এক্সপ্লোর

Duttapukur: পুলিশকে ধোঁকা দিতে কি সরকারি ছাপ দেওয়া বস্তায় ভরে চলত বাজি পাচার?

Duttapukur: এক ঝলক দেখলে মনে হবে, খাদ্য়শস্য়ের বস্তা। যার মধ্য়ে ঠাসা রয়েছে প্রচুর খাদ্য়সামগ্রী। বস্তার ওপর FCI অর্থাৎ, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ছাপ।

সন্দীপ সরকার, অর্ণব মুখোপাধ্য়ায় ও বিজেন্দ্র সিংহ, দত্তপুকুর: নিষিদ্ধ বাজিতে (Illigal Fire Cracker) ঠাসা একের পর এক বস্তা! সেই বস্তার কোনওটার গায়েই FCI, কোনওটার গায়ে পাঞ্জাব (Panjab) সরকারের ছাপ! কোনওটায় আবার কর্ণাটকের (Karnataka) চিনি কলের নাম লেখা! পুলিশকে ধোঁকা দিতে কি সরকারি ছাপ দেওয়া বস্তায় ভরে চলত বাজি পাচার? উঠছে সেই প্রশ্ন। কিন্তু বিস্ফোরণকাণ্ডের পর তিনদিন কেটে গেলেও বাজেয়াপ্ত বা নিষ্ক্রিয় করা হয়নি বাজিগুলি। 

এক ঝলক দেখলে মনে হবে, খাদ্য়শস্য়ের বস্তা। যার মধ্য়ে ঠাসা রয়েছে প্রচুর খাদ্য়সামগ্রী। বস্তার ওপর FCI অর্থাৎ, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ছাপ। বস্তার গায়ে লেখা গর্ভনমেন্ট অফ পাঞ্জাব। আবার, কোনওটির গায়ে কর্নাটকের সুগার মিলের নাম-ঠিকানা লেখা।  কিন্তু, এর পুরোটাই ভেক! কোনও বস্তার মধ্য়েই কোনও চাল ডাল কিংবা চিনি নেই!আছে প্রচুর প্রচুর নিষিদ্ধ শব্দবাজি। 

নিষিদ্ধ শব্দবাজির গোডাউন: উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার মোচপোলে, বিস্ফোরণস্থল থেকে ১০-১৫ মিটার দূরে, খোঁজ মিলেছে এমনই নিষিদ্ধ শব্দবাজির গোডাউনের! যেখানে, শাটার টানা এমন একাধিক দোকানঘরের মধ্য়ে থরে থরে সাজানো রয়েছে অজস্র বাজির বস্তা। প্রশাসনের চোখে ধুলো দিতেই, বস্তার গায়ে এভাবে দেগে দেওয়া হত সরকারি ছাপ! আর সরকারি চিহ্ন গায়ে লাগিয়ে এভাবেই পাচার হয়ে যেত নিষিদ্ধ বাজি!

ভিন রাজ্য়ে পাচার হতে যেত নিষিদ্ধ শব্দবাজি?  এরকমই আরেকটি বস্তার গায়ে কর্ণাটকের একটি সুগার মিলের নাম-ঠিকানা লেখা। শুধু কি গর্ভনমেন্ট অফ পাঞ্জাব কিম্বা কর্ণাটকের মিলের নাম লেখা বস্তা? পুলিশ-প্রশাসনের নজরদারি এড়াতে নেওয়া হত আরও অনেক পন্থা। যেমন, এই বস্তাটি। যার গায়ে লেখা ভারতীয় টি বোর্ড। রয়েছে চিহ্নও। অর্থাৎ, সরকারি নাম, চিহ্নকে হাতিয়ার করেই পুলিশের চোখে ধুলো দিয়ে রাজ্য়ের অন্য়ত্র কিম্বা ভিন রাজ্য়ে পাচার হতে যেত নিষিদ্ধ শব্দবাজি? 

কোথায় প্রশাসন? রবিবারের ভয়ঙ্কর বিস্ফোরণের পর, কেটে গেছে ৩-৩টে দিন। কিন্তু এখনও এলাকায় এইভাবে সাজানো রয়েছে নিষিদ্ধ বাজির বস্তা! নানা মহলে প্রশ্ন উঠছে, পুলিশের কাছে সত্য়িই কি এ নিয়ে কোনও তথ্য় নেই? সত্য়িই কি ভয়ঙ্কর এই ব্য়বসার সম্পর্কে কিছুই জানত না প্রশাসন? বারুদে বেসামাল পরিস্থিতি, আর পুলিশ কি চোখ বুজে ছিল? একে অবৈধ ব্য়বসা! আইনে বুড়ো আঙুল দেখানো! বারুদ নিয়ে ছেলেখেলা! প্রাণের ঝুঁকি। অবৈধ কারবারিদের, তার সঙ্গে আশপাশে বসবাসকারী সাধারণ মানুষের! কিন্তু কোথায় প্রশাসন?

পশ্চিমবঙ্গ বাজি শিল্প উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক শুভঙ্কর মান্না বলছেন, একটা বাজির ওপর একটা বাজি দেখা যায় না তার ফলে নিচের বাজির ওপর প্রেসার হয় এর জন্য racking করতে হয়। যেখানে বাজি তৈরি হচ্ছিল সেখানে বিভিন্ন শেড থাকার কথা বলা আছে সেরকম কোনো বিভাগ ওখানে ছিল না। এটা অবৈধ। পটাশিয়াম ক্লোরেট বস্তায় করে রেখে দিলাম কিন্তু রাত্রে বৃষ্টি হয়ে জল লেগে গেলে বিস্ফোরণ হবে।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget