এক্সপ্লোর

Canning Fire: ক্যানিংয়ের মাতলা ব্রিজের কাছে আগুন, ভস্মীভূত ১০-১২টি দোকান

Canning Fire Update: গতকাল গভীর রাতে মাতলা ব্রিজের কাছে একটি দোকান থেকে পরপর কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টাচারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শান্তনু নস্কর, ক্যানিং: ক্যানিংয়ের (Canning) মাতলা ব্রিজের কাছে ভয়াবহ আগুন। ভস্মীভূত ১০-১২টি দোকান। কয়েকলক্ষ টাকা ক্ষতির আশঙ্কা। গতকাল গভীর রাতে মাতলা ব্রিজের কাছে একটি দোকান থেকে পরপর কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টাচারেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। 

মাতলা ব্রিজের কাছে ভয়াবহ আগুন: কালো ধোঁয়ায় ঢাকল আকাশ। কয়েক মিনিটের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। দাউদাউ জ্বলছে একের পর এক দোকান। মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেল দোকানগুলি।  আশপাশে জনবসতি থাকায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে ব্যবসায়ীরা। অন্যদিকে, কুদঘাটে প্রযোজনা সংস্থার গুদামে ভয়াবহ আগুন। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা। আশপাশের বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরে। স্থানীয়দের দাবি, আজ ভোর ৫টা নাগাদ ২৭ নম্বর বাবুরাম ঘোষ রোডে প্রযোজনা সংস্থা এস কে মুভিজের গুদাম দাউদাউ করে জ্বলে ওঠে। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায়, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভেঙে পড়ে পাঁচিল ও লোহার ছাউনি। ফিল্মের রিল, শ্যুটিংয়ের নানা সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।  আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। আশপাশে বাড়িঘর থাকায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। দমকলের বিরুদ্ধে দেরিতে আসা এবং গুদামে অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থা ছিল না বলে স্থানীয়দের অভিযোগ। সকালে এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

দিনকয়েক আগে ক্যামাক স্ট্রিটে. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের উল্টোদিকে পানশালা কাম রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগে। রাত ৩টে নাগাদ আগুন লাগে। সেইসময় পানশালা বন্ধ ছিল বলে স্থানীয়রা জানিয়েছিলেন। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় গোটা পানশালা। আশপাশে জনবসতি থাকায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। ঘটনাস্থলে যান দমকলের ডিজি রণবীর কুমার। দমকলের ১০টি ইঞ্জিনের ঘণ্টাচারেকের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। যদিও কোথাও কোথাও ধিকিধিকি আগুন জ্বলছে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, দমকল কর্মীদেরও বেগ পেতে হয়। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। 

আরও পড়ুন: Calcutta High Court : মোমিনপুরের ঘটনার তদন্তে কি NIA? কেন্দ্রের কাঁধে দাায়িত্ব কলকাতা হাইকোর্টের

সেরা শিরোনাম

West Bengal News Live : হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Kaustuv Bagchi: 'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
'মা দুর্গাকে নিয়ে এত পরীক্ষা করার চক্করে...', পদপিষ্ট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় কৌস্তভ বাগচীর, পাল্টা জবাব কুণালের
Chorbagan Stampede:
"ফটোশুট কম করে, রাজধর্ম পালন করুন", চোরবাগান কাণ্ডে মুখ্য়মন্ত্রীকে কটাক্ষ কুণালের

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Amit Mishra Joins DC: আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
আইপিএলে হ্যাটট্রিক করেছিলেন তিনবার, সেই টুর্নামেন্টেই এবার নতুন দায়িত্বে কিংবদন্তি স্পিনার
BJP News: দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
দশমীর রাতে বিজেপি কর্মীকে গুলি করে, কুপিয়ে খুন, কী অভিযোগ পরিবারের ?
Embed widget