এক্সপ্লোর

Dilip Ghosh: 'পদত্যাগ-দেহত্যাগের কথা বলছে, পাবলিক এদের ত্যাগ করলে জ্ঞান হবে', মন্তব্য দিলীপের

Dilip Attacks TMC ' আমি টার্গেট বেঁধে দেওয়ার লোক নই..', লোকসভা ভোটের আগে কী কারণে এমন বললেন দিলীপ ঘোষ ?

কলকাতা: দোরগড়ায় লোকসভা ভোট (Loksabha Election 2024) লোকসভার ভোটে বাংলায় ৩৫ আসন জেতার লক্ষ্য রয়েছে বিজেপির। তার আগে বাংলায় ইলেকশন ম্যানেজমেন্ট টিম তৈরি করা হল। রাজ্যে ১৫ জনের ইলেকশন ম্যানেজমেন্ট টিম গঠন করেছেন শাহ-নাড্ডা। এই ইস্যুতে এদিন নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উঠে এল কেন্দ্রীয় এজেন্সি ,তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্ব ইস্যু, পরিবহণ বিল প্রসঙ্গও।

' আমি টার্গেট বেঁধে দেওয়ার লোক নই,আমি টার্গেটে পৌঁছনোর লোক '

পশ্চিমবঙ্গে ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রা দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নের্তৃত্ব। আপনি বললেন বিজেপি ২৫ টি আসনের দিকে তাঁকিয়ে।  টার্গেট ফিগারের ক্ষেত্রে এই তারতম্য কেন? এই প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, 'আমি তো কোথাও বলিনি ২৫। আমি টার্গেট বেঁধে দেওয়ার লোক নই । আমি টার্গেটে পৌঁছনোর লোক। উনি ৩৫ দিয়েছেন, আমরা চেষ্টা করছি। যারা বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে, তাঁদের ব্যাপার।'

'সেনাপতি ছাড়া যুদ্ধ জেতা যায় না'

তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে তিনি বলেন, 'পুরনো সেনাপতির অবসরের বয়স হয়ে গেছে। তিনি নিজে বা তার সেনাপতি রা সেটা মানতে চাইছে না। পরিবার থেকে দেশ, নতুনদের জায়গা দিতে হয়। না দিলেই সংঘর্ষ হয়। যেটা এখন তৃণমূলে হচ্ছে। ক্ষমতা কেউ ছাড়তে চাইছে না। কেউ পদত্যাগের কথা বলছে। কেউ দেহত্যাগের কথা বলছে। পাবলিক এদের ত্যাগ করলে তবে এদের জ্ঞান হবে। এই সব পার্টি বেশিদিন না থাকাই ভাল।' 

২২ জানুয়ারি পর্যন্ত হাইপার অ্যাক্টিভ থাকবে কেন্দ্রীয় এজেন্সি : আর জে ডি সাংসদ মনোজ ঝাঁ

এই ইস্যুতে এদিন দিলীপ ঘোষ বলেছেন, 'জানি না কোথা থেকে এই তথ্য পেলেন? সিবিআই- ইডি সারা বছর সক্রিয়। এই সরকারের গতবারের শাসনকালে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। উন্নয়ন আটকে গেছিল। এই দুর্নীতিতে বহু লোক জড়িত ছিল। তারা তাদের কাজ করছেন। যারা এর সঙ্গে যুক্ত, তাঁদের ভয় পাওয়ার কথা।'

'লিপ্স এন্ড বাউন্স' -এর সম্পত্তি অ্যাটাচ

দিলীপের দাবি,' আজ না। বহুদিন ধরে বিতর্কিত এই সংস্থা। মানুষের মুখে মুখে এই নাম ঘুরত। পরে তদন্ত শুরু হয়। কোর্টে মামলা হয়। এরপর একে একে ধরা পড়েন। বিভিন্ন তথ্যে প্রমাণিত, বিচার হবে। তদন্ত এগোচ্ছে। বুঝতে পারছি না একটা গলার স্বর নিতে এতো টালবাহানা কেনো? ওখানেই কি রহস্য লুকিয়ে আছে? দরকারে এরকম লোক কে জোর করে তুলে এনে গলার স্বর নেওয়া উচিত। যার কথার মধ্যে এতো বড় দুর্নীতি লুকিয়ে আছে। সত্য সন্ধানে যিনি বাধা হয়ে দাঁড়াচ্ছেন, তার বিরুদ্ধে কেন আদালত সিবিআই ইডি কড়া পদক্ষেপ নিচ্ছে না সেটা আমাদেরও প্রশ্ন।'

আরও পড়ুন, 'বিনা কারণে নৌকা বাজেয়াপ্ত করছে বনকর্মীরা', 'জুলুমের' প্রতিবাদে বিক্ষোভ মৎস্যজীবীদের

পরিবহণ বিল নিয়ে পিছু হঠল কেন্দ্র

দিলীপ ঘোষ বলেন, 'আলোচনা অবশ্যই হয়েছে। আমিও ছিলাম। চিদাম্বরম ছিলেন। তাবড় লোক ছিলেন। তৃণমূলের কাকলী ঘোষ দস্তিদার ছিলেন। ডেরক ব্রায়েন ছিলেন। ওরা বেশির ভাগ মিটিং শেষ দিকে অ্যাটেন্ড করতেন না। মুখ দেখিয়ে চলে যেতেন। সরকার মনে করে, যাদের কথা ভেবে এই আইন , সাধারণ মানুষের জীবন বাঁচাতে এই বিল। গাড়ি বাড়ছে। গতি বাড়ছে। যারা চালক আছেন, তাদের সতর্ক করার জন্য এই বিল। '

 

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget