এক্সপ্লোর

Fake Saline: 'বিষাক্ত' স্যালাইনের বলি প্রসূতি, এবার মেদিনীপুর মেডিক্যালে CID

CID In Medinipur Medical: কর্ণাটকে ব্ল্যাকলিস্টেড, তাও কীভাবে বাংলায় সেই 'বিষাক্ত' স্যালাইন? মেদিনীপুর মেডিক্যালে CID

মেদিনীপুর: 'বিষাক্ত' স্যালাইনের বলি প্রসূতি, এবার তদন্তে CID। মেদিনীপুর মেডিক্যালে রয়েছে এই মুহূর্তে CID। কার গাফিলতিতে প্রসূতিদের বিতর্কিত RL স্যালাইন? MSVP, PGT, RMO-সহ একাধিক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ। 

কর্ণাটকে ব্ল্যাকলিস্টেড, তাও কীভাবে বাংলায় সেই 'বিষাক্ত' স্যালাইন? কেন সরকারি হাসপাতালে ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশে এত সময়? মার্চেই কর্ণাটকে নিষিদ্ধ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের RL স্যালাইন। তাও কীভাবে বাংলার সরকারি হাসপাতালে তার ব্যবহার? কেন এক প্রসূতির মৃত্যুর পরেও বাকিদের কলকাতায় আনতে এত দেরি? 

মেদিনীপুর মেডিক্যালে মামণি রুইদাসের মৃত্যু হয়েছে সেপটিক শকে। মৃত্যুর প্রাথমিক কারণ হিসাবে চিকিৎসকরা বলছেন সেপটিক শকের কথা। প্রসূতির মৃত্যু, 'বিষাক্ত' RL স্যালাইনের দোসর অতিরিক্ত অক্সিটোসিন? RL স্যালাইনের স্টেরিলাইজ না থাকাতেই বিপত্তি, অনুমান তদন্ত কমিটির। মেডিসিন বিভাগে রোগীদেরও RL স্যালাইন দেওয়ার পর জ্বর-কাঁপুনি: সূত্র। প্রসূতির মৃত্যুতে RL স্যালাইনই দায়ী, উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

কেন প্রসূতিদের দেওয়া হয়েছিল অতিরিক্ত মাত্রায় অক্সিটোসিন? অক্সিটোসিনও কি ছিল নিম্নমানের, তাই কি বাড়তি ডোজ? মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যুতে বাড়ছে ক্রমশ বাড়ছে সন্দেহ। প্রোটোকল ভেঙে বাড়তি অক্সিটোসিন ব্যবহারেও সন্দেহ তদন্তকারীদের।এদিকে, রিঙ্গার ল্যাকটেটের ব্য়বহার অবশেষে বন্ধ হওয়ায়, চালু হয়েছে বিকল্প স্য়ালাইনের ব্য়াপার। নিজেদের পয়সা খরচ করে কিনতে হচ্ছে রোগীর পরিজনদের। কিন্তু প্রশ্ন হল, যে স্য়ালাইন নিয়ে মাসের পর মাস বিতর্ক, তার বিকল্প কেন এতদিন ধরে মজুত করেনি স্বাস্থ্য় দফতর।

বিষাক্ত স্য়ালাইন ব্য়বহারের ফলে রোগীমৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ উঠেছে মেদিনীপুর মেডিক্য়াল কলেজে। কিন্তু তারপরও কলকাতার বুকে একাধিক মেডিক্য়াল কলেজেও রমরমিয়ে তার ব্য়বহার চলছিল! এক প্রসূতির মৃত্য়ু এবং তিনজনের অবস্থা সঙ্কটজনক হওয়ার পর অবশেষে হুঁশ ফিরেছে স্বাস্থ্য় দফতরের! এই স্য়ালাইন বন্ধ করতে নির্দেশিকা জারি করল তারা। রিঙ্গার ল্য়াকটেট স্য়ালাইনের পরিবর্তে শুরু হয়েছে অন্য় স্য়ালাইনের ব্য়বহার! আর তারফলে এখন সরকারি হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয়-পরিজনদের, চড়া দামে বাইরের ওষুধের দোকান থেকে কিনতে হচ্ছে বিকল্প স্য়ালাইন। 

আরও পড়ুন, কাঁথি সমবায় ভোটে ২ TMC বিধায়কের লড়াই, হুমকি অখিলের, 'বম্ব চার্জ করে দেব..' !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget