এক্সপ্লোর

Fake Voter: খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির এলাকাতেই ভুয়ো ভোটার! চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের!

Bhawanipur Fake Voter News: ভোটার তালিকায় ভিনরাজ্যের ভোটারদের নাম ঢোকানো হচ্ছে বলে অভিযোগ তুলে দলের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির ওয়ার্ডেই কি ভোটার তালিকায় লুকিয়ে আছে ভুয়ো ভোটার? নেত্রীর নির্দেশে ভোটার তালিকার স্ক্রটিনি করতে বেরিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়।         

কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় বলেন, 'গত ৮-১০ বছর ধরে নেই। কিন্তু আমরা আগের ভোটগুলোতেও দেখেছি, কিন্তু ভোটের সময় ওই ঠিকানায় এসে সব ভোট দিয়ে চলে যাচ্ছে।'

ভোটার তালিকায় ভিনরাজ্যের ভোটারদের নাম ঢোকানো হচ্ছে বলে অভিযোগ তুলে দলের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। তৃণমূলের কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'প্রত্যেকটি দেখতে হবে কিন্তু। ছেড়ে দিলে চলবে না। হরিয়ানা ভর্তি।  ভোটার লিস্ট নিয়েছে, ঢুকিয়ে দিয়েছে। অনলাইনে দিল্লি থেকে করছে।'                              

নেত্রীর নির্দেশ মতো, বুধবার ভোটার তালিকা ধরে স্ক্রুটিনি করতে বেরোন কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়, যিনি সম্পর্কে মুখ্যমন্ত্রীর ভাইয়ের স্ত্রী। এই ওয়ার্ডেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দোপাধ্যায়ের অভিযোগ, সেখানেই প্রায় দেড়শো এমন ভোটার রয়েছেন, যারা এলাকায় থাকেন না, অথচ বছর বছর ভোট দিয়ে যান। 

আরও পড়ুন, রাতে মা-কে হাসপাতালে ভর্তি ছেলের, সকালে বাইরে পড়ে মৃতদেহ! হাওড়ায় তুমুল চাঞ্চল্য!

তিনি এও বলেন, 'আমাদের কিছু মানুষ এখানে রয়েছেন ধরুন ১৫০-২০০-র মতো। যারা এখানে থাকেন না। বাড়ি বিক্রি হয়ে গেছে। কিন্তু ভোটার নামও রয়েছে এবং তারা এসে ভোট দিয়ে যাচ্ছে। আমরা তো মনে করি বিজেপি বা অন্য কোনও বিরোধী দল, বিজেপিই করছে মূলত। ঢুকিয়ে রেখে দিয়েছে. তারা ভোটের দিন এসে ভোট দিয়ে যাচ্ছে এইভাবে।'                              

তবে, তৃণমূলের তরফে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ ওঠার পরই নির্বাচন কমিশন বিবৃতি জারি করে জানিয়ে দেয়, এক এপিক নম্বর দু'জনের থাকা মানেই ভুয়ো ভোটার নয়।                


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget