এক্সপ্লোর

KMC New Mayor : কলকাতা পুরসভার নতুন দলনেতা ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ

New Mayor Of Kolkata : পুরভোটেও ৮২ নম্বর ওয়ার্ডে তাঁর ওপরেই ভরসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ১৪ হাজার ৮৬৭ ভোটে জয়ী হয়েছেন তিনি

কলকাতা : কলকাতার নতুন মেয়র পদে ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরসভা পরিচালিত হবে। 

  • কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। 
  • দলনেতা ফিরহাদ হাকিম
  • ডেপুটি মেয়র অতীন ঘোষ
  • ডেপুটি মেয়র অতীন, মেয়র ইন কাউন্সিল হবেন ১৩ জন
  • ১৬-র মধ্যে ৯টি বরো কমিটির দায়িত্বে থাকছেন মহিলারা

বিধানসভা ভোটে কলকাতা বন্দর আসন থেকে জয়ের পর পরিবহণমন্ত্রী হন ফিরহাদ হাকিম। তারপর পুরভোটেও ৮২ নম্বর ওয়ার্ডে তাঁর ওপরেই ভরসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  ফল বেরোতে দেখা যায়, ১৪ হাজার ৮৬৭ ভোটে জয়ী হয়েছেন তিনি। শোভন চট্টোপাধ্যায় মেয়র পদে ইস্তফা দেওয়ার পর মেয়রের দায়িত্ব নিয়েছিলেন ফিরহাদ হাকিম। কলকাতা পুরবোর্ডের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর তাঁকেই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান করা হয়। 

২০০০ সাল। প্রথমবার চেতলার ৮২ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন ফিরহাদ হাকিম। এরপর দীর্ঘ ২ দশক ধরে এই ওয়ার্ডের দায়িত্ব সামলাচ্ছেন। দিনে দিনে দায়িত্বও বেড়েছে। কলকাতা পুরসভার কাউন্সিলর থেকে হয়েছেন বিধায়ক, মন্ত্রী,মেয়র। ২০১৮-র এই ডিসেম্বর মাসেই কলকাতা পুরসভার মেয়র নির্বাচিত হন ফিরহাদ হাকিম। মন্ত্রিত্বের সঙ্গে সঙ্গে মেয়রের দায়িত্ব। পিছু তাড়া করে বেড়িয়েছে নানা বিতর্কও। ফিরহাদের চ্যালেঞ্জিং জব।

এবার পুরসভার ৮২ নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী ছিলেন  ফিরহাদ হাকিম। তাঁর বিরুদ্ধে ছিলেন বামেদের প্রার্থী পারমিতা দাশগুপ্ত , কংগ্রেসের প্রার্থী হয়েছেন অনিমেষ ভট্টাচার্য, ওই ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন প্রতাপ সোনকার।

পুরভোটের পরীক্ষায়, তৃণমূলের রিপোর্ট কার্ডে ঢালাও নম্বর দিয়েছে কলকাতাবাসী। এবার পুরভোটে জিতে আসার পর, কলকাতা পুরসভার কাজ নিয়ে, রিপোর্ট কার্ড তৈরির পথে হাঁটতে চলেছে তৃণমূল। মঙ্গলবার কলকাতা পুরভোটের ফল প্রকাশের পরই, এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে, একথা জানান ফিরহাদ হাকিম। 

পুরসভা ভোটের ফল : 
কোন দল কত ওয়ার্ডে জয়ী (২০২১)
কলকাতার মোট ওয়ার্ড- ১৪৪
তৃণমূল: ১৩৪
বিজেপি: ৩
বাম: ২
কংগ্রেস: ২
নির্দল: ৩

সেরা শিরোনাম

Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Jadavpur University: ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget