এক্সপ্লোর

Kolkata News: চিকিৎসায় গাফিলতির অভিযোগে মহিলা চিকিৎসকের মৃত্যু, বেসরকারি হাসপাতালকে ক্ষতিপূরণের নির্দেশ

২০১৪-য় মৃত্যু হয় অরুণিমা সেনের। ৩১ বছরের ওই মহিলা চিকিৎসকের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ছিল। চিকিৎসার অঙ্গ হিসেবে ল্যাপরোস্কোপিক ডাই টেস্ট করা হচ্ছিল।

ঝিলম করঞ্জাই, কলকাতা: চিকিৎসায় গাফিলতির অভিযোগে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায়, কলকাতার কোঠারি মেডিক্যাল সেন্টারকে (Kothari Medical Centre) ১ কোটি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত (National Consumer Protection Court)।

ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ: এছাড়া, মামলার খরচ বাবদ অভিযোগকারীকে আরও ২ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ সপ্তাহের মধ্যে টাকা দিতে হবে অভিযোগকারীকে। এর পাশাপাশি, কোঠারি মেডিক্যাল সেন্টারের চিকিৎসা পরিকাঠামো খতিয়ে দেখতে বলা হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। কোঠারি মেডিক্যাল সেন্টারের তরফে জানানো হয়েছে, রায়ের বিষয়টি জানা নেই। খোঁজ নেওয়া হবে।

ঠিক কী ঘটনা ঘটেছিল?

২০১৪-য় মৃত্যু হয় অরুণিমা সেনের। ৩১ বছরের ওই মহিলা চিকিৎসকের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ছিল। চিকিৎসার অঙ্গ হিসেবে ল্যাপরোস্কোপিক ডাই টেস্ট করা হচ্ছিল। মৃতের পরিবারের দাবি, ২০১৪-র ৫ মার্চ, চিকিৎসা প্রক্রিয়া শুরুর ১৫ মিনিটের মধ্যে চিকিৎসক জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে রোগিণীর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। ওইদিনই মহিলা চিকিৎসকের মৃত্যু হয়। আলিপুর থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, পরীক্ষা প্রক্রিয়া চলার কারণেই মৃত্যু হয়েছে।                                                                                      

এদিকে বেসরকারি হাসপাতালের আকাশছোঁয়া বিল নিয়ে ফের সরব হয়েছেন মুখ্য়মন্ত্রী। এর আগেও একাধিকবার মুখ খুলেছেন তিনি। বছর ছয়েক আগে, এক বৈঠকে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাবও চেয়েছিলেন তিনি। কিন্তু, তারপরও কি বদলায়নি ছবিটা? প্রশ্নটা উঠছে, কারণ সোমবার এসএসকেএমের ৬৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকেও ফের এনিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন তিনি বলেন, "অনেকে ভাবে শুধু টাকা। অনেক হাসপাতাল আছে, অনেক টাকা দেয়। তাদের শাড়িটাও পর্যন্ত ডাক্তারদের কিনতে হয়। তাদের কমিশন দিতে হয়। জোর করেও পেসমেকার বসাতে হয়। আইসিসিইউতে বডি রাখার প্রয়োজন না হলেও, ৩দিন ডেডবডি রেখে দেয় বিল তোলার জন্য। একজন নাকি দিনে ৫০টা হার্ট সার্জারি করে।''

আরও পড়ুন: West Midnapore News: জাতীয় সড়কের উপর পণ্য বোঝাই কন্টেনারে বিধ্বংসী আগুন, আহত চালক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget