress-র নামে তৈরি ফেসবুক পেজ হ্যাকড, স্টোরি খুললেই দেখা যাচ্ছে..

Congress FB Page Hacked : পুরুলিয়া জেলা Congress-র ফেসবুক পেজ হ্যাকড, ফেসবুক পেজের স্টোরি খুললেই দেখা যাচ্ছে 'অশ্লীল' ছবি

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়া জেলা কংগ্রেসের নামে বানানো ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে বলে অভিযোগ। পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতির নাম ও মোবাইল নম্বর রয়েছে সেই ফেসবুক পেজের অ্যাডমিনের নম্বরে। হ্যাক হওয়া পুরুলিয়া জেলা কংগ্রেসের সেই ফেসবুক পেজের স্টোরি খুললেই দেখা যাচ্ছে 'অশ্লীল' ছবি। পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো।

Indian National Congress - Purulia নামের ফেসবুক পেজ হ্যাক হয়েছে এবং জাষ্টিস ফর তপন কান্দু পেজ হ্যাক হয়েছে।  পুরুলিয়া জেলা কংগ্রেসের নামে একাধিক ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে বলে অভিযোগ পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতির। এই মর্মে আজ পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো। উপস্থিত ছিলেন অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা।  

প্রসঙ্গত, গত বছরের শেষেও উঠে এসেছিল ভয়াবহ অভিযোগ।  তৃণমূল ( TMC ) কংগ্রেসের এক ফেসবুক পেজ ভরে গিয়েছিল অশ্লীল ছবিতে। আর সেই ফেসবুক পেজের প্রোফাইল ছবিতে মুখ ব্যবহার করা হয়েছিল তৃণমূলেরই এক মহিলা মন্ত্রীর ।  এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল মালদা জেলায় ( Malda ) ।  মোথাবাড়ির তৃণমূল বিধায়ক, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ( Sabina Yeasmin  ) ছবি দেখে যাঁরাই ওই পেজে ঢুকেিলেন তাঁরাই চমকে উঠেছিলেন। চক্ষু চড়কগাছ হয়েছিল এমন অশালীন ছবি দেখে। 

অশালীন ছবি ও সেই সংক্রান্ত পোস্টে ভরা তৃণমূল যুব কংগ্রেসের ওই ফেসবুক পেজ। স্বাভাবিক ভাবেই বোঝা গিয়েছিল পেজটি হ্যাক হয়েছে। ফেসবুক পেজটি ছিল ‘মোথাবাড়ি তৃণমূল যুব কংগ্রেস’ নামে। এই ফেসবুক পেজ থেকে এমন একাধিক পোস্ট করা হয়।  এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল মোথাবাড়ি এলাকায়। কে বা কারা এই কাজ করেছিল তা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক দোষারোপের পালা।  ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন কালিয়াচকের ব্লক যুব তৃণমূল সভাপতি তহিদুর রহমান । কালিয়াচক থানায় দায়ের হয়েছিল অভিযোগ । 

আরও পড়ুন, 'পদত্যাগ-দেহত্যাগের কথা বলছে, পাবলিক এদের ত্যাগ করলে জ্ঞান হবে', মন্তব্য দিলীপের

দলের ফেসবুক পেজে আপত্তিকর পোস্টের নেপথ্যে বিরোধীদের চক্রান্ত ছিল বলে অভিযোগ করেছিলেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক ও সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেছিলেন, ' রাজনৈতিক লড়াই লড়তে না পেরে...আমরা যেটা মনে করছি এটা বিরোধীদের চক্রান্ত। বিশেষ করে বিজেপি এইগুলো করছে। তারা অপব্যবহার করছে ফেসবুককে'। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচার, ৭৩টি বেসরকারি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget